
ইন্টার মায়ামির কী হয়েছে! নিজেদের সবশেষ দুই ম্যাচেই ড্র। শুধু তা-ই নয়, দুটো ম্যাচের স্কোরও হুবহু এক। আজ ম্যাচ শেষ হতে যখন ১২ মিনিট বাকি, সেই মুহূর্তে গোল হজম করায় জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি লিওনেল মেসি-রদ্রিগো দি পলদের ইন্টার মায়ামি।
সবশেষ ইন্টার মায়ামি জয় পেয়েছে ২২ মার্চ। মেজর লিগ সকারের (এমএলএস) সেই ম্যাচে নিউইয়র্ক সিটিকে ৩-২ গোলে হারিয়েছিল মায়ামি। পরবর্তীতে এই টুর্নামেন্টে অস্টিন ও নিউইয়র্ক রেডবুলসের বিপক্ষে টানা দুটিতে ড্র করেছে মেসিদের দল। ইন্টার মায়ামি-অস্টিন, ইন্টার মায়ামি-নিউইয়র্ক রেডবুলস—দুটি ম্যাচেরই স্কোরলাইন ২-২।
ফ্লোরিডার ন্যু স্টেডিয়ামে আজ নিউইয়র্ক রেডবুলসের বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলেছে ইন্টার মায়ামি। ৬০ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর মায়ামি নেয় ৫ শট। বিপরীতে রেডবুলসের বল দখলে ছিল ৪০ শতাংশ। ইন্টার মায়ামির লক্ষ্য বরাবর ২ শট নিয়ে দুটি থেকেই গোল আদায় করে নিয়েছে রেডবুলস।
শুরু থেকেই নিউইয়র্ক রেডবুলসের রক্ষণভাগে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি ইন্টার মায়ামি। যেখানে মায়ামি ব্যর্থ, সেখানে রেডবুলস দ্রুতই গোলের দেখা পেয়েছে। ১৫ মিনিটে হুলিয়ান হলের ফাস্ট ব্রেক থেকে পাস রিসিভ করেন হোর্হে রুকালবা। তারপর ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন রুকালবা।
ইন্টার মায়ামি সমতায় ফিরেছে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই। ৪৫ মিনিটের পর অতিরিক্ত এক মিনিটে রদ্রিগো দি পলের ক্রস থেকে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন মাতেও সিলভেত্তি। দ্বিতীয়ার্ধ শুরুর পর দ্রুতই ব্যবধান বাড়িয়ে নেয় ইন্টার মায়ামি। ৫৫ মিনিটে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন হার্মান বারতারামি।
ম্যাচের শেষভাগে এসে ইন্টার মায়ামির কাছ থেকে জয় ছিনিয়ে নিয়েছে নিউইয়র্ক রেডবুলস। ৭৮ মিনিটে সমতাসূচক গোল করেন রেডবুলস মিডফিল্ডার আদ্রি মেহমেতি। তাঁকে গোল করতে সহায়তা করেন হুলিয়ান হল। ম্যাচ জিতলে পয়েন্ট টেবিলে সেরা দুইয়ে আসার সুযোগ ছিল ইন্টার মায়ামির। কিন্তু সেটা আর সম্ভব হয়নি। ২-২ গোলে ড্র হওয়ায় ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার তিনে এখন ইন্টার মায়ামি। ৭ ম্যাচ খেলে তিনটি করে ম্যাচ জিতেছে ও ড্র করেছে এবং এক ম্যাচ হেরেছে। এখন তাদের পয়েন্ট ১২। সবার ওপরে থাকা ন্যাশভিলের পয়েন্ট ১৬। ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে শিকাগো। প্রত্যেকেই খেলেছে সাতটি করে ম্যাচ।

আইপিএল, পিএসএলের কারণে প্রথম সারির ক্রিকেটারদের ছাড়াই নিউজিল্যান্ড খেলবে বাংলাদেশের বিপক্ষে। যেহেতু ২০১০ ও ২০১৩ সালে কিউইদের প্রথম সারির দল বাংলাদেশে এসে ধবলধোলাই হয়েছে, সেখানে এবার ঘরের মাঠে প্রতিপক্ষের দুর্বল দলকে নিয়ে তুলনামূলক নির্ভার থাকাই যায়। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টুর্নামেন্ট
৫ মিনিট আগে
আম্পায়ারের সঙ্গে ক্রিকেটারদের কথা-কাটাকাটির ঘটনা এখন বেশ নিয়মিত দৃশ্য। আইপিএলের মতো টুর্নামেন্টে এমনটা দেখা যায় হরহামেশাই। আইপিএলে গত রাতে এমন ঘটনায় শাস্তি পেয়েছেন নীতিশ রানা। জরিমানার পাশাপাশি পেয়েছেন ডিমেরিট পয়েন্টও।
১ ঘণ্টা আগে
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ২১ এপ্রিল পর্যন্ত খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছিলেন পারভেজ হোসেন ইমন। কিন্তু চোটে পড়ায় তাঁর টুর্নামেন্ট শেষ হয়ে গেল আগেভাগেই। এবার বাংলাদেশের তরুণ ক্রিকেটারের পরিবর্তে লঙ্কান ক্রিকেটারকে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
মাঠের পারফরম্যান্সে এবার রীতিমতো উড়ছে রাজস্থান রয়্যালস। বৈভব সূর্যবংশী-যশস্বী জয়সওয়ালের বিস্ফোরক ব্যাটিংয়ে রাজস্থানের কাছে পাত্তাই পাচ্ছে না কোনো দল। তবে এবার মাঠের পারফরম্যান্স ছাপিয়ে বিতর্কিত এক ঘটনা ঘটিয়েছেন রাজস্থানের ম্যানেজার রোমি ভিন্দার। এই ব্যাপারে মুখ খুলেছেন আইপিএলের সাবেক চেয়ারম্যান ললি
৩ ঘণ্টা আগে