Ajker Patrika

শুধু ব্রাজিল নয়, নরওয়ের কাছে আর্জেন্টিনাও ‘অসহায়’

ক্রীড়া ডেস্ক    
শুধু ব্রাজিল নয়, নরওয়ের কাছে আর্জেন্টিনাও ‘অসহায়’
এখনো নরওয়েকে হারাতে পারেনি আলবিসেলেস্তেরা। ছবি: সংগৃহীত

বিশ্ব ফুটবলের অন্যতম দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। প্রায় সব দলের বিপক্ষেই সাফল্যের গল্প রয়েছে তাদের। কিন্তু ইউরোপের একটি দলের সামনে এসে দুই দলই যেন একই পরিণতির শিকার; সেই দলটি নরওয়ে।

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে হওয়ায় আবারও আলোচনায় উঠে এসেছে এই বিরল পরিসংখ্যান। ইতিহাস বলছে, আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত নরওয়েকে হারাতে পারেনি ব্রাজিল। একই ভাগ্য আর্জেন্টিনারও।

ব্রাজিলের বিপক্ষে নরওয়ে খেলেছে চারটি ম্যাচ। এর মধ্যে দুটি ম্যাচে জয় পেয়েছে নরওয়েজিয়ানরা, বাকি দুটি হয়েছে ড্র। আর্জেন্টিনার বিপক্ষে নরওয়ের রেকর্ড আরও নিখুঁত। দুই দল এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে দুইবার। প্রতিবারই জয় নিয়ে মাঠ ছেড়েছে নরওয়ে।

প্রথম জয়টি আসে ১৯৮৬ সালের মে মাসে। মেক্সিকো বিশ্বকাপ শুরু হওয়ার আগে ওসলোতে হওয়া এক প্রীতি ম্যাচে দিয়েগো ম্যারাডোনার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে চমকে দেয় নরওয়ে। অবশ্য সেই বছরই নিজেদের ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ জিতেছিল ম্যারাডোনার দল।

এরপর দীর্ঘ বিরতির পর ২০০৭ সালের আগস্টে আবারও ওসলোতে দেখা হয় দুই দলের। সে দেখায় আর্জেন্টিনার একাদশে ছিলেন লিওনেল মেসি। তবুও ফল বদলায়নি। নরওয়ে ২-১ ব্যবধানে হারিয়ে দেয় লা আলবিসেলেস্তেদের। তাই এখন পর্যন্ত ব্রাজিল ও আর্জেন্টিনাকে নরওয়ের সামনে অসহায় হয়েই আছে।

নরওয়ে তাই এখন পর্যন্ত ব্রাজিল ও আর্জেন্টিনার জন্য দুর্বেধ্য এক নাম হয়েই আছে। যেটা বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনের আগে সেলেসাওদের জন্য দুশ্চিন্তা বটে। তবে কার্লো আনচেলত্তির দলের সামনে এবার ইতিহাস বদলানোর সুযোগ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত