লিওনেল মেসির বিদায়ের পর নতুন অধিনায়ক বেছে নিল আর্জেন্টিনা। এখন থেকে লা আলবিসেলেস্তেদের আর্মব্র্যান্ড পরবেন ক্রিস্তিয়ান রোমেরো। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মেসির পাশাপাশি আন্তর্জাতিক ফুটবল ছেড়েছেন নিকোলাস ওতামেন্দি। স্বাভাবিকভাবেই অধিনায়ক বেছে নিতে হতো আর্জেন্টিনাকে। গুরু দায়িত্বটা দেওয়া হলো ২৮ বছর বয়সী রোমেরোর কাঁধে।
রোমেরোকে অধিনায়ক করার সিদ্ধান্ত নতুন নয়। বিশ্বকাপের আগেই তৃতীয় অধিনায়ক হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়েছিল। প্রথম দুই অধিনায়কের বিদায়ের পর এবার পূর্ণাঙ্গ নেতৃত্বভার পেলেন আতলেতিকো মাদ্রিদের এই তারকা ফুটবলার।
রোমেরোকে নতুন অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। এমিলিয়ানো মার্তিনেস ও নিকোলাস তালিয়াফিকোর মতো দলের অভিজ্ঞ খেলোয়াড়দের পেছনে ফেলে রোমেরোর ওপর আস্থা রেখেছেন তিনি।
আর্জেন্টিনার হয়ে রোমেরোর অধিনায়কত্বের অভিজ্ঞতা নতুন নয়। দেশের হয়ে ৫৮ ম্যাচ খেলা এই ডিফেন্ডার এরই মধ্যে তিনবার আর্মব্যান্ড পরেছেন। গত বছর বিশ্বকাপ বাছাইয়ে চিলির বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে প্রথমবার অধিনায়ক হন তিনি। ম্যাচটি আর্জেন্টিনা জেতে ১-০ গোলে।
এরপর একই বছরের অক্টোবরে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচে এবং সর্বশেষ গত মার্চে মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলের জয়েও আর্জেন্টিনাকে নেতৃত্ব দেন রোমেরো। মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনাকে এগিয়ে নেওয়ার চ্যালেঞ্জ এখন তাঁর সামনে।

শেষ দিকে মোহাম্মদ আলীকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়েছিলেন মোহাম্মদ আব্বাস। কিন্তু তাঁদের এই জুঁটি খুব বেশি ভুগাতে পারেনি ইংল্যান্ডকে। আব্বাস জফরা আর্চারের বলে হ্যারি ব্রুকের হাতে ধরা পড়তেই শেষ হয় পাকিস্তানের ইনিংস।
২ ঘণ্টা আগে
ওয়ানডে অভিষেকেই দুর্দান্ত ব্যাটিং করে ইতিহাসের পাতায় নাম লেখালেন দক্ষিণ আফ্রিকার জর্ডান হারমান। নামিবিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ১২৬ বলে ১৫০ রানের ইনিংস খেলে ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ ব্যক্তিগত রানের বিশ্ব রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ভারতীয় ক্রিকেট দলের জন্য পাঁচ তারকা হোটেলের ব্যবস্থা করছে না আয়োজকেরা। তবে এ নিয়ে তৈরি হওয়া জটিলতার অবসান হয়েছে। আয়োজকদের নির্ধারিত হোটেলেই থাকার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
৩ ঘণ্টা আগে
রাত পেরিয়ে নিউইয়র্কে ভোর। ঘড়ির কাঁটা ৩টা ৩৪ মিনিট ছুঁইছুঁই। আর্থার অ্যাশ স্টেডিয়ামে তখনো চলছে পাঁচ সেটের তুমুল লড়াই। শেষ পর্যন্ত নির্ধারণী সেটের টাইব্রেকারে হার মানলেন কার্লোস আলকারাস। ডিফেন্ডিং চ্যাম্পিয়নের শিরোপা ধরে রাখার স্বপ্নও শেষ হলো সেখানেই। ৪ ঘণ্টা ২৮ মিনিটের মহারণে আলকারাসকে হারিয়ে ইউএস ওপ
৩ ঘণ্টা আগে