
এ যেন স্বপ্নময় এক প্রত্যাবর্তন। বাদ পড়ার পর মোসাদ্দেক হোসেন সৈকতের জন্য জাতীয় দলের পথটাই অনিশ্চয়তার আরেক নাম ছিল। কিন্তু সুযোগ পেয়ে এই অলরাউন্ডার যা করে দেখালেন, সেটা উদাহরণ হয়ে থাকল অন্য ক্রিকেটারদের জন্য। নানা কারণেই মোসাদ্দেকের ফেরার ম্যাচটা হয়ে থাকল স্মরণীয়, পারফরম্যান্সের দ্যুতি ছড়িয়ে ময়মনসিংহের এই ক্রিকেটার যেন বোঝাতে চাইলেন, জাতীয় দলকে এখনো অনেক কিছুই দেওয়ার আছে তাঁর।
জাতীয় দলে মোসাদ্দেকের অভিষেক হয়েছিল ২০১৬ সালের সেপ্টেম্বরে। লাল-সবুজের জার্সি গায়ে কখনই সেভাবে থিতু হতে পারেননি। এর আগে সবশেষ ম্যাচ খেলেছিলেন ২০২২ সালের নভেম্বরে। লম্বা সময় কেটে গেলেও আর জাতীয় দলের বন্ধ দুয়ারটা খুলছিল না তাঁর জন্য। অবশেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে সাড়ে ৩ বছর পর ফেরেন মোসাদ্দেক। নির্বাচকদের আস্থার প্রতিদানটাও বেশ ভালোভাবেই দিলেন তিনি।
সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৮৬ রানে হারানোর কারিগর মোসাদ্দেক। ৭০ বলে ৮৬ রানের ইনিংস খেলার পর ২ উইকেট তুলে নেন। মোসাদ্দেকের অলরাউন্ড পারফরম্যান্সে দীর্ঘ ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে জয়ের দেখা পায় বাংলাদেশ। এমন স্মরণীয় এক ম্যাচে ক্যারিয়ারে প্রথমবার ম্যাচসেরা হন তিনি। দুঃসহ কয়েকটা বছর পর এমন প্রত্যাবর্তনে বেজায় খুশি মোসাদ্দেক। এমন দিনে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাতেও ভুল করলেন না তিনি।
সংবাদ সম্মেলনে মোসাদ্দেক বলেন, ‘হতাশা (দলের বাইরে থাকায়) তো অবশ্যই ছিল। আমার জন্য খুব সহজ সময় ছিল এ রকমও না। আমার সংগ্রামের সময়টা হয়ত অনেকেই আপনারা দেখেছেন, অনেকেই দেখেননি। সেখান থেকে আমি ধৈর্য ধরে আমার কাজগুলো করার চেষ্টা করেছি। এটা মাথায় ছিল যে সুযোগ যদি আসে আমি যেন সেই সুযোগ ভালোভাবে কাজে লাগাতে পারি। মাশা আল্লাহ যতটুকু না চেয়েছি আল্লাহ তায়ালা তার চেয়ে অনেক বেশি দিয়েছেন।’
জাতীয় দলের বাইরে থাকার সময় হতাশা কাজ করলেও নিজের প্রতি বিশ্বাস হারাননি মোসাদ্দেক, ‘আমি গত কয়েক বছরে ঘরোয়াতে যেভাবে খেলছিলাম এটুকু বিশ্বাস ছিল, এভাবে চালিয়ে যেতে পারলে আমার একটা না একটা সময়ে গিয়ে সুযোগ আসবে। আমি ধন্যবাদ দিতে চাই টিম ম্যানেজমেন্টকে। খেলা শুরুর আগে যে স্বাধীনতা দেওয়া হয়েছে, আমাকে বলা হয়েছে খেলাটা উপভোগ করতে। পরিস্থিতি অনুযায়ী আমি কেবল আমার কাজটা করে গেছি।’
দলের বাইরে থাকার সময় কেমন লেগেছে, সে প্রসঙ্গে মোসাদ্দেক বলেন, ‘কষ্ট তো ছিলই, যদি টানা পারফর্ম করতে থাকি সুযোগ আসতে পারে। ধন্যবাদ যে পেয়েছি সুযোগ। সবাই দোয়া কইরেন যেন আমি এটা চালিয়ে যেতে পারি।’
লম্বা সময় দলের বাইরে থাকার জন্য নিজেকেই দায়ী করলেন মোসাদ্দেক, ‘সামর্থ্য অনুযায়ী আমি কখনোই ওভাবে পারফর্ম করতে পারিনি। আমার ঘাটতিটাই সব সময় দেখার চেষ্টা করি। এখন পর্যন্ত এটাই বিশ্বাস করি, যেটা হয়ে গেছে, সেটা আমার ঘাটতি ছিল। আগের ব্যাপার তো আর ফিরে আসবে না। আমি কেবল চেষ্টা করেছি কীভাবে সুযোগ আসলে কাজে লাগাতে পারি। সেভাবেই অনুশীলন করার চেষ্টা করেছি।’

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে চলল বলে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শিরোপা ধরে রাখার অভিযানে নামার আগে প্রস্তুতিও সেরেছে দারুণভাবে। টানা দুবার চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশার চাপ যে কেমন হয়, সেটা তো তারা বুঝতেই পারছে। তবে টুর্নামেন্ট শুরুর আগমুহূর্তে যে ঝামেলায় তারা পড়েছে, ঠিক করতে এখনো দু-এক দিন
৪১ মিনিট আগে
বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ যুক্তরাষ্ট্রকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। প্রস্তুতি ম্যাচ খেলতে দেশটিতে পৌঁছানোর পর উজবেকিস্তান ও সেনেগাল দলের খেলোয়াড়দের মাদক শনাক্তকারী কুকুর ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করা হয়েছে।
৪১ মিনিট আগে
বিশ্বকাপ শুরুর বাকি কেবল এক দিন। তবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরুর আগে বিতর্কের যেন শেষ নেই। বিশেষ করে গত তিন মাস ধরে ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার প্রভাব পড়েছে বিশ্বকাপের ওপর। ইরান বিশ্বকাপে খেলতে গেলেও কয়েক জনকে যুক্তরাষ্ট্রের ভিসা দেওয়া হয়নি বলে শোনা যাচ্ছে।
২ ঘণ্টা আগে
শুধু উদ্বোধনী অনুষ্ঠানই নয়, আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনাল ম্যাচের হাফ-টাইম শো-তেও মূল আকর্ষণ হিসেবে থাকবেন শাকিরা। সেখানে তাঁর সঙ্গে মঞ্চ শেয়ার করবে উগান্ডার বিখ্যাত শিশু নৃত্যদল ‘ট্রিপলেটস গেটো কিডস’।
৩ ঘণ্টা আগে