
গোলপোস্টের সামনে অতন্দ্রপ্রহরীর মতো দাঁড়িয়ে থেকে প্রতিপক্ষের অনেক গোল প্রতিহত করেছেন সার্জিও রোমেরো। তবে এখন থেকে আর তাঁকে দেখা যাবে না গোলপোস্টের সামনে। ৩৯ বছর বয়সে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।
অবসরের আগে আর্জেন্টিনার ইতিহাসে গোলরক্ষক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ খেলার কীর্তি গড়েছেন রোমেরো। ৯৬ ম্যাচের মধ্যে ৪৭ ম্যাচে ক্লিনশিট রাখতে পেরেছিলেন তিনি। এবার রোমেরো নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছেন। আর্জেন্টাইন সাংবাদিক ফেদে ক্রিস্তোফানেল্লির দেওয়া তথ্য মতে রোমেরো এরই মধ্যে নিজের কোচিং স্টাফ গুছিয়ে নিয়েছেন। পেশাদার ক্যারিয়ারে দীর্ঘ ২০ বছর খেলেছেন তিনি।
আর্জেন্টিনার জার্সিতে ৯৬ ম্যাচ খেলা রোমেরোকে ‘চিকিতো’ নামে ডাকেন দেশটির ভক্ত-সমর্থকেরা। ২০১৪ বিশ্বকাপে গোলপোস্টের সামনে তাঁর বীরোচিত কীর্তি এখনো অনেকের স্মৃতিতে স্মরণীয় হয়ে আছে। সেবার নেদারল্যান্ডসের বিপক্ষে সেমিফাইনালে পেনাল্টি শুটআউটে দুটি গোল ঠেকিয়েছিলেন। রোমেরোর অসাধারণ গোলরক্ষক নৈপুণ্যে ২৪ বছর পর ফাইনালে উঠেছিল আলবিসেলেস্তেরা। যদিও ফাইনালে জার্মানির কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হয়েছিল আর্জেন্টিনা।
২০১৪ ফুটবল বিশ্বকাপের পর ২০১৫, ২০১৬ এই কোপা আমেরিকাতেও আর্জেন্টিনার গোলরক্ষক ছিলেন রোমেরো। তবে আন্তর্জাতিক ফুটবলে তাঁর আর শিরোপা জেতা হয়নি। আর্জেন্টিনা মূল দলের হয়ে শিরোপা না জিতলেও চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি রয়েছে রোমেরোর। ২০০৭ অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। ২০০৮ বেইজিং অলিম্পিকেও স্বর্ণপদক জিতেছিলেন তিনি।
ক্লাব ফুটবলেও শিরোপা জয়ের কীর্তি রয়েছে রোমেরোর। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে একবার করে এফএ কাপ, ইএফএল কাপ, এফএ কমিউনিটি শিল্ড, উয়েফা ইউরোপা লিগ জিতেছেন। স্বদেশি ক্লাব বোকা জুনিয়র্সের হয়ে ২০২২ সুপারকোপা আর্জেন্টিনাতেও চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি।

‘দ্য হান্ড্রেডে’র নিলামের এক সপ্তাহ হতে চলল। কিন্তু ভারতীয় মালিকানাধীন দল সানরাইজার্স লিডসকে নিয়ে সমালোচনা যেন থামার নামই নিচ্ছে না। পাকিস্তানের লেগস্পিনার আবরার আহমেদকে নেওয়ায় তোপের মুখে পড়েছে সানরাইজার্স লিডস। ভারতীয় এই মালিকানাধীন দলকে এবার ধুয়ে দিয়েছেন সুনীল গাভাস্কার।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাবে ইরানের পাল্টা হামলায় উত্তেজনা বিরাজ করছে। অনিশ্চয়তার মাঝে শোনা গেল ভিন্ন কথা। বিশ্বকাপের ভেন্যু বদলের চেষ্টা করছে ইরান।
২ ঘণ্টা আগে
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগ হবে আজ। বাংলাদেশ সময় রাত ২টায় ইতিহাদে শুরু হবে ম্যানচেস্টার সিটি-রিয়াল মাদ্রিদ ম্যাচ। ঘরের মাঠে সিটি ৩-০ গোলে পিছিয়ে থেকে শুরু করবে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি টেন ২ ও সনি টেন ৩। চেলসি-পিএসজি, আর্সেনাল-লেভারকুসেন, স্পোর্টিং সিপি-বোডো ম্যাচও রয়েছে। একনজর
২ ঘণ্টা আগে
পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধ এখনো চলছেই। আজ সকালে কাবুলে পাকিস্তানি বিমানবাহিনীর হামলায় ৪০০ মানুষ নিহতের খবর শোনা গেছে। এই হামলায় সামাজিক মাধ্যমে কড়া প্রতিবাদ জানিয়েছেন আফগান ক্রিকেটাররা। কাবুলে পাকিস্তানের বিমানবাহিনীর হামলাকে তুলনা করা হচ্ছে ইসরায়েলের হামলার সঙ্গে।
৩ ঘণ্টা আগে