
বিশ্বকাপের বাইরে টি-টোয়েন্টিতে প্রথম ৭ দেখায় দক্ষিণ আফ্রিকার কাছে কোনো হারের তিক্ত অভিজ্ঞতা ছিল না ওয়েস্ট ইন্ডিজের। সেখানে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজের প্রথম ২ ম্যাচেই হেরেছে কারিবীয়রা। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রোটিয়াদের কাছে সিরিজ হারলেও নিজেদের ওপর থেকে আত্মবিশ্বাস হারাচ্ছেন না দলটির অধিনায়ক শাই হোপ।
টানা ২ হারের আগেই টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া করেছিল ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় ম্যাচটি তাই নিয়মরক্ষার হয়ে দাঁড়ায়। এই ম্যাচে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে দক্ষিণ আফ্রিকাকে ৬ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সান্ত্বনার এই জয়ে বেশ খুশি সফরকারী দল। এই জয়ের আত্মবিশ্বাস কাজে লাগিয়েই ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বপ্ন বুনছেন হোপ। সিরিজ হারলেও ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ভালো প্রস্তুতি হয়েছে বলে মনে করেন এই ব্যাটার।
শেষ ম্যাচে জয়ের পর হোপ বলেন, ‘আমি খুবই খুশি। ম্যাচ জিততে পারা যেকোনো সময়ই দারুণ অনুভূতি। দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, সেটা দেখে ভালো লেগেছে। (খেলা সংক্ষিপ্ত হওয়ায়) প্রতিপক্ষের সামনে লক্ষ্য দাঁড় চ্যালেঞ্জিং হয়ে যায়। রান তাড়া করে খেলায় তুলনামূলক সুবিধা আছে। তবু আমরা নিজেদের একটা সুযোগ তৈরি করতে পেরেছি। ম্যাচ বারবার থেমে যাওয়া এবং আবার শুরু হওয়া কঠিন ছিল। ছেলেরা সেই চ্যালেঞ্জটা দারুণভাবে নিয়েছে।’
জয়-পরাজয়কে পাশে রেখে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই সিরিজটি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই দেখছেন হোপ, ‘এই সফরের মূল উদ্দেশ্য ছিল নিজেদের ঝালিয়ে নেওয়া। আমরা অনেক দিক থেকেই ভালো করতে পেরেছি। আশা করি ভারতে গিয়ে আমরা শিরোপা জিততে পারব। হেটমায়ারকে আবার রান করতে দেখে ভালো লাগছে, বোলাররাও নিজেদের ছন্দ ফিরে পেয়েছে। বিশেষ করে বোলিংয়ের দিক থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ। দলকে ছন্দে ফিরতে দেখে আমি খুশি। এখান থেকেই এগিয়ে যেতে হবে।’

পাকিস্তান বয়কট না করলেও টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে তৈরি হওয়া জটিলতা এখনো দূর হয়নি। দেশটির সরকার জানিয়েছে, ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করবে তারা। তবে পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফ মনে করেন, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত নয়। বিষয়টি নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন হলেও হতে পারে বলে বিশ্বাস তাঁর।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাচ্ছে পাকিস্তান। তবে বাংলাদেশকে সমর্থনে তারা টুর্নামেন্টে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচটি বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তান সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে এক সপ্তাহ বাকি। টুর্নামেন্টে অংশ নেওয়ার ব্যাপারে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে পাকিস্তান। তারা জানিয়েছে, বিশ্বকাপে খেলতে যাচ্ছে পাকিস্তান। তবে বাংলাদেশকে সমর্থনে তারা টুর্নামেন্টে ভারতের বিপক্ষে ম্যাচটি বর্জন করবে।
১৪ ঘণ্টা আগে
ময়মনসিংহের ত্রিশালে দেশের প্রথম অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্থর উদ্বোধন অনুষ্ঠান করেছেন সেনাপ্রধান ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান। সেনাপ্রধান আজ রোববার দুপুরে আনুষ্ঠানিকভাবে প্রায় ১৭৩ একর জমিতে অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
১৫ ঘণ্টা আগে