
সেপ্টেম্বরে এশিয়া কাপ ও পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে টি-টোয়েন্টির জন্য নতুন অধিনায়ক ঘোষণা করেছে পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ানকে সরিয়ে সেই দায়িত্ব এখন আগা সালমানের কাঁধে। তাঁর ডেপুটি হিসেবে থাকছেন শাদাব খান।
রিজওয়ান তো বটেই নিউজিল্যান্ড সফরের টি-টোয়েন্টি দলে রাখা হয়নি বাবর আজমকেও। দলে প্রথমবার জায়গা পেয়েছেন আব্দুল সামাদ, হাসান নাওয়াজ ও মোহাম্মদ আলী। এদিকে গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছিলেন সালমান।
এ বছর ভরপুর টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য আগামী মে মাসে বাংলাদেশকেও আতিথ্য জানাবে তারা। এছাড়া বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ রয়েছে তাদের।
নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টির পাশাপাশি ওয়ানডে সিরিজও খেলবে পাকিস্তান। ঘরের মাঠে চ্যাম্পিয়নস ট্রফিতে ভরাডুবি দলে আমূল পরিবর্তনের পাশাপাশি কোচিং স্টাফে রদবদলের গুঞ্জন ছিল। কিন্তু দিনশেষে এর কিছুই হয়নি। অন্তবর্তী প্রধান কোচ হিসেবে এই সফরেও দায়িত্ব পালন করবেন আকিব জাভেদ। তাছাড়া ব্যাটিং কোচ হিসেবে থাকছেন মোহাম্মদ ইউসুফও। যথারীতি দলের অধিনায়কত্বের ভার রিজওয়ানের কাঁধেই।
শুরুতে অবশ্য টি-টোয়েন্টিই খেলবে পাকিস্তান। ক্রাইস্টচার্চে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হবে ১৬ মার্চ। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে ২৯ মার্চ থেকে।
টি-টোয়েন্টি দল: আগা সালমান (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, হারিস রউফ, হাসান নাওয়াজ, জাহান্দাদ খান, খুশদিল শাহ, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ আলী, মোহাম্মদ হারিস, ইরফান খান, ওমাইর বিন ইউসুফ, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম ও উসমান খান।
ওয়ানডে দল: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), আগা সালমান (সহ-অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, আবরার আহমেদ, আকিফ জাভেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ইমাম উল হক, খুশদিল শাহ, মোহম্মদ আলী, ওয়াসিম জুনিয়র, ইরফান খান, নাসিম শাহ, সুফিয়ান মুকিম ও তাইয়াব তাহির।
পাকিস্তানের নিউজিল্যান্ড সফর:
১৬ মার্চ-প্রথম টি-টোয়েন্টি, ক্রাইস্টচার্চ
১৮ মার্চ-দ্বিতীয় টি-টোয়েন্টি, ডানেডিন
২১ মার্চ-তৃতীয় টি-টোয়েন্টি, অকল্যান্ড
২৩ মার্চ-চতুর্থ টি-টোয়েন্টি, মাউন্ট মঙ্গানুই
২৬ মার্চ-পঞ্চম টি-টোয়েন্টি, ওয়েলিংটন
২৯ মার্চ-প্রথম ওয়ানডে, নেপিয়ার
২ এপ্রিল-দ্বিতীয় ওয়ানডে, হ্যামিল্টন
৫ এপ্রিল-তৃতীয় ওয়ানডে, মাউন্ট মঙ্গানুই

প্রবাসী ফুটবলারদের আগমনে আশার সঞ্চার হয়েছে বাংলাদেশ দলে। মাঝমাঠ, রক্ষণ কিংবা গোলপোস্ট—সব জায়গাতেই বেশ কিছু দারুণ ফুটবলার খুঁজে পাওয়া গেছে। তবে এত পাওয়ার মাঝেও দারুণ একজন ফরোয়ার্ডের অভাব দূর হচ্ছে না কিছুতেই। অনূর্ধ্ব-২০ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ শেষে সে অভাবটাও কাটল বলে।
২৫ মিনিট আগে
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নিয়ে ব্যস্ত সময় পার করছেন তানজিম হাসান তামিম, রিশাদ হোসেন, শরীফুল ইসলামরা। ব্যস্ততার মাঝেও বাংলাদেশের যুবাদের শিরোপা জয়ের আনন্দে সামিল হয়েছেন তাঁরা। পাকিস্তানে বসেই সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন এই তিন ক্রিকেটার।
২ ঘণ্টা আগে
ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। শিরোপা জয়ের পর থেকেই ভক্তদের প্রশংসায় ভাসছে মিঠু চৌধুরীর দল। যুবাদের এই সাফল্যে ছুঁয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও। সাফজয়ী দলকে অভিনন্দন জানাতে ভুলেননি তিনি।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আরও একটি দারুণ দিনের দেখা মিলল। গোটা দেশকে আনন্দে ভাসিয়েছে অনূর্ধ্ব-২০ ফুটবল দল। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরেছে বাংলাদেশের যুবারা। শিরোপাজয়ী দলকে ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়ামন্ত্রী
৩ ঘণ্টা আগে