
দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানের হার ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্বপ্নকে খাদের কিনারায় দিয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে গ্রুপ-১-এর বর্তমান চিত্রপট অন্তত সে ইঙ্গিতই দিচ্ছে। প্রোটিয়াদের কাছে বিধ্বস্ত হওয়ার পর এবং জিম্বাবুয়ের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের দাপুটে জয়ের পর সুপার এইটের এই গ্রুপটি এখন আক্ষরিক অর্থেই উন্মুক্ত। পয়েন্ট টেবিলের মারপ্যাঁচে চার দলের সামনেই এখন সেমিফাইনালের দরজা খোলা, তবে কারও জন্য সেই পথ মসৃণ, আর কারও জন্য তা যেন হিমালয় জয়ের সমান। গ্রুপ-১-এর চার দলের দুটি ম্যাচ আজ। আজকের ম্যাচ শেষেই বোঝা যাবে কারা সেমিফাইনালে যাচ্ছে এবং যাওয়ার সম্ভাবনায়। তো দেখে নেওয়া যাক, চার দলের সামনে সেমিফাইনালের কী সমীকরণ
ভারতের সমীকরণ
ভারতের বর্তমান অবস্থা সবচেয়ে শোচনীয়। ১ ম্যাচে ০ পয়েন্ট এবং নেট রানরেট -৩.৮০ নিয়ে তারা টেবিলের তিন নম্বর দল। সেমিফাইনালে যেতে হলে সূর্যকুমার যাদবদের সামনে এখন ‘ডু অর ডাই’ পরিস্থিতি। বাকি দুই ম্যাচে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজকে হারাতেই হবে। কিন্তু শুধু জয়ই যথেষ্ট নয়; নেট রানরেটের বিশাল ঘাটতি মেটাতে অন্তত একটি বড় ব্যবধানের জয় আবশ্যক। যদি দক্ষিণ আফ্রিকা তাদের সব ম্যাচ জেতে, তবে ভারত ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে ওঠার সুযোগ পাবে। কিন্তু দক্ষিণ আফ্রিকা যদি ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যায়, তবে ভারত, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ—তিন দলেরই পয়েন্ট হবে ৪। তখন রানরেটের লড়াইয়ে ভারত টিকতে পারবে কি না, সেটাই বড় প্রশ্ন।
সেমির সম্ভাবনা জিইয়ে রাখতে চেন্নাইয়ে আজ জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে সূর্যকুমার যাদবের ভারত। টিকে থাকার লড়াইয়ে এই ম্যাচে ভারত কী করে এখন এটাই দেখার! এই ম্যাচ শুধু জিতলেই হবে না, ভারতকে জিততে হবে বড় ব্যবধানে।
দক্ষিণ আফ্রিকার সমীকরণ
ভারতের বিপক্ষে বিশাল জয়ে সেমিফাইনালের পথে এক পা বাড়িয়ে রেখেছে দক্ষিণ আফ্রিকা। ১ ম্যাচে ২ পয়েন্ট এবং +৩.৮০ রান রেট তাদের মানসিকভাবে অনেকটা নির্ভার রাখছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলেই তাদের শেষ চার নিশ্চিত। এমনকি বাকি দুই ম্যাচের একটিতে হারলেও তাদের বিশাল রানরেট তাদের নিরাপদ অবস্থানে রাখবে।
ওয়েস্ট ইন্ডিজের সামনে কী সমীকরণ
জিম্বাবুয়েকে ১০৭ রানে উড়িয়ে দিয়ে ওয়েস্ট ইন্ডিজ বর্তমানে নেট রানরেটে (+ ৫.৩৫) সবার ওপরে। তবে তাদের আসল পরীক্ষা এখন ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এই দুই জোরালো প্রতিপক্ষের যেকোনো একজনকে হারাতে পারলেই তাদের সেমিফাইনাল প্রায় নিশ্চিত হয়ে যাবে।
জিম্বাবুয়ের সমীকরণ
ক্যারিবীয়দের বিপক্ষে গ্রুপের ‘আন্ডারডগ’ জিম্বাবুয়ে বড় হারে রানরেটে (-৫.৩৫) সবার নিচে জিম্বাবুয়ে। তবে গাণিতিকভাবে সেমিফাইনালের সম্ভাবনায় এখনো টিকে আছে সিকান্দার রাজার দল। তবে তাদের সেমিতে ওঠা নির্ভর করছে বাকি দুই ম্যাচে ভারত ও দক্ষিণ আফ্রিকাকে হারানোর মতো অবিশ্বাস্য কোনো ঘটনার ওপর। মোটকথা দুই ম্যাচেই জিততে হবে তাদের। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারিয়ে যে চমক দেখিয়েছিল জিম্বাবুয়ে, সেমিফাইনালের সম্ভাবনা জিইয়ে রাখতে সেই চমকই তাদের দেখাতে হবে সুপার এইটে।
পয়েন্ট সমান হলে
আইসিসির নিয়ম অনুযায়ী, পয়েন্ট সমান হলে প্রথমে দেখা হবে জয়ের সংখ্যা। তাতেও সমাধান না হলে আসবে নেট রানরেট। ভারতের জন্য দুশ্চিন্তার জায়গা এখানেই। ধরা যাক, ভারত জিম্বাবুয়েকে ৬০ রানে হারাল, কিন্তু ওয়েস্ট ইন্ডিজ যদি দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয়, তবে ক্যারিবীয়দের টপকাতে ভারতকে পরের ম্যাচে তাদের হারাতে হবে অন্তত ৬৪ রানের ব্যবধানে।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক স্বাগতিক ভারত বেশ কোণঠাসা অবস্থায় রয়েছে। সুপার এইটে হাতে থাকা দুই ম্যাচ জিতলেও নিশ্চিত হচ্ছে না তাদের সেমিফাইনাল। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে আজ সন্ধ্যায় বাঁচা-মরার ম্যাচে খেলতে নামবে ভারত-জিম্বাবুয়ে। এই ম্যাচে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা বিশেষ এক বস্তু
১ ঘণ্টা আগে
কল্পনা করতে পেরেছিলেন। সবশেষ চ্যাম্পিয়নস লিগের রানার্সআপ ইন্টার মিলান এবার বিদায় নিয়েছে প্লে-অফেই। তাদের মতো শেষ ষোলোতে উঠতে পারেনি আরেক বিখ্যাত দল জুভেন্টাসও।
২ ঘণ্টা আগে
হঠাৎই ব্যাটিং ছেড়ে গ্যালারির দিকে তেড়ে গেলেন মোহাম্মদ মিঠুন। তাঁর মেজাজ যে সপ্তমে চড়েছে, সেটা স্পষ্ট। প্রতিপক্ষের কোনো ক্রিকেটারের সঙ্গে নয়। দক্ষিণাঞ্চলের এই ব্যাটারের মেজাজ হারিয়েছেন দর্শকের ওপর!
২ ঘণ্টা আগে
দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে হেরে সেমিফাইনালে ওঠা অনেক কঠিন হয়ে গেছে ভারতের জন্য। হাতে থাকা দুটি ম্যাচ জিতলেও সূর্যকুমার যাদব-অভিষেক শর্মা-জসপ্রীত বুমরাদের সেমির টিকিটের নিশ্চয়তা নেই। আজ চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে ভারত-জিম্বাবুয়ে ম্যাচ।
৩ ঘণ্টা আগে