
আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড ভেঙে যাওয়ার পর তামিম ইকবাল এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান। এবার বিসিবি নির্বাচন করতে তামিম পদত্যাগ করছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। তবে সেটা হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।
পূর্ণকালীন বিসিবি সভাপতি হতে হলে তামিমকে নির্বাচন করেই আসতে হবে। মিরপুরে আজ যখন তিনি সংবাদ সম্মেলনে এসেছেন, বেশির ভাগ প্রশ্ন তাঁকে করা হয়েছে বিসিবির আসন্ন নির্বাচন নিয়ে। ফুটবল বিশ্বকাপের সময় (জুন-জুলাইয়ে) নির্বাচন হতে যাচ্ছে বলে তামিম আভাস দিয়েছেন। সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি ৩ মে বোর্ড মিটিং করে নির্বাচনী প্রক্রিয়া শুরু করার চেষ্টা করবো। সাধারণত প্রক্রিয়া শুরুর ৩০ থেকে ৪৫ দিনের মধ্যে নির্বাচন হয়ে যায়। যা আমাদের ডেডলাইনের অন্তত ২-৩ সপ্তাহ আগেই সম্ভব। পদত্যাগের ব্যাপারে আমি কিছুই ভাবিনি। আমি প্রথম দিন থেকেই বলেছি যে নির্বাচনে অংশগ্রহণ করব এবং গঠনতন্ত্র অনুযায়ী এগিয়ে যাব।’
এবারের বিসিবি নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ হবে বলে অঙ্গীকার করেছেন তামিম। বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি বলেন, ‘আমরা আইনি পরামর্শ নিচ্ছি। আগের নির্বাচনগুলোতে জেলা পর্যায় থেকে প্রতিনিধি নির্বাচনে কিছু বাধ্যবাধকতা ছিল, যা গঠনতান্ত্রিকভাবে সঠিক ছিল না। আমরা স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য সব নিয়ম মেনে চলব। পোস্টাল ব্যালট বা ই-ভোটের ক্ষেত্রে যদি কারচুপি হয়, তবে সেটি প্রশ্নবিদ্ধ। আমরা একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠন করব, যারা এই বিষয়গুলো দেখবে। আমাদের কাজ হবে বিসিবির দৈনন্দিন কাজ পরিচালনা করা।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ২০২৫ সালের নির্বাচনকে তামিম ইকবাল ও তাঁর সমমনা ক্রিকেট সংগঠকেরা অভিযোগ দায়ের করেছিলেন এনএসসিতে। অনিয়ম, কারসাজি ও ক্ষমতার অপব্যবহারের স্বাধীন তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করেছিল এনএসসি। যার পরিপ্রেক্ষিতে এনএসসি বুলবুলের বোর্ড ভেঙে অ্যাডহক কমিটি গঠন করেন। সেই তদন্ত কমিটির প্রতিবেদনে গঠনতন্ত্র সংশোধনের যেসব সুপারিশ ছিল, সেগুলোর কী হবে—এমন প্রশ্নও আজ করা হয়েছিল। উত্তরে তামিম বলেন, ‘সেই সুপারিশগুলো নির্বাচিত বডির জন্য ছিল। আমাদের গঠনতন্ত্র পরিবর্তন করার কোনো আইনি অধিকার নেই।’
দ্বিতীয়-তৃতীয় সারির বিভাগ থেকে ক্রিকেটারদের জাতীয় দলে তো দূরে থাক, অনেক সময় বিপিএলেও দেখা যায় না। আর প্রথম শ্রেণির ক্রিকেটে অনিয়মের কারণে ‘পিকনিক ক্রিকেট’ তকমা তো আগেই দেওয়া হয়েছে। তৃণমূল পর্যায় থেকে ক্রিকেটার উঠিয়ে আনার উপায় বাতলে দিয়েছেন তামিম, ‘তরুণ খেলোয়াড়দের মধ্যে ক্ষুধা তৈরি করতে হবে যেন তারা বর্তমানে নির্ধারিত বেতন বা ম্যাচ ফি-কে চ্যালেঞ্জ জানাতে পারে। বিসিবির দায়িত্ব হলো এমন একটি পরিবেশ তৈরি করা, যাতে ক্রিকেটাররা পারফরম্যান্সের মাধ্যমে দ্বিতীয় একাদশ থেকে মূল দলে জায়গা করে নেওয়ার চ্যালেঞ্জ করতে পারে। ভালো খেললে কী কী সুবিধা পাওয়া যাবে, সেই বার্তা খেলোয়াড়দের কাছে পরিষ্কার থাকতে হবে।’

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩১ মিনিট আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
১ ঘণ্টা আগে
একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
২ ঘণ্টা আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৪ ঘণ্টা আগে