
বিদেশের মাটিতে এক মাসে তৃতীয় পদকের দেখা পেলেন বাংলাদেশের সাঁতারু সামিউল ইসলাম রাফি। এবারের অর্জনটা অবশ্য বড়। মালয়েশিয়ায় উন্মুক্ত সাঁতার চ্যাম্পিয়নশিপে ৫০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে সোনা জিতেছেন তিনি। বিদেশের মাটিতে এটাই তাঁর প্রথম সোনা।
মালয়েশিয়া ও সিঙ্গাপুরের সাঁতারুকে পেছনে রাফি সাঁতার শেষ করেন ২৬ দশমিক ৬৮ সেকেন্ডে।ক্যারিয়ারসেরা টাইমিং গড়ে এই সাঁতারু বলেন, ‘আমার নিজের প্রিয় ইভেন্টে সেরা টাইমিং করে প্রথম আন্তর্জাতিক স্বর্ণপদক জিতেছি। খুবই ভালো লাগছে। আমি ২৫ এর ঘরে টাইমিং নিয়ে আসতে চাই। এজন্য নিবিড় অনুশীলন করছি।’
৫০ মিটার ব্যাকস্ট্রোকে রাফির আগের সেরা টাইমিং ছিল ২৭ দশমিক ১৭ সেকেন্ড। এই টাইমিং থাইল্যান্ডে সাঁতার চ্যাম্পিয়নশিপে রুপা জেতেন তিনি। ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ৫৯ দশমিক ১৮ সেকেন্ড সময় নিয়ে জেতেন ব্রোঞ্জ।
মালয়েশিয়া ওপেন সুইমিং চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, মালদ্বীপ, ডেনমার্ক, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, তাজিকিস্তান, ইন্দোনেশিয়া, ঘানাসহ বিশ্বের প্রায় ৩০টি দেশ থেকে সাঁতারুরা অংশ নেবেন।
১১ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত সিঙ্গাপুরে হবে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ থেকে অংশ নেবেন রাফি ও মোসাম্মাৎ অ্যানি আক্তার।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
৪৪ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
১ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে