
অস্ট্রেলিয়াতে বরাবরই বাড়তি সুবিধা পেয়ে থাকে পেসাররা। গতির সঙ্গে সুইং ও বাউন্স সামলাতে তটস্থ থাকতে হয় ব্যাটারদের। তবে ডারউইনে তেমন কিছুর সম্ভাবনা দেখেন না কেন রিচার্ডসন। এই ভেন্যুর পিচ অনেকটা বাংলাদেশের পিচের মতো আচরণ করবে বলেই বিশ্বাস অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারের।
অস্ট্রেলিয়ার হয়ে ২৫ ওয়ানের পাশাপাশি ৩৬ টি-টোয়েন্টি খেলেছেন রিচার্ডসন। সাবেক এই পেসারের শৈশবের বেশিরভাগ সময়ই কেটেছে ডারউইনে। সেই সুবাদে এই অঞ্চলের কন্ডিশন সম্পর্কে বেশ ভালো ধারণা আছে রিচার্ডসনের। বছরের এই সময়টাতে ডারউইনে শুষ্ক গরম আবহাওয়ার কারণে ডারউইনের উইকেট কিছুটা ধীরগতির হবে বলে মনে করেন তিনি।
আনপ্লেয়েবল পডকাস্টে রিচার্ডসন বলেন, ‘কী আশা করব (ডারউইনের কন্ডিশন নিয়ে) জানি না। তবে এটা অন্তত প্রথম দিনে পার্থ কিংবা গ্যাবায় খেলার মতো হবে না। অস্ট্রেলিয়ার সাধারণ টেস্ট উইকেটের মতো ফাস্ট বোলাররা এখানে অতিরিক্ত মুভমেন্ট, সুইং বা বাউন্স পাবেন বলে আমার মনে হয় না। বরং নিচু বাউন্সের বিবেচনায় কন্ডিশন অনেকটাই বাংলাদেশের পিচের মতো হতে পারে।’
বাংলাদেশ দল নিয়ে খুব বেশি অভিজ্ঞতা নেই জশ হ্যাজলউডের। এশিয়ার দলটির বিপক্ষে এখন পর্যন্ত মাত্র একটি টেস্ট খেলেছেন অস্ট্রেলিয়ার এই পেসার। সেটাও ২০১৭ সালে। ডারউইনের উইকেটও তাঁর কাছে অচেনা। সবমিলিয়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজটা বেশ রোমাঞ্চকরই মনে হচ্ছে হ্যাজলউডের কাছে।
সেই পডকাস্টে হ্যাজলউড বলেন, ‘সিরিজ শুরুর আগে অনেক কিছুই অজানা মনে হয়। মাঠের পরিস্থিতি অজানা, বিশেষ করে উইকেট এবং এই অবস্থায় প্রতিপক্ষের ধরনটা কেমন হবে। ফলে অনেক কিছুই অজানা, তবে আমার মতে এটা বেশ রোমাঞ্চকর।’

লিওনেল মেসির পারিবারিক ক্লাব কোচশূন্য হয়ে পড়েছে। রোজারিওতে অবস্থিত সেই ক্লাবের কোচ হঠাৎই পদত্যাগ করেছেন। তাঁর ভাই মাতিয়াস মেসি পরিচালিত ক্লাবটি সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
২৮ মিনিট আগে
বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের আন্তর্জাতিক পর্যায়ে তুলে আনতে দ্রুত সময়ের মধ্যে জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক মানের একটি প্যারা ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে আগামী এক মাসের মধ্যে আরও ২০০ জন ক্রীড়াবিদকে ক্রীড়া ভাতার আওতায় আনার পরিকল্পনার কথাও জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্
৪৪ মিনিট আগে
কমনওয়েলথ গেমস শেষ হলে অধিকাংশ অ্যাথলেটের গন্তব্য হয় নিজ দেশ। কেউ ফিরে যান পদক জয়ের আনন্দ নিয়ে, কেউ অপূর্ণ স্বপ্নের আক্ষেপ নিয়ে। কিন্তু প্রতি আসরেই এমন কিছু অ্যাথলেট থাকেন, যাঁদের যাত্রা আর বিমানবন্দরে শেষ হয় না। দল দেশে ফিরলেও তাঁরা থেকে যান আয়োজক দেশেই—কখনো আশ্রয়ের আবেদন করতে, কখনো নতুন জীবনের খোঁজ
১ ঘণ্টা আগে
এক প্রান্তে মুড়ি-মুড়কির মতো উইকেট পড়ছে। তাদের মাঝে ঢাল হয়ে দাঁড়িয়ে গেলেন মেহেদী হাসান মিরাজ। করলেন সেঞ্চুরি। তাঁর এই সেঞ্চুরিতে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে লড়াই করার মতো পুঁজি পেয়েছে বাংলাদেশ। দিনের খেলা শেষে তিনি জানালেন, কীভাবে এই পরিস্থিতি সামাল দিয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার।
২ ঘণ্টা আগে