
ক্রিস্টাল প্যালেসের সঙ্গে আর্সেনালের ম্যাচ ড্র হওয়ায়, লিভারপুলের প্রিমিয়ার লিগ জয় নিশ্চিত করতে টটেনহামের বিপক্ষে প্রয়োজন শুধুমাত্র এক পয়েন্ট। রেডদের বাকি রয়েছে আরও চারটি ম্যাচ। পরের ম্যাচে ঘরের মাঠ অ্যানফিল্ডে টটেনহামের বিপক্ষে খেলবে তারা। এই ম্যাচের আগে লিভারপুল ম্যানেজার আর্নে স্লট বলেছেন, টটেনহামের বিপক্ষে এক পয়েন্ট নিশ্চিত করে ক্লাবের ২০ তম শীর্ষ লিগ শিরোপা জয় করা তাদের জন্য একটি বড় দায়িত্ব।
২০১৯-২০ মৌসুমে সাবেক ম্যানেজার ইয়ুর্গেন ক্লপের অধীনে লিভারপুল সর্বশেষ প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছিল। সে সময় কোভিড মহামারির কারণে দর্শকদের স্টেডিয়ামে প্রবেশের অনুমতি ছিল না। সেবার রেডরা ৩০ বছর পর প্রথম শীর্ষ লিগের শিরোপা জয়ের পর খালি অ্যানফিল্ডে ট্রফি উঁচিয়ে ধরেছিল।
এবার ভরা দর্শকের সামনে শিরোপা উঁচিয়ে ধরার মতো সুযোগকে বড় দায়িত্ব হিসেবেই দেখছেন স্লট। তিনি বলেন, ‘প্রথমত এটা একটা বিশাল দায়িত্ব, কারণ আমরা জানি যে শেষবার যখন এই ক্লাবটি লিগ জিতেছিল, তখন কোভিড সময় ছিল, তাই সবাই রোববারের দিকে তাকিয়ে আছে।’
নিজেদের বড় দায়িত্বের পাশাপাশি দর্শকদের সমর্থনকেও গুরুত্ব দিচ্ছেন লিভারপুল কোচ। তিনি বলেন, ‘আমরা এটা জানি এবং আশা করি আমাদের সমর্থকেরাও এটা জানে। তারা যেন আমাদের সবচেয়ে ভালোভাবে সমর্থন করে–যেমনটা তারা পুরো মৌসুমজুড়েই করে এসেছে। এই বিষয়টা বুঝে যে আমাদের এখনো এক পয়েন্ট প্রয়োজন।’
অ্যানফিল্ডে শিরোপা জয় উদ্যাপন করতে টটেনহামের বিপক্ষে ম্যাচকে ঘিরে বেশ উচ্ছ্বসিত স্বয়ং স্লটও। তিনি বলেন, ‘এটা একটা দারুণ ম্যাচ, যার জন্য অপেক্ষা করা যায়, কিন্তু রোববারের ম্যাচকে ঘিরে একই সঙ্গে এটা আমাদের জন্য এক ধরনের দায়িত্বও।’
টটেনহাম ২০১১ সালের পর থেকে অ্যানফিল্ডে কোনো জয় পায়নি এবং এবারের লিগ মৌসুমেও তারা ইতিমধ্যে ১৮টি ম্যাচ হেরেছে। সেই সঙ্গে তাদের মূল মনোযোগ এখন বৃহস্পতিবার ইউরোপা লিগ সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচকে ঘিরেই। লিভারপুল এবারের লিগ মৌসুমে এখন পর্যন্ত মাত্র দুবার পরাজিত হয়েছে–এর মধ্যে একবার অ্যানফিল্ডে। যদিও লিভারপুল প্রিমিয়ার লিগে এবারের মৌসুমে সেরা ঘরোয়া রেকর্ডধারী দল, তারা ঘরের মাঠে ১৬ ম্যাচে ৪১ পয়েন্ট অর্জন করেছে।
লিভারপুলের ম্যানেজার হিসেবে স্লটের এটি প্রথম মৌসুম। তিনি ইয়ুর্গেন ক্লপের স্থলাভিষিক্ত হন। তাঁর দল বর্তমানে ৩৩ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে অবস্থান করছে। যা এক ম্যাচ বেশি খেলা দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের চেয়ে ১২ পয়েন্ট বেশি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
৪৪ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
১ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে