ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য পর্তুগাল দলের দরজা বন্ধ করেননি কোচ জর্জ জেসুস। বরং জাতীয় দলে ফিরবেন কি না, সেই সিদ্ধান্ত সিআরসেভেনর ওপরই ছেড়ে দিয়েছেন তিনি। নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর জেসুসের এমন বার্তায় নতুন করে আলোচনায় এসেছে পর্তুগাল অধিনায়কের আন্তর্জাতিক ক্যারিয়ার।
গত সপ্তাহে পর্তুগালের ক্যাম্প ছেড়ে যান রোনালদো। নরওয়ের বিপক্ষে জয়ের ম্যাচে পুরো সময় বেঞ্চে বসে থাকতে হয়েছিল এই ফরোয়ার্ডকে। এরপর ডেনমার্কের বিপক্ষে শুরু থেকে খেলবেন না বলে জানতে পারেন। এরপরই ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নেন ৪১ বছর বয়সী এই তারকা।
ঘটনাটিকে অবশ্য বড় কোনো বিরোধ হিসেবে দেখছেন না জেসুস। তাঁর মতে, বিষয়টি ছিল একটি ভুল বোঝাবুঝি এবং সহজেই এর সমাধান করা সম্ভব।
নরওয়ের বিপক্ষে জয়ের পর জেসুস বলেন, ‘আমি জানি না কী হবে। আমার কাছে সবকিছুই সম্ভব। নিজের ভবিষ্যৎ কী হবে, সেই সিদ্ধান্ত ক্রিসকেই নিতে হবে। সে যদি খেলতে থাকে এবং পরের জাতীয় দলের ডাক পেলে দলে যোগ দিতে চায়, তাহলে কেন নয়? কোনো ক্ষোভ নেই। এটি শুধু একটি ভুল বোঝাবুঝি, আর আমার মতে এটি সহজেই সমাধান করা সম্ভব।’
পরবর্তী সূচিকে সামনে রেখে পর্তুগালের দল ঘোষণার আগে রোনালদোর সঙ্গে কথা বলতে প্রস্তুত জেসুস। তিনি স্পষ্ট করে দিয়েছেন, রোনালদো ফিরতে চাইলে তাঁকে স্বাগত জানানো হবে। জেসুস বলেন, ‘সে যদি চায়, তাহলে জাতীয় দলে ফিরবে। পরের ডাকের আগে আমরা কথা বলতে পারি। তবে সিদ্ধান্তটা ক্রিসকেই নিতে হবে।’
রোনালদোকে দলের বাইরে রেখেও অবশ্য দুর্দান্ত ছন্দে আছে পর্তুগাল। তাঁর অনুপস্থিতিতে ডেনমার্ককে ৪-২ গোলে হারানোর পর নরওয়েকেও ২-১ গোলে হারিয়েছে তারা। টানা চার জয়ে নেশনস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
রোনালদোর জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে জেসুস আরও বলেন, ‘জাতীয় দলের সঙ্গে সে কীভাবে তার সময়টা শেষ করতে চায়, সেই সিদ্ধান্তও তারই নেওয়া উচিত। আমার প্রথম ডাকের সময় আমি বলেছিলাম, ‘আমার তোমাকে দরকার। তুমি খেলো বা না খেলো, আমার তোমাকে কাছে দরকার।’ এখনো আমি একই কথা বলছি।’

আর মাত্র এক ম্যাচ। আর্জেন্টিনার জার্সিতে শেষবার নামবেন লিওনেল মেসি। এমন মুহূর্তের অপেক্ষায় বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী। যে মনুমেন্তালে মেসি শেষবার নামবেন, সেই স্টেডিয়ামে ভক্ত-সমর্থকদের সঙ্গে থাকবেন তাঁর সাবেক সতীর্থ আনহেল দি মারিয়াও। তবে নাহুয়েল মলিনা, পাওলো দিবালার এখানে থাকার কথা থাকলেও সেটা
২ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর অনুপস্থিতিতে পর্তুগালের আক্রমণভাগ সামলানোর দায়িত্বটা এখন গনসালো রামোসের কাঁধেই। রামোসও সেটা দারুণভাবে করে যাচ্ছেন। গোলের পর বন্দুকের গুলির মতো উদযাপন করেন তিনি। ২৫ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ড এবার পোস্ট দিয়ে সেটা ডিলিটও করে দিলেন।
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনা ফুটবলের ইতিহাসে একটি ছবি সময়ের ফ্রেমে চিরতরে বন্দি হয়ে আছে। ১৯৯৪ যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে নাইজেরিয়ার বিপক্ষে ২-১ গোলে জয়ের পর নার্স সু কার্পেন্টারের হাত ধরে হেঁটে যাচ্ছেন দিয়েগো ম্যারাডোনা। উদ্দেশ্য অ্যান্টি-ডোপিং পরীক্ষা। ম্যারাডোনার মুখে হাসি। আর্জেন্টিনা টানা দুই ম্যাচ জিতেছে, দু
৩ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট দলের একটা বহর আগেই চলে গেছে সংযুক্ত আরব আমিরাতে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে অনুশীলন তো বটেই, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। আইসিসির একাডেমি ওভালে দুই দিনের প্রস্তুতি ম্যাচ হয়েছে ড্র।
৩ ঘণ্টা আগে