
হার্টে ব্লকের পর একটি রিং বসানো হয়। তামিম ইকবাল এখন আছেন নিবিড় পর্যবেক্ষণে। তবে স্বস্তির খবর, জ্ঞান ফিরেছে তাঁর। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, কথাও বলছেন তামিম। তাঁকে দেখতে গিয়েছিলেন বন্ধু মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। তাঁদের সঙ্গেও কথা বলেছেন তিনি।
কেপিজে বিশেষায়িত হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টা তামিম নিবিড় পর্যবেক্ষণে থাকবেন। দেবাশীষও সেই কথাই জানালেন, ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবেন তামিম। এর মধ্যে প্রথম ২৪ ঘণ্টা তাঁর জন্য গুরুত্বপূর্ণ। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এই সময়ের আগে তাঁর শারীরিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, তামিমের হৃদ্যন্ত্রে একটি ব্লক ধরা পড়েছিল, সফলভাবে রিং বসানোর মাধ্যমে তা অপসারণ করা হয়েছে। তাঁর অন্যান্য ধমনি স্বাভাবিক রয়েছে। রিং পরানোর পর তাঁর শরীরের গুরুত্বপূর্ণ সূচকগুলোও উন্নতির দিকে রয়েছে। মূল সমস্যার সমাধান হওয়ায় এখন তার অবস্থা পর্যায়ক্রমে আরও ভালো হবে বলে আশা করছেন চিকিৎসকেরা।
দেবাশীষ চৌধুরী বলেন, ‘এখন তামিমের জ্ঞান ফিরেছে এবং ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছেন। তাঁর শারীরিক অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। চিকিৎসক দল তাঁকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য আন্তরিকভাবে কাজ করছে। আগামী ২৪ ঘণ্টা তাঁর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ের পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে চিকিৎসকেরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।’
আজ বিকেএসপির তিন নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ডিপিএলের অষ্টম রাউন্ডের ম্যাচ চলছিল মোহামেডানের। ফিল্ডিংয়ের সময় হঠাৎ বুকে ব্যথায় অসুস্থ হয়ে পড়েন মোহামেডানের অধিনায়ক তামিম। চিকিৎসার জন্য মেঘনা এভিয়েশনের একটি হেলিকপ্টারও বিকেএসপিতে আসে। কিন্তু হেলিকপ্টারে নেওয়ার অবস্থায় ছিলেন না বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক। অসুস্থতার তীব্রতা দেখে দ্রুতই বিকেএসপির নিকটস্থ কেপিজে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয় তামিমকে।

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
৭ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
৮ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
৯ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
৯ ঘণ্টা আগে