Ajker Patrika

আট ‘বুড়ো’র বিশ্বকাপে নেই ব্রাজিল-আর্জেন্টিনার কেউ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৩ জুন ২০২৬, ১৬: ০৪
আট ‘বুড়ো’র বিশ্বকাপে নেই ব্রাজিল-আর্জেন্টিনার কেউ
৪১ বছর বয়সী রোনালদো প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন ফুটবল বিশ্বকাপ। ছবি: এএফপি

বয়স শুধুই একটা সংখ্যা—ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসিকে দেখলে যে কেউ হলফ করে বলবেন এমন কথা। দুজনেই এবার ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। এই বয়সেও দুর্দান্ত খেলছেন তাঁরা। তবে অবাক করার ব্যাপার হলো, ২০২৬ বিশ্বকাপে ৮ ‘বুড়ো’র তালিকায় রোনালদোর নাম থাকলেও নেই মেসি। এমনকি ব্রাজিল-আর্জেন্টিনার কোনো বুড়ো নেই ২০২৬ ফুটবল বিশ্বকাপে।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ গতকাল এক প্রতিবেদনে ৮ বুড়ো ফুটবলারের তালিকা করেছে। বিশ্বকাপে অংশ নেওয়া ১২৪৮ জন ফুটবলারের তালিকা বিশ্লেষণ করে বয়স্ক ফুটবলার বেছে নিয়েছে। ন্যুনতম ৪০ বছর বয়স হলেই তাঁদের বুড়োদের ক্যাটাগরিতে ফেলেছে ‘ও গ্লোবো’। সেই আট বুড়ো হলেন ক্রেগ গর্ডন, রোনালদো, গিয়ের্মো ওচোয়া, লুকা মদরিচ, এডিন জেকো, ম্যানুয়াল নয়্যার, জোসিমার দিয়াজ ও ফার্নান্দো মুসলেরা। যাঁদের মধ্যে ওচোয়া, রোনালদো ষষ্ঠবারের মতো ফুটবল বিশ্বকাপ খেলতে যাচ্ছেন।

আট বুড়োর মধ্যে গোলরক্ষক পাঁচ জন। তাঁরা হলেন-ওচোয়া, নয়্যার, গর্ডন, দিয়াজ এবং মুসলেরা। স্কটল্যান্ডের গোলরক্ষক গর্ডন ‘ও গ্লোবো’র তালিকায় থাকা আট ফুটবলারের মধ্যে বয়স্ক। এই তালিকায় দুইয়ে থাকা রোনালদোর বয়স ৪১ বছর। পর্তুগালের হয়ে দুইবার নেশনস লিগ ও একবার ইউরো জিতলেও বিশ্বকাপটা এখনো অধরা।

গর্ডন ও দিয়াজ এবারই প্রথমবার বিশ্বকাপে খেলতে যাচ্ছেন। যাঁদের মধ্যে দিয়াজের দল কেপভার্দে এবারই প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছে। তালিকাভুক্ত আটজনের মধ্যে মদরিচ, নয়্যার ইউরোপের শীর্ষ পাঁচ লিগে খেলেন। মদরিচ খেলছেন এসি মিলানের হয়ে। আর নয়্যার বায়ার্ন মিউনিখের গোলপোস্ট সামলাচ্ছেন বছরের পর বছর ধরে।

১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে হবে ২৩তম ফুটবল বিশ্বকাপ। এবারই প্রথমবারের মতো অংশ নিচ্ছে ৪৮ দল। আর্জেন্টিনা নামবে শিরোপা ধরে রাখার অভিযানে। তবে ‘গ্লোবো’র তালিকায় মাত্র ১ বছরের জন্য বুড়ো হতে পারেননি মেসি। আগামী ২৪ জুন ৩৯ বছর পূর্ণ করবেন আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড।

২০২৬ ফুটবল বিশ্বকাপের ‘বুড়ো’ ফুটবলার (তথ্যসূত্রঃ ও গ্লোবো)
নামদলবয়স
ক্রেগ গর্ডনস্কটল্যান্ড৪৩ বছর
ক্রিস্টিয়ানো রোনালদোপর্তুগাল৪১ বছর
গিয়ের্মো ওচোয়ামেক্সিকো৪০ বছর
এডিন জেকোবসনিয়া৪০ বছর
লুকা মদরিচক্রোয়েশিয়া৪০ বছর
ম্যানুয়েল নয়্যারজার্মানি৪০ বছর
জোসিমার দিয়াসকেপভার্দে৪০ বছর
ফার্নান্দো মুসলেরাউরুগুয়ে৪০ বছর
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত