
বিশ্বকাপে শেষ ষোলোর লড়াইয়ে রোববার নিউ জার্সিতে ব্রাজিলের মুখোমুখি হবে নরওয়ে। তবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামার আগেই নিজেদের পরিষ্কারভাবে পিছিয়ে রাখছেন আর্লিং হালান্ড। তাঁর মতে, এই ম্যাচে ব্রাজিলই হট ফেভারিট এবং নরওয়ের পরের রাউন্ডে যাওয়ার সুযোগ খুবই ক্ষীণ।
চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকা হালান্ড ইতোমধ্যে করেছেন ৫ গোল। তাঁর গোলেই আইভরি কোস্টকে ২–১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে নরওয়ে। ম্যাচ শেষে ব্রাজিল ম্যাচ নিয়ে তিনি বলেন, ‘ব্রাজিলকে হারিয়ে পরের পর্বে যাওয়ার সম্ভাবনা আমাদের খুবই ক্ষীণ। শেষ ষোলোর লড়াইটা মোটেও সহজ হবে না। আমরা শেষ পর্যন্ত পারব কি না, তা জানি না।’
এর আগে ব্রাজিলকে প্রতিপক্ষ হিসেবে পাওয়া নিয়ে এক সংক্ষিপ্ত মন্তব্যে তিনি বলেছিলেন, ‘শেষ ষোলোয় ব্রাজিলের বিপক্ষে খেলতে হবে, এটা এমন এক বাস্তবতা যা আমাদের মোকাবিলা করতেই হবে।’
আইভরি কোস্টকে বিদায় করার পর ডালাস স্টেডিয়ামের গ্যালারিতে নরওয়ের সমর্থকেরা মেতে ওঠেন বুনো উল্লাসে। ঐতিহ্য অনুযায়ী, ম্যাচ শেষে মাঠের ঘাসের ওপর বসে পড়েন ফুটবলাররা। এরপর মিডফিল্ডার মার্টিন ওডেগার্ডের ড্রামের তালে তাল মিলিয়ে পুরো দল মেতে ওঠে তাদের বিখ্যাত ‘ভাইকিং রোয়িং’ (নৌকা বাওয়ার ভঙ্গি) উদযাপনে। দলের এই ঐক্য নিয়ে হালান্দ বলেন, ‘নরওয়ের মানুষ এখন উল্লাসে ভাসছে। জাতীয় দলকে কেন্দ্র করে দেশের মানুষ এবং আমাদের দলের মধ্যকার এই ঐক্যই মাঠে ভালো পারফর্ম করতে সাহায্য করে।’
শেষ ষোলোর কঠিন চ্যালেঞ্জ নিয়ে হালান্ড বলেন, ‘সামনে দারুণ সব দলের মুখোমুখি হতে হবে। লড়াইটা বেশ কঠিন হতে যাচ্ছে। তবে আমরা দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিয়েছি এবং এখনো আমাদের প্রস্তুতি পুরোদমে চলছে।’

কাগজ-কলমে দুই দলের ব্যবধানটা আকাশ-পাতাল। একপাশে ফিফা র্যাঙ্কিংয়ের ৪ নম্বরে থাকা তারকাখচিত ইংল্যান্ড, অন্যপাশে ৪৬ নম্বরে থাকা ডিআর কঙ্গো। ২০২৬ ফিফা বিশ্বকাপের ‘এল’ গ্রুপের সেরা হয়েই শেষ বত্রিশে পা রেখেছে টমাস টুখেলের শিষ্যরা, আর কঙ্গো এসেছে ‘কে’ গ্রুপের তৃতীয় দল হিসেবে।
৩ ঘণ্টা আগে
২০ বছর পর আবারও ব্রাজিলের সামনে নরওয়ে। লক্ষ্য এবার ইতিহাস বদলানো। আর নরওয়ের চোখ থাকবে নতুন ইতিহাস গড়ার। আর্লিং হালান্ড–মার্টিন ওডেগার্ডদের নিয়ে গড়া সোনালি প্রজন্ম অঘটন ঘটাতে পারবে কি না, তা সময় বলে দেবে। নিউজার্সির মাঠে রোববার বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি।
৩ ঘণ্টা আগে
হিউস্টনের গ্যালারিতে তখন রুদ্ধশ্বাস উত্তেজনা। জাপানের গড়া সেই দুর্ভেদ্য নীল দেয়ালে বারবার আছড়ে পড়ছে ব্রাজিলের হেক্সা জয়ের স্বপ্ন। ম্যাচের ভাগ্য যখন পেন্ডুলামের মতো দুলছে, ঠিক তখনই যেন সময় থমকে দাঁড়াল। বল পেয়ে প্রথমে নিজেই শট নেওয়ার কথা ভেবেছিলেন ব্রুনো গিমারেস। কিন্তু সেকেন্ডের ভগ্নাংশে...
৪ ঘণ্টা আগে
বিশ্বকাপের শেষ ষোলোয় ব্রাজিলের মুখোমুখি হচ্ছে নরওয়ে। ডালাসস্টেডিয়ামে আইভরি কোস্টকে আজ ২-১ গোলে হারিয়ে এই টিকিট নিশ্চিত করেছে তারা। পুরো ম্যাচ জুড়ে আফ্রিকান হাতিদের দাপট থাকলেও ৮৬ মিনিটে আর্লিং হালান্ডের করা জয়সূচক গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দেয়। বিস্তারিত আসছে....
৪ ঘণ্টা আগে