
আগের দিনই ইন্টারন্যাশনাল লিগ ট-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) অভিষেক হয় মোস্তাফিজুর রহমানের। দারুণ বোলিংয়ে অভিষেক রাঙান কাটার মাস্টার। ২৬ রানে ফেরান ২ ব্যাটারকে। তবে জিততে পারেন তাঁর দল দুবাই ক্যাপিটালস। দ্বিতীয় ম্যাচেও বল হাতে ঝলক দেখালেন মোস্তাফিজ।
আরও একবার মোস্তাফিজের জ্বলে উঠার দিনে জিতেছে দুবাই। আবুধাবি নাইট রাইডার্সকে ৮৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা। আসরে প্রথম ২ ম্যাচে হারের পর প্রথম জয়ের দেখা পেল দুবাই। প্রথম ম্যাচের মতো নাইট রাইডার্সের বিপক্ষেও মোস্তাফিজের শিকার ২ উইকেট।
১৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা নাইট রাইডার্স শিবিরে প্রথম ওভারেই জোড়া আঘাত হানেন ডেভিড উইলি। অ্যালেক্স হেলস ও আলিশান শারাফুকে আউট করেন এই ইংলিশ পেসার। দ্বিতীয় ওভারেই মোস্তাফিজের হাতে বল তুলে দেন দুবাইয়ের অধিনায়ক দাসুন শানাকা। আস্থার প্রতিদান দেন বাঁ হাতি পেসার। সে ওভারে উন্মুক্ত চাঁদকে শায়ান জাহাঙ্গীরের ক্যাচে পরিণত করেন তিনি।
পাওয়ার প্লের শেষ ওভারে ফের বোলিংয়ে আসেন মোস্তাফিজ। একটি করে চার ও ছয়ে তাঁর প্রথম ২ বলে ১০ রান নেন ফিল সল্ট। তৃতীয় বল থেকে কোনো রান নিতে পারেননি এই ইংলিশ ব্যাটার। পরের বলেই তাঁকে প্যাভিলিয়নের পথ দেখান মোস্তাফিজের। ড্রাইভ করতে গিয়ে রোভম্যান পাওয়েলের হাতে ধরা পড়েন সল্ট। ২১ বলে ২৭ রান করেন তিনি। পঞ্চদশ ওভারে নিজের তৃতীয় এবং শেষ ওভারটি করেন মোস্তাফিজ। সে ওভারে ৭ রান দিলে ছিলেন উইকেটশূন্য। সব মিলিয়ে এদিন ২ উইকেট নেওয়ার পথে ৩ ওভারে ২২ রান দেন মোস্তাফিজ।
এর আগে পাওয়েল ও জর্ডান কক্সের ব্যাটে বড় পুঁজি পায় দুবাই। ৫২ বলে ৮ চার ও ৪ ছক্কায় ৯৬ রান করেন পাওয়েল। ৫২ রান আসে কক্সের ব্যাট থেকে। ৩৬ বল খেলেন এই ব্যাটার। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৬ রান করে দুবাই।

টালমাটাল এক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে ইতালির ফুটবল। টানা তিন বিশ্বকাপে উঠতে পারেনি দলটি। অথচ তারা চারবারের বিশ্বচ্যাম্পিয়ন। এমন করুণ পরিস্থিতি মেনে নিতে পারছেন না ফুটবল-বিশেষজ্ঞ থেকে শুরু করে দেশটির ফুটবলপাগল সমর্থকেরা।
১ ঘণ্টা আগে
দেশের ক্লাব ক্রিকেট থম মেরে আছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতিনির্ধারকদের দাবি, তাঁরা লিগ আয়োজনে প্রস্তুত থাকলেও কিছু ক্লাব ক্রিকেটারদের জিম্মি করে রেখেছে বলে অভিযোগ তাঁদের। এমন অবস্থা দেখে আর চুপ করে থাকতে পারছেন না ইমরুল কায়েস।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ভালো খেলেও ২-১ গোলে হেরেছে বাংলাদেশ। এই হারের ছাপ পড়েছে র্যাঙ্কিংয়ে। এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান এখন ১৮১তম।
১২ ঘণ্টা আগে
নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। গতকাল মালদ্বীপের মালে স্টেডিয়ামে সেমিফাইনালে ১-০ ব্যবধানে মাঠ ছাড়ে জয় নিয়ে বাংলাদেশের যুবারা। মোহাম্মদ মানিকের দুর্দান্ত এক হেডে জয়সূচক গোলের দেখা পেয়েছে বাংলাদেশ।
১৩ ঘণ্টা আগে