
সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ। সেই জয়ের ধারা আজ শ্রীলঙ্কার বিপক্ষে রাখতে পারলে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে পিটার বাটলারের দলের। তবে এর আগে তাকিয়ে থাকতে হবে নেপাল-ভুটান ম্যাচের দিকে। চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে রয়েছে নেপাল। আজ ভুটানের বিপক্ষে তারা ড্র কিংবা হেরে গেলে বাংলাদেশের জন্য সমীকরণ সহজ হবে। সে ক্ষেত্রে শ্রীলঙ্কাকে হারালেই শিরোপা নিশ্চিত করে ফেলবেন আফঈদা-স্বপ্নারা। বসুন্ধরার অনুশীলন মাঠে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়। টি স্পোর্টস ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।
ফুটবল
অনূর্ধ্ব-২০ মেয়েদের সাফ
নেপাল-ভুটান
বেলা ৩টা, সরাসরি
বাংলাদেশ-শ্রীলঙ্কা
সন্ধ্যা ৭টা, সরাসরি
টি স্পোর্টস
ক্রিকেট
মেয়েদের দ্বিতীয় ওয়ানডে
ইংল্যান্ড-ভারত
বিকেল ৪টা, সরাসরি
সনি টেন ১

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৯ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১০ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১১ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১২ ঘণ্টা আগে