
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব বাজেভাবে পড়েছে ক্রীড়াঙ্গনের ওপর। এটার পরিপ্রেক্ষিতে ২০২৬ ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এমনকি বিশ্বকাপে তাদের ভেন্যুও সরার কথা শোনা যাচ্ছে। ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদী তাজের কথায় তেমনই ইঙ্গিত পাওয়া গেছে।
সূচি অনুযায়ী বিশ্বকাপে ইরানের তিন ম্যাচ হওয়ার কথা যুক্তরাষ্ট্রে। কিন্তু যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর পাল্টাপাল্টি হামলা করছে ইরান। তাতে করে ইরান-যুক্তরাষ্ট্রর সম্পর্ক অনেক খারাপ হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানকে বিশ্বকাপ বর্জনের পরামর্শ দিয়েছেন। তবে মেহদী তাজ জানিয়েছেন ইরান বিশ্বকাপ বর্জন করছে না। পার্সিয়ান সংবাদ সংস্থা ফার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘জাতীয় দল তুরস্কে একটি ট্রেনিং ক্যাম্প করছে। আমরা সেখানে দুটি প্রীতি ম্যাচও খেলব। আমরা যুক্তরাষ্ট্রকে বর্জন করব। কিন্তু বিশ্বকাপ বয়কট করব না।’
ট্রাম্প বিশ্বকাপ বর্জনের পরামর্শ দেওয়ার পর পাল্টা জবাব আসছে ইরানের পক্ষ থেকেও। ১২ মার্চ রাতে ইরানের ফুটবল ফেডারেশন এক্স হ্যান্ডলে লিখেছিল, ‘বিশ্বকাপ একটি ঐতিহাসিক ও আন্তর্জাতিক আয়োজন। এর পরিচালনাকারী সংস্থা কোনো একক দেশ নয়, আয়োজন করে ফিফা। ইরান এই বিশ্বকাপে যোগ্যতা অর্জনকারী দলগুলোর মধ্যে প্রথম দিকের তালিকায় ছিল। ইরানকে বিশ্বকাপ থেকে কেউ বাদ দিতে পারবে না। বরং বাদ পড়তে পারে সেই দেশ, যারা নামে স্বাগতিক দেশ। কিন্তু এই বৈশ্বিক টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা নেই।’
এবারের বিশ্বকাপ ফুটবলে ইরানের তিন ম্যাচের দুটি লস অ্যাঞ্জেলেসে এবং একটি সিয়াটলে হবে। লস অ্যাঞ্জেলেসে প্রবাসী ইরানি বেশি থাকায় মাঠের ভেতরে ও বাইরে বড় ধরনের রাজনৈতিক উত্তেজনার আশঙ্কা করা হচ্ছে। সেকারণেই বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে কথাবার্তা বেশি হচ্ছে। এমন পরিস্থিতিতে বিশ্বকাপের আরেক আয়োজক মেক্সিকোতে খেলতে চাচ্ছে ইরান। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম বলেছেন, ‘ইরানের ম্যাচগুলো আয়োজন করতে প্রস্তুত আমরা। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ফিফা।’
বর্তমানে যুক্তরাষ্ট্র-ইরানের সম্পর্ক যে তিক্ততার পর্যায়ে চলে গেছে, তাতে করে ইরানের ফুটবলার, ভক্ত-সমর্থকদের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ফুটবলারদের সংগঠন ফিফপ্রোর এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সভাপতি বিউ বশ বলেছেন, ‘বিশ্বকাপে অংশ নেওয়া সবার মানবাধিকার রক্ষা করা ফিফার দায়িত্ব। প্রত্যেক খেলোয়াড়, প্রত্যেক দর্শক—সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’
রাজনৈতিক কারণে বিশ্বকাপ থেকে কোনো দলের নাম প্রত্যাহারের উদাহরণ খুব একটা নেই। তবে ১৯৯২ ইউরোতে বলকান যুদ্ধের কারণে যুগোস্লাভিয়াকে নিষিদ্ধ করে তাদের পরিবর্তে ডেনমার্ককে সুযোগ দেওয়া হয়েছিল। ইউক্রেন আক্রমণের কারণে রাশিয়াকেও আন্তর্জাতিক ফুটবল থেকে সাময়িক সময়ের জন্য স্থগিতাদেশ দিয়েছে ফিফা ও উয়েফা। এখন বিশ্বকাপে ইরান অংশ নেয় কি না, সেটা সময়ই বলে দেবে। এবারের বিশ্বকাপেই প্রথমবারের মতো ৪৮ দল অংশ নিচ্ছে।

ঢাকা টেস্টের প্রথম ইনিংসে চারশ পার করা সংগ্রহ পেয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় টেস্টে দেখা গেল ভিন্ন চিত্র। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিকদের প্রথম ইনিংস থেমেছে ২৭৮ রানে। বাংলাদেশকে তিনশর আে অলআউট করে কিছুটা স্বস্তিতেই ছিল পাকিস্তান।
১৩ মিনিট আগে
এমন কিছু দল থাকে, যারা বছরের পর বছর নিজেদের হারিয়ে খোঁজে, অথচ তাদের প্রতিভার কোনো অভাব থাকে না। স্ক্যান্ডিনেভিয়ার বরফশীতল আবহাওয়া থেকে উঠে আসা নরওয়ের গল্পটাও দীর্ঘ আড়াই দশক ধরে ছিল ঠিক তেমনই। ২০০০ সালের ইউরোর পর থেকে বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের টিকিট না পাওয়া দলটি অবশেষে ২৮ বছরের দীর্ঘ অ
২৮ মিনিট আগে
আধুনিক ফুটবলের কর্পোরেট দুনিয়ায়, যেখানে নামী-দামী একাডেমি আর কোটি টাকার প্রজেক্ট ছাড়া তারকা হওয়া অসম্ভব মনে করা হয়, সেখানে হাজেম মাস্তুরি এক জীবন্ত ব্যতিক্রম। তিনি প্রমাণ করেছেন, প্রতিভার সাথে যদি অদম্য ইচ্ছেশক্তি আর হার না মানা মানসিকতা থাকে, তবে পতনের শেষ সীমানা থেকেও স্বপ্নের চূড়ায় পা রাখা সম্ভব।
১৩ ঘণ্টা আগে
লন্ডনে এক অপ্রাপ্তবয়স্ক ছেলেকে যৌন নিপীড়নের অভিযোগে বিশ্বকাপে ম্যাচ অফিসিয়ালের তালিকা থেকে বাদ পড়েছেন ডাচ রেফারি রব ডিপারিঙ্ক। ২০২৬ বিশ্বকাপে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে নির্বাচিত এই ডাচ কর্মকর্তা জানিয়েছেন যে, মেট্রোপলিটন পুলিশ মামলাটি বন্ধ করে দিয়েছে এবং তার বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযো
১৪ ঘণ্টা আগে