
২০২৬ ফুটবল বিশ্বকাপে চলছে রেকর্ড ভাঙা-গড়ার খেলা। লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়রদের মধ্যে জমে উঠেছে গোল্ডেন বুটের প্রতিযোগিতা। শুধু খেলোয়াড়দের মধ্যেই নয়, দলগুলোর মধ্যেও চলছে দারুণ প্রতিদ্বন্দ্বিতা। বিশেষ করে ব্রাজিল-জার্মানির মধ্যে চলছে ‘টম অ্যান্ড জেরি’র মতো খেলা। কখনো এগিয়ে যাচ্ছে ব্রাজিল, কখনোবা জার্মানি।
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় ভোরে মুখোমুখি হয়েছে ব্রাজিল-স্কটল্যান্ড। এই ম্যাচ শুরুর আগে বিশ্বকাপে গোলের রেকর্ডে যৌথভাবে শীর্ষে ছিল ব্রাজিল-জার্মানি। দুই দলেরই ছিল ২৪১ গোল। আজ স্কটিশদের ৩-০ গোলে উড়িয়ে দেওয়ার পর বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নিল ব্রাজিল। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ এবার তাদের গোলসংখ্যা ২৪৪। তবে এই রেকর্ড কতক্ষণ টিকে থাকে সেটাই দেখার। কারণ, বাংলাদেশ সময় আজ রাত ২টায় নিউইয়র্কে শুরু হবে জার্মানি-ইকুয়েডর ম্যাচ। বিশ্বকাপ এলেই যে জার্মানকে দেখা যায় ভয়ংকর রূপে, তাতে হয়তো রাতেই সিংহাসনটা ব্রাজিলের কাছ থেকে কেড়ে নেবে জার্মানরা।
জার্মানি-ব্রাজিলের লড়াইটা শুরু ১৪ জুন থেকেই। সেদিন ভোরে নিউজার্সিতে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল ব্রাজিল। ২৩৮ গোল নিয়ে তখনো বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ব্রাজিলেরই। কিন্তু সেই রাতে এক ঝটকায় সব ওলটপালট করে দিল জার্মানরা। হিউস্টনে নবাগত কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে গোলসংখ্যা ২৩৯ করে ফেলল জার্মানি।
২৩৯ গোল করে রেকর্ডটা এক সপ্তাহ টিকিয়ে রাখতে পারেনি জার্মানি। ২০ জুন ভোরে হাইতিকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ফের নিজের দখলে নেয় ব্রাজিল। এই তিন গোলের পর সেলেসাওদের গোলসংখ্যা হয়েছে ২৪১। কাকতালীয়ভাবে একই রাতে পড়ে যায় জার্মানদের ম্যাচ। তবে এবার আর জার্মানরা টপকে যেতে পারেনি ব্রাজিলকে। টরন্টোতে আইভরি কোস্টের বিপক্ষে ২-১ গোলে জেতে জার্মানি। শেষ মুহূর্তের নাটকীয়তার এই জয়ে ১২ বছর পর নকআউট পর্বের টিকিট কেটেছে জার্মানরা।
আজ সকালেই বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ডে জার্মানিকে ছাড়িয়ে গেছে ব্রাজিল। তাতে করে গোল্ডেন বুটের লড়াইয়ে চলে এসেছেন ভিনিসিয়ুস জুনিয়র। স্কটল্যান্ডের বিপক্ষে তিন গোলের দুটি করেছেন ভিনি এবং মাথিয়াস কুনিয়া করেন এক গোল। ৫ গোল করে এবারের বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা এখন মেসি। চারটি করে গোল করে যৌথভাবে দুইয়ে কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড এবং ভিনি।
| অবস্থান | দল | গোল |
|---|---|---|
| ১ | ব্রাজিল | ২৪৪ |
| ২ | জার্মানি | ২৪১ |
| ৩ | আর্জেন্টিনা | ১৫৭ |
| ৪ | ফ্রান্স | ১৪২ |
| ৫ | ইতালি | ১২৮ |

টিম টেক্টর লং অনে ক্যাচ ধরার পর মুষ্টিবদ্ধ উদযাপন শুরু করলেন। তাঁর উদযাপন যেন থামতেই চাইছে না। ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মধ্যে আজ যাঁরা বেলফাস্টে আয়ারল্যান্ড-ভারত প্রথম টি-টোয়েন্টি দেখেছেন, নিশ্চয়ই তাঁরা বুঝতে পেরেছেন টিম টেক্টরের এমন উচ্ছ্বাসের কারণ। ভারতকে ৩৪ রানে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে
২ ঘণ্টা আগে
এই তো গত পরশু ৩৯ বছর পূর্ণ করেছেন লিওনেল মেসি। ক্যারিয়ার সায়াহ্নে এসে কী দুর্দান্ত পারফর্ম করছেন তিনি। এই বয়সেও তাঁর এমন তারুণ্য রীতিমতো অবাক করে সবাইকে। কিন্তু কাউকে কোনো না কোনো সময় তো ‘ফুলস্টপ’ টানতে হয়। মেসিও এখন সেই অবস্থাতেই আছেন।
৩ ঘণ্টা আগে
২০২৫ সালের ৫ ডিসেম্বর যখন সূচি ঘোষণা করা হয়, তখনই বেজে যায় বিশ্বকাপের দামামা। ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ নিয়েই মূলত বাংলাদেশের ফুটবল সমর্থকদের আগ্রহ বেশি থাকে। যদি দুই দল বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হয়, তাহলে তো কথাই নেই। সমর্থকদের কথার লড়াই, হইচইয়ে তৈরি হবে অন্যরকম এক উন্মাদনা। সেই সুযোগ এবার...
৩ ঘণ্টা আগে
অপরাজিত দল হয়েই শেষ বত্রিশ পর্বে উঠেছে জাপান। গ্রুপ পর্বের দুই ম্যাচ ড্র ও এক ম্যাচ জিতে এশিয়ার দলটি পেরিয়েছে গ্রুপ পর্বের বাধা। নকআউট পর্বে তারা খেলবে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে। শেষ বত্রিশের ম্যাচের আগে জাপানের কোচ হাজিমে মরিয়াসু প্রতিপক্ষকে প্রচ্ছন্ন হুমকিই দিয়ে রেখেছেন।
৪ ঘণ্টা আগে