
প্রিয়তমা স্ত্রীর জন্মদিন বলে কথা। সেই দিনটি কি ভুলে থাকা যায়? জন্মদিন উদযাপন ছাড়াও কত শত স্মৃতি মনে পড়ে যায় তখন। তাসকিন আহমেদ নিজের স্ত্রীর জন্মদিনে সামাজিক মাধ্যমে আবেগি বার্তা দিয়েছেন।
স্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে তাসকিন নিজের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন। ছবিতে দেখা গেছে ওয়েস্টার্ন ক্রুজ নামে একটি জাহাজের সামনে তাসকিন ও তাঁর স্ত্রী সৈয়দা রাবেয়া নাঈমা। ক্যাপশনে তাসকিন লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার অর্ধাঙ্গিনী। তোমার সমর্থন ও ভালোবাসার জন্য ধন্যবাদ। আল্লাহ তোমাকে সব সময় সুস্থ রাখুন, এই প্রার্থনা।’
তাসকিন কদিন আগে এক দুঃসময়ের মধ্য দিয়ে গিয়েছেন। তাঁর বিরুদ্ধে বাল্যকালের বন্ধু সিফাত আহমেদ সৌরভ থানায় মারধরের অভিযোগ করেছিলেন। পরবর্তীতে পারিবারিক আলোচনার ভিত্তিতে তাসকিনের সেই সমস্যা মিটে গিয়েছিল। তাসকিনের বাবাকে মুচলেকা দিয়ে আসতে হয়েছে বলে সংবাদমাধ্যমকে কদিন আগে জানিয়েছিলেন তাঁর বন্ধুরা।
২০১৭ সালের ৩১ অক্টোবর তাসকিন বিয়ে করেন সৈয়দা রাবেয়া নাঈমাকে। তাসকিন-নাঈমার সংসারে দুই মেয়ে ও এক ছেলে। ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর তাসকিন প্রথমবারের মতো বাবা হয়েছেন। সেবার জন্ম হয় ছেলে তাশফিন আহমেদ রিহানের। ২০২২ ও ২০২৩ সালে দুইবারই তাসকিন কন্যা সন্তানের পিতা হয়েছেন। বাংলাদেশের তারকা পেসার আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ ম্যাচ খেলেছেন পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২ ম্যাচ খেলে ৮ ইকোনমিতে নিয়েছেন ৬ উইকেট। এর আগে শ্রীলঙ্কা সফরে দুই ওয়ানডে ও এক টি-টোয়েন্টি খেলেন। টি-টোয়েন্টিতে কোনো উইকেট না পেলেও ওয়ানডেতে নিয়েছেন ৬ উইকেট।

এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেওয়া হয়েছিল লিটন দাসকে। কিন্তু আইপিএল থেকে মোস্তাফিজের বাদ পড়া এবং উদ্ভুত পরিস্থিতিতে বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশ। তবে এই সংস্করণে লিটনের প্রতি আস্থা রেখেই তাঁর নেতৃত্বের মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত বর্ধিত করেছে বিসিবি। এই সময় পর্যন্ত লিটনের ডে
৪ ঘণ্টা আগে
প্রবাসী ফুটবলারদের নিয়ে যু্ব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের প্রত্যাশা, ‘আমরা এই দলকে ধরে আগামী বাংলাদেশের ফুটবল টিম গড়তে চাই। যারা বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড়রা রয়েছেন তাদের মাধ্যমে এবং আমাদের টিমওয়ার্কের মাধ্যমে আমরা একটি কথা প্রমাণ করতে চাই যে আমরা সবাই বাংলাদেশি এবং সবার আগে আমার বাংলাদেশ
৫ ঘণ্টা আগে
বিমানবন্দর থেকে ফুটবলারদের নিয়ে বাসটি সরাসরি হাতিরঝিলের এম্ফিথিয়েটারের উদ্দেশে রওনা হয়। সেখানে বাফুফের পক্ষ থেকে খেলোয়াড়দের জন্য আনুষ্ঠানিক সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
৭ ঘণ্টা আগে
পিঠের চোটের কারণে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদের হয়ে এখনো মাঠে নামা হয়নি প্যাট কামিন্সের। চোটের সবশেষ অবস্থা জানতে টুর্নামেন্টের মাঝপথে দল ছেড়ে দেশে ফিরলেন এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার।
১০ ঘণ্টা আগে