
আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল থেকে শামীম পাটোয়ারীর বাদ পড়ার ইস্যুতে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর সঙ্গে লেগে গিয়েছিল লিটন দাসের। এমনকি লিটনের অধিনায়কত্ব ছাড়ার গুঞ্জনও চাউর হয়েছিল। তবে লিপুর বিদায়বেলায় সেটা আর মনে রাখেননি এই উইকেটরক্ষক ব্যাটার।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে দুই বছরের চুক্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচকের দায়িত্ব নেন লিপু। পাকিস্তান সিরিজ দিয়ে সে দায়িত্ব শেষ হয়েছে। শেষ ওয়ানডেতে শাহিন শাহ আফ্রিদির দলকে ১১ রানে হারিয়ে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। সিরিজ শেষে বাংলাদেশের ড্রেসিংরুমে উপস্থিত হন লিপু। তাঁকে বিদায়ে দিয়েছেন ক্রিকেটাররা। লিপুর উদ্দেশে লিটন বলেন, ‘আপনার যদি কোনো তথ্য থাকে অবশ্যই আমাদের ফোনে পাবেন; আপনি মেসেজ কিংবা কল দেবেন।’
লিপুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ওয়ানডে অধিনায়ক দলপতি মিরাজ বলেন, ‘আপনি চেষ্টা করেছেন আমাদের জন্য সেরাটা দেওয়ার। আমি খুবই খুশি ছিলাম আপনার ওপর। টিম ম্যানেজমেন্ট বলেন, খেলোয়াড় বলেন, অনেক সময়ই কিছু অস্বস্তি ছিল। কিন্তু দলের চিন্তা করে আপনি সব সময় ভালোটা করার চেষ্টা করেছেন। দলের ভালোর জন্য এখানে কোনো ব্যক্তিগত পছন্দ বা ব্যক্তিগত কোনো কিছু ছিল না।’
লিপুর সঙ্গে কাজ করে খুশি নাজমুল হোসেন শান্ত। বিদায়ী প্রধান নির্বাচককে নিয়ে বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক বলেন, ‘অধিনায়কের সঙ্গে নির্বাচকের সব সময়ই একটা স্বাস্থ্যকর তর্ক-বিতর্ক চলতেই থাকে। আমাদের যেটা সব সময় ছিল এবং এই তর্ক-বিতর্ক আমি উপভোগ করতাম। যে এই তর্ক-বিতর্ক হতো, এই পুরা জিনিসটাই হতো বাংলাদেশ দলের জন্য। দল কীভাবে জিতবে, কোন জিনিসটা দরকার। আমি বলব এটা দারুণ ছিল এবং আমি উপভোগ করেছি। আপনার সঙ্গে কাজ করে আমি খুশি। আপনার সামনের দিনগুলোর জন্য শুভকামনা জানাচ্ছি। আবারও ধন্যবাদ।’
এর আগে বিসিবির কোনো নির্বাচককে দায়িত্ব পালন শেষে এত সুন্দরভাবে বিদায় নিতে দেখা যায়নি। সে রীতি যেন বদলে দিলেন লিপু। দায়িত্ব পালনকালীন সময়ে নিজের সাহসী সিদ্ধান্তের কারণে বেশ সুনাম কুড়িয়েছেন তিনি। দল নির্বাচন করতে গিয়ে মাঝে মাঝে ক্রিকেটারদের সঙ্গে মতের অমিল হলেও কাজ দিয়ে নিজেকে আলাদা করতে পেরেছেন লিপু।

শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের কাছে বাংলাদেশ একেবারে অচেনা নয়। আইসিসি ইভেন্ট, নারী এশিয়া কাপসহ বিভিন্ন টুর্নামেন্টে তারা স্বাগতিক বাংলাদেশের বিপক্ষেও খেলেছে। কিন্তু বাংলাদেশের মাঠে কখনোই দ্বিপক্ষীয় সিরিজ খেলা হয়নি শ্রীলঙ্কার। এবার প্রথমবারের মতো লঙ্কানরা দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে আসছে লঙ্কান
২৫ মিনিট আগে
সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে আজ শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। যেখানে যোগ দিয়ে মুখিয়ে আছেন কানাডা প্রবাসী মিডফিল্ডার শমিত সোম। ফেসবুকে তিনি লেখেন, ‘বাংলাদেশ দলে ডাক পেয়ে সম্মানিত। জাতীয় দলে যোগ দিতে ও নিজের সর্বস্বটা দিতে মুখিয়ে আছি।’
৩০ মিনিট আগে
বিশ্বকাপ ফুটবলে অংশ নেওয়ার পরিকল্পনায় এখনো অটুট আছে ইরান। নিরাপত্তা নিয়ে সতর্কতা ও চলমান যুদ্ধ পরিস্থিতির মাঝেও দলটি বিশ্বকাপে খেলবে বলে জানিয়েছেন এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) মহাসচিব উইন্ডসোর পল জন।
১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসান কবে ফিরবেন—এই প্রশ্ন এখন উঠছে হরহামেশাই। বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দিয়ে তাঁর ফেরার কথা শোনা গেলেও বাস্তবে তা হয়নি। এবার বাংলাদেশের তারকা অলরাউন্ডারকে নিয়ে সুখবর দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম।
১ ঘণ্টা আগে