
বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন চলে গেছে বৃষ্টির পেটে। বেরসিক বৃষ্টির বাগড়ায় মাঠ কাভারে ছিল ঢাকা। আকাশে কালো মেঘের ঘনঘটা ছিল অনেকক্ষণ পর্যন্ত। তবে সবশেষ খবর অনুযায়ী, সিলেটের আকাশ রোদে ঝলমল করছে।
কয়েক ঘণ্টার বৃষ্টিতে বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচের তৃতীয় দিনে একটা বলও মাঠে গড়াতে পারেনি। ম্যাচে এখন লাঞ্চ বিরতি চলছে। এই লাঞ্চ বিরতির সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, স্থানীয় সময় বেলা ১টায় শুরু হবে তৃতীয় দিনের খেলা। বেলা ৩টা ২০ মিনিটে হবে চা পানের বিরতি। দিনের শেষ সেশনের খেলা হবে ৩টা ৪০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
শুধু আজই নয়, বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টে এর আগেও বৃষ্টি বাগড়া দিয়েছে। প্রথম দিনের লাঞ্চ বিরতির সময় বৃষ্টি নেমেছিল। তখনো উইকেট কিছুক্ষণ ঢেকে রাখা হয়েছিল। কিন্তু ম্যাচের সময় বৃষ্টি ন্যুনতম বাধা হয়ে দাঁড়ায়নি তখন। প্রথম দুই দিন নির্বিঘ্নেই বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট হয়েছে।
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্ট শুরু হয়েছে পরশু। টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাটিং ব্যর্থতায় ৬১ ওভারে ১৯১ রানে অলআউট হয়েছে। এরপর জিম্বাবুয়ে তাদের প্রথম ইনিংসে ২৭৩ রানে অলআউট হয়েছে। মেহেদী হাসান মিরাজ নিয়েছেন ৫ উইকেট।
বাংলাদেশ গতকাল তাদের দ্বিতীয় ইনিংসে ১৩ ওভারে ১ উইকেটে ৫৭ রান করার পর শেষ হয়েছে দ্বিতীয় দিনের খেলা। স্বাগতিকেরা এখনো ২৫ রানে পিছিয়ে। মাহমুদুল হাসান জয় ২৮ রানে ব্যাটিং করছেন। মুমিনুল হক ১৫ রানে অপরাজিত। অবশ্য আজ তৃতীয় দিনের সকালে বৃষ্টির মধ্যেই দুই দলের বাস মাঠে এসে গেছে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
৪ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৪ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৬ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৬ ঘণ্টা আগে