
বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর তদন্তে নেমেছে সেনেগাল ফুটবল ফেডারেশন। দলের বিদায়ের কারণ বিশ্লেষণ করতে গিয়ে এবার চিকিৎসা ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তুলেছেন ফেডারেশনের সভাপতি আবদুলায়ে ফল।
সোমবার সংবাদ সম্মেলনে ফল জানান, দলের চিকিৎসক মূলত গাইনোকোলজিস্ট (স্ত্রীরোগ ও প্রসূতি বিশেষজ্ঞ) হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন। বিষয়টি দেরিতে সামনে আসে এবং এতে খেলোয়াড়দের মধ্যে চিকিৎসার মান নিয়ে উদ্বেগ দেখা দেয়।
ফল বলেন, ‘আমি যে প্রতিক্রিয়া পেয়েছি, তাতে খেলোয়াড়রা মনে করেনি যে তিনি তাদের যথাযথভাবে চিকিৎসা সহায়তা দিতে পারবেন।’ খেলোয়াড়দের আস্থা ফিরিয়ে আনতে ফেডারেশনকে অতিরিক্ত চিকিৎসা বিশেষজ্ঞের সহায়তা নিতে হয়েছে।
এই প্রসঙ্গে ফল বলেন, ‘আমাদের এমন বিশেষজ্ঞ খুঁজে আনতে হয়েছে, যাঁর দক্ষতায় খেলোয়াড়রা আস্থা রাখতে পারে। কারণ, সবকিছুর আগে স্বাস্থ্য।’
তবে ফেডারেশন সভাপতির এই বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে সেনেগাল স্পোর্টস মেডিসিন অ্যাসোসিয়েশন। সোমবার রাতে দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি অভিযোগগুলোকে ভিত্তিহীন ও মানহানিকর বলে উল্লেখ করেছে। সংস্থাটির দাবি, দলের চিকিৎসক আবদেরাহমানে ফেদিওরের শেইখ আন্তা দিয়প বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদ থেকে স্পোর্টস মেডিসিন ও স্পোর্টস বায়োলজিতে বিশেষজ্ঞ ডিপ্লোমা রয়েছে। তিনি ফান হাসপাতালের ফিজিওথেরাপি বিভাগের সাবেক প্রধান এবং ২০১৭ সাল থেকে সেনেগাল জাতীয় দলের চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ সময়ে তিনটি বিশ্বকাপ ও পাঁচটি আফ্রিকা কাপ অব নেশনসে দলের সঙ্গে কাজ করেছেন তিনি।
চিকিৎসককে ঘিরে বিতর্কের মধ্যেই বিশ্বকাপে ব্যর্থতার দায়ে শনিবার প্রধান কোচ পাপে থিয়াওকে বরখাস্ত করেছে সেনেগাল ফুটবল ফেডারেশন।
জানুয়ারিতে আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনালে মরক্কোকে হারিয়ে শিরোপা জেতায় বিশ্বকাপে সেনেগালের কাছে প্রত্যাশা বেড়ে যায় ভক্তদের। কিন্তু দলটির যাত্রা থেমেছে হতাশাজনক হারে। গ্রুপ পর্বে ফ্রান্স ও নরওয়ের কাছে টানা দুই হারের পর শেষ ষোলোয় বেলজিয়ামের বিপক্ষে ২-০ গোলের লিডও ধরে রাখতে পারেনি তারা। শেষ ৫ মিনিটের ঝড়ে ৩-২ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় আফ্রিকার দলটি।

ইউরো ২০২৪ জয়ের পর থেকেই স্পেনকে ঘিরে ছিল নতুন স্বর্ণযুগের প্রত্যাশা। উত্তর আমেরিকার বিশ্বকাপে সেই প্রত্যাশার প্রতিফলনই যেন দেখা যাচ্ছে লুইস দে লা ফুয়েন্তের দলের পারফরম্যান্সে। ধারাবাহিকতা, পরিণত ফুটবল, বলের ওপর অসাধারণ নিয়ন্ত্রণ আর আক্রমণ-রক্ষণে ভারসাম্য—সব মিলিয়ে এবারের বিশ্বকাপের সবচেয়ে পরিপূর্ণ দ
৩ মিনিট আগে
এক নম্বর দলের সঙ্গে তিন নম্বর দলের ম্যাচ বলে কথা। তাও আবার বিশ্বকাপের সেমিফাইনালে। মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে ম্যাচ নিয়ে আকর্ষণীয় বার্তা তো থাকবেই। দিদিয়ের দেশম স্পেনকে স্পষ্ট ফেবারিট মানলেও লামিনে ইয়ামালের আশা, লড়াইটা হবে হাড্ডাহাড্ডি।
৩৪ মিনিট আগে
কিলিয়ান এমবাপ্পেকে থামানোর পরিকল্পনা নিশ্চয়ই করে ফেলেছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। কিন্তু তাতেই কি কাজ হবে?
১ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনাল শুরু হচ্ছে আজ। ডালাসে বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে গড়াবে ফ্রান্স-স্পেন সেমিফাইনাল। এই ম্যাচকে অনেকে নাম দিয়েছেন লামিনে ইয়ামাল-কিলিয়ান এমবাপ্পে ম্যাচ। এমবাপ্পে ৮ গোল ও ৩ অ্যাসিস্টে গোল্ডেন বুটের লড়াইয়ে সবার ওপরে। ইয়ামাল এখনো নিজের ঝলক দেখাতে না পারলেও সেমির জন্য হয়তো সেরাটা
২ ঘণ্টা আগে