
দুবাইয়ে গত পরশু নারী এশিয়া কাপ ফাইনালের গ্যালারিতে মহসিন নাকভির সঙ্গে পাশাপাশি বসে খেলা দেখেছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্মকর্তারা। হাসি-ঠাট্টায়ও মেতে উঠেছিলেন তাঁরা। কিন্তু ম্যাচ শেষেই বদলে গেল দৃশ্যপট। ঘটল ইতিহাসের পুনরাবৃত্তি। ছেলেদের মতো ভারতীয় নারী ক্রিকেট দলও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে শিরোপা গ্রহণ করেনি।
শ্রীলঙ্কাকে পরশু রাতে ৭২ রানে হারিয়ে অষ্টম নারী এশিয়া কাপ জেতে ভারত। দুবাইয়ে ফাইনাল শেষে শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু তাঁর সতীর্থদের নিয়ে রানার্সআপ পদক নিয়েছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট নাকভির কাছ থেকে। এই নাকভি একই সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী।
দুবাই থেকে গতকাল ভারতীয় নারী ক্রিকেট দল এশিয়া কাপের শিরোপা নিয়ে দেশে পৌঁছালে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা। নাকভির কাছ থেকে শিরোপা না নেওয়ার ব্যাপারে শুক্লা বলেন, ‘আমরা নিজেদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছিলাম যে তাঁর (নাকভি) কাছ থেকে শিরোপা নিচ্ছি না। এটা আমাদের সম্মিলিত সিদ্ধান্ত ছিল। তিনিও (নাকভি) এ ব্যাপারে কোনো আপত্তি করেননি।’
নাকভির কাছে শিরোপা না নেওয়ার সিদ্ধান্ত যে বিসিসিআইয়ের নেওয়া, সেটা স্বীকার করেছিলেন
ভারতের নারী ক্রিকেট দলের কোচ অমল মজুমদার। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়াও জানিয়েছিলেন, অনেক আগেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। নাকভির কাছ থেকে ট্রফি না নিয়ে বিকল্প হিসেবে এসিসির ডেপুটি চেয়ারম্যান খালিদ আল জারুনির মাধ্যমে ট্রফি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানান তিনি। তবে সেই প্রস্তাব গ্রহণ করা হয়নি। ফলে শেষ পর্যন্ত ট্রফি ছাড়াই এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার পর উদ্যাপন করে ভারত।
সাইকিয়ার সুরে সুর মেলান শুক্লাও। গতকাল দিল্লি বিমানবন্দরে বিসিসিআই সহ-সভাপতি বলেন, ‘আমরা সে অনুযায়ী আমাদের দলকে জানিয়ে দিয়েছিলাম (নাকভির কাছ থেকে শিরোপা না গ্রহণের সিদ্ধান্ত)। এরপর তিনি (নাকভি) যাঁকে ট্রফি দেওয়ার কথা ছিল, তাঁকে দিয়ে চলে যান।’
দুবাইয়ে পরশু রাতে হারমানপ্রীত কৌর-স্মৃতি মান্ধানারা শিরোপা নেননি নাকভির কাছ থেকে। এসিসি প্রেসিডেন্টের উদ্দেশ্যে এরপর গ্যালারি থেকে শোনা যায় ‘ট্রফি-চোর’ স্লোগান। এর আগে এই দুবাইয়েই গত বছর পাকিস্তানকে হারিয়ে ছেলেদের এশিয়া কাপ জিতেছিল ভারত। কিন্তু সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত সেবারও নাকভির কাছ থেকে শিরোপা গ্রহণ করেনি। মূলত গত বছরের এপ্রিলে পেহেলগাম হত্যাকাণ্ডের পর ভারত-পাকিস্তান সম্পর্কের চরম অবনতি হয়েছে। সেটার প্রভাব পড়েছে ক্রিকেটের ওপরও।

সাফ চ্যাম্পিয়নশিপের ড্র হয়েছিল গত আগস্টে। তখনই জানা গিয়েছিল, ঘরের মাঠের আসরে বাংলাদেশের গ্রুপসঙ্গী ভুটান ও শ্রীলঙ্কা। এবার জানা গেল, কোন দলের বিপক্ষে কবে মাঠে নামবে বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
ইমরান খানের সুচিকিৎসার দাবিতে সোচ্চার ক্রিকেটবিশ্ব। সাবেক অধিনায়কেরা দফায় দফায় পাকিস্তান সরকারের কাছে চিঠি পাঠাচ্ছেন। এবার অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়কেরা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্যগত দিক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর কাছে দিয়েছেন একটা চিঠিও।
২ ঘণ্টা আগে
গোল করার লোক খুঁজতে গিয়ে রক্ষণভাগের এক খেলোয়াড়ের ওপরই ভরসা করতে হয়েছিল টমাস ডুলিকে। সান মারিনোর বিপক্ষে সেই পরীক্ষায় মন্দ করেননি বিশ্বনাথ ঘোষ। জয়সূচক গোলে সহায়তা করেছেন, গোলের সুযোগও তৈরি করেছেন একাধিকবার। কিন্তু আসিয়ান কাপ খেলতে যাওয়ার আগে সেই বিকল্পটিও হারিয়ে ফেলেছে বাংলাদেশ। হ্যামস্ট্রিংয়ের চোটে
৩ ঘণ্টা আগে
দিল্লিতে গত পরশু আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ভারত। একই মাঠে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। ভারত চাইবে আগেভাগেই সিরিজ নিশ্চিত করতে। আর সিরিজ জিততে আফগানিস্তানের এখন শেষ দুই টি-টোয়েন্টি জয়ের বিকল্প নেই। লা লিগায় রাতে রয়েছে রিয়াল
৩ ঘণ্টা আগে