
বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে ফ্রান্সের বিদায় মাঠের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে রাজপথেও। ম্যাচ শেষে প্যারিস ও লিওঁসহ কয়েকটি শহরে সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই শহর মিলিয়ে ১৬০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফরাসি সংবাদমাধ্যম বিএফএমটিভি জানিয়েছে, শুধু প্যারিসেই ১৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ প্রিফেকচারের তথ্য অনুযায়ী, অধিকাংশ গ্রেপ্তারের কারণ ছিল পুলিশ সদস্য ও জরুরি সেবাকর্মীদের লক্ষ্য করে আতশবাজির মর্টার নিক্ষেপ। তবে এসব ঘটনায় গুরুতর আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।
অন্যদিকে লিওঁর প্লাস বেলকুর চত্বরে বড় পর্দায় শত শত সমর্থক ম্যাচটি উপভোগ করেন। শেষ বাঁশি বাজার পরও সেখানে কিছু লোকজন অবস্থান করছিলেন। একপর্যায়ে ছোট ছোট কয়েকটি দল নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে বিভিন্ন বস্তু, বিশেষ করে আতশবাজি নিক্ষেপ শুরু করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দাঙ্গা নিয়ন্ত্রণ ইউনিট সিআরএস ৮৩-এর সহায়তা নেয়। যৌথ অভিযানে বিক্ষুব্ধ ব্যক্তিদের ছত্রভঙ্গ করা হয় এবং প্রায় ২০ জনকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেপ্তার হওয়াদের বেশির ভাগই ২০০২ থেকে ২০১১ সালের মধ্যে জন্ম নেওয়া তরুণ।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, পুরো অভিযানজুড়ে কোথাও গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেনি। একই সঙ্গে কোনো ধরনের সম্পদের ক্ষয়ক্ষতিরও খবর পাওয়া যায়নি।

২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত উত্তর আমেরিকার মাটিতে সবশেষ বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করেছেন মেসি। তাই অবসর নিয়ে আলোচনা না করে দশ নম্বর জার্সিধারীকে খেলা উপভোগ করতে দেওয়ার পরামর্শ দিলেন তাপিয়া।
৮ মিনিট আগে
শুরুতে উইকেট হারানোর পরও ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) একাদশ স্কোরবোর্ডে তুলেছে ৩৫৫ রান। বাংলাদেশের বোলারদের হতাশাজনক পারফরম্যান্সের দিনে উজ্জ্বল কেবল হাসান মাহমুদ। স্বাগতিকদের ১০ উইকেটের চারটিই নিয়েছেন ২৬ বছর বয়সী এই পেসার।
২১ মিনিট আগে
ডারউইনে গতকাল শুরু হওয়া ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনটা ছিল বাংলাদেশেরই। কিন্তু আজ দ্বিতীয় দিনে চিত্রটা উল্টো। বাংলাদেশের ওপর যেমন ছড়িয়ে ঘুরিয়েছে অস্ট্রেলিয়া। একই সঙ্গে দুশ্চিন্তাও বেড়েছে ফিল সিমন্সের দলের।
১ ঘণ্টা আগে
ফিফার বিতর্কিত প্রকল্প বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আর্জেন্টিনা। একই সঙ্গে পরিকল্পনা প্রণয়নের সময় হওয়া ভুল স্বীকার করে ২১১টি সদস্য সংস্থার কাছে ইনফান্তিনোর ক্ষমা চাওয়াকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে তারা।
২ ঘণ্টা আগে