Ajker Patrika

ইংল্যান্ডকে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের দুইয়ে দুই

ক্রীড়া ডেস্ক    
ইংল্যান্ডকে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের দুইয়ে দুই
আদিল রশিদকে ফিরিয়ে দিয়ে শামার জোসেফের উচ্ছ্বাস। ছবি: আইসিসি

ক্রিকেটে নিজেদের সোনালি অধ্যায় অনেক আগেই পেছনে ফেলে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। বিগত শতাব্দীর সত্তর থেকে নব্বইয়ের দশকের ক্যারিবীয় ক্রিকেটের যে গৌরবগাথা, তা এখন শুধুই ইতিহাস। তারপরও খর্বশক্তির ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সংস্করণে অন্য রকম দল। এ কথা তারা প্রমাণ করেছে ২০১২ ও ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে।

এবারও ভালো কিছুর আশা নিয়ে টুর্নামেন্ট খেলতে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। স্কটিশদের হারিয়ে বিশ্বকাপ শুরু করা ক্যারিবীয়রা গতকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে হারিয়ে দিয়েছে ইংল্যান্ডকেও। শেরফান রাদারফোর্ডের ৪২ বলে ৭৬ রানের সুবাদে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৯৬ রান তোলে উইন্ডিজ; যাতে ভূমিকা আছে হেটমায়ারের ১২ বলে ২৩ ও জেসন হোল্ডারের ১৭ বলে ৩৩ রানের ক্যামিওরও।

জবাবে ১৯ ওভারে ইংল্যান্ড ১৬৬ রানে অলআউট। তাতে উইন্ডিজের জয় ৩০ রানে।

প্রথম পাঁচ ও ১০ ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্কোর যেখানে ছিল ৫৫/২ ও ৭৯/৪, সেখানে ইংল্যান্ডের স্কোর ছিল ৫৮/১ ও ৯৩/৪। কিন্তু শেষ দিকে দ্রুত উইকেট হারিয়ে ১৯ ওভারেই অলআউট। ৩০ বলে ইনিংস সর্বোচ্চ ৪৭ রান করে অপরাজিত থাকেন স্যাম কারান। বল হাতে সবচেয়ে সফল গুডাকেশ মোটি; ৩৩ রানে নিয়েছেন ৩ উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত