
আর মাত্র এক ম্যাচ। আর্জেন্টিনার জার্সিতে শেষবার নামবেন লিওনেল মেসি। এমন মুহূর্তের অপেক্ষায় বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী। যে মনুমেন্তালে মেসি শেষবার নামবেন, সেই স্টেডিয়ামে ভক্ত-সমর্থকদের সঙ্গে থাকবেন তাঁর সাবেক সতীর্থ আনহেল দি মারিয়াও। তবে নাহুয়েল মলিনা, পাওলো দিবালার এখানে থাকার কথা থাকলেও সেটা শেষ মুহূর্তে বাতিল হয়ে গেছে।
এবার ১৬ দিনের ফিফা উইন্ডোতে আর্জেন্টিনা দলে ডাকা হয়নি দিবালা, মলিনাকে। পাননি। কিন্তু মনুমেন্তালে মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এই দুই আর্জেন্টাইন ফুটবলারকে পরিবারসহ আমন্ত্রণ জানিয়েছিল। কিন্তু দুজনের কেউই তাঁদের ক্লাব রোমার কাছ থেকে অনুমতি পাননি।
বাংলাদেশ সময় পরশু ভোর পাঁচটায় মনুমেন্তালে শুরু হবে আর্জেন্টিনা-বেনিন ম্যাচ। এই ম্যাচ দিয়েই আর্জেন্টিনার হয়ে শেষবার খেলতে নামবেন মেসি। বিশ্বজয়ী ফুটবলারের বিদায়ী ম্যাচ দেখতে হয়তো ইতালি থেকে আর্জেন্টিনায় যাওয়ার জন্য বাক্স-পেটরা গুছিয়ে উঠছিলেন। কিন্তু সেই মুহূর্তেই বাদ সাধলেন রোমা কোচ জিয়ান পিয়েরো গাসপারিনি।
আজ ইতালির সংবাদমাধ্যম স্কাই স্পোর্ট ইতালিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে গাসপারিনি জানিয়েছেন, মলিনা-দিবালা বুয়েনস এইরেসে যাওয়ার অনুমতি পাননি। রোমা কোচ বলেন,
‘আমাদের গুরুত্বপূর্ণ এক ম্যাচ আছে রোববার। দিবালা-মলিনা আর্জেন্টিনায় গিয়ে আবার ফিরবে, এমন অনুমতি দিতে পারিনি। অনেক দূরে আর্জেন্টিনা। অনেক ভ্রমণঝক্কি হবে তাদের।’
রোমার পরের ম্যাচ ১১ অক্টোবর। বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩০ মিনিটে শুরু হবে সিরি ‘আ’র রোমা-কোমো ম্যাচ। বর্তমানে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ২০২৬-২৭ মৌসুমের সিরি ‘আ’র পয়েন্ট তালিকায় শীর্ষে রোমা। মলিনা, দিবালা এবারের সিরি ‘আ’তে কোনো গোল করতে না পারলেও অ্যাসিস্ট করেছেন। মলিনার অ্যাসিস্ট এক গোলে। দিবালা সতীর্থদের দিয়ে করিয়েছেন ৪ গোল।
২০২২ ফুটবল বিশ্বকাপ জিতে মেসি তাঁর আজন্মলালিত স্বপ্নপূরণ করেন। তখন তাঁর সঙ্গে উদযাপন করেছিলেন মলিনা-দিবালাও। এবার ৭ অক্টোবর আর্জেন্টিনা-বেনিন ম্যাচে থাকার সুযোগও ছিল তাঁদের (মলিনা-দিবালা) কাছে। কিন্তু রোমার পক্ষ থেকে অনুমতি পাননি দিবালা-মলিনা।
৩১ আগস্ট সামাজিক মাধ্যমে এক পোস্টে মেসি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেও গল্পটা শেষ হয়নি। আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামবেন ৭ অক্টোবর। মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচটি তাঁর আন্তর্জাতিক ফুটবলে ২০৮তম ম্যাচ। আর্জেন্টিনার জার্সিতে ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন তিনি। অ্যাসিস্ট করেছেন ৬৮ গোলে।
এবারের ফিফা উইন্ডোতে মেসিকে ছাড়াই দুই ম্যাচ খেলে ফেলেছে আর্জেন্টিনা। বুধবার বাংলাদেশ সময় ভোর পাঁচটায় মনুমেন্তালে আর্জেন্টিনা-বেনিন যে ম্যাচটা শুরু হবে, সেটা তাঁর আন্তর্জাতিক ফুটবলে শেষ ম্যাচ। তাঁর বিদায়ী ম্যাচের টিকিট বিক্রি শুরুর পর সার্ভার ক্র্যাশ করা, ৯০ মিনিটে টিকিট বিক্রি হয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। বোঝাই যাচ্ছে, তাঁর বিদায়ী ম্যাচ ঘিরে কী উন্মাদনা কাজ করছে। বুরকিনা ফাসোকে গতকাল ৭-০ গোলে হারানোর পর কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, তাঁর (মেসি) বিদায়ী ম্যাচে পাঁচ মনুমেন্তালও যথেষ্ট নয়। গতকাল আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ মনুমেন্তালেই হয়েছিল।

ক্যাচ ধরার পর শূন্যে উড়ছেন হারমানপ্রীত কৌর। তাঁর সঙ্গে উড়ছে ভারতীয় ক্রিকেট দলও। ঘটনাটা গত বছরের নভেম্বরে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ভারতের প্রথম বিশ্বকাপ জয়ের পর। যে হারমানপ্রীতের নেতৃত্বে ভারত ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ জিতেছে, এখন থেকে আর তিনি অধিনায়ক থাকছেন না।
১০ মিনিট আগে
ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে পর্তুগালে টালমাটাল। নরওয়ের বিপক্ষে ২৭ সেপ্টেম্বর কোচ জর্জ জেসুস পুরো ৯০ মিনিট বসিয়ে রাখার পর রোনালদো জাতীয় দলের ক্যাম্প ছেড়েও চলে যান। জেসুসও পড়েছেন বিপাকে। এমন টালমাটাল পরিস্থিতিতে তাঁকে নিয়ে সামাজিক মাধ্যমে একাধিক পোস্ট করেছে আল নাসর।
৩৪ মিনিট আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপের পর বদলে যাওয়া এক ফ্রান্সকে দেখা যাচ্ছে। বিশ্বকাপ পরবর্তী নেশনস লিগে চার ম্যাচ খেলে এখনো অপরাজিত। নেপথ্যের কারিগর যে জিনেদিন জিদান, সেটা অনেকেই বুঝতে পেরেছেন। তারকা ফরোয়ার্ড মাইকেল ওলিসও কোচের ট্যাকটিকসে মুগ্ধ।
১ ঘণ্টা আগে
স্তাদিও মনুমেন্তাল যেন জনসমুদ্র। লোকে লোকারণ্য গ্যালারি। দর্শকদের কারও হাতে পোস্টার, ব্যানার কিংবা তাঁদের প্রিয় তারকার ছবি। কণ্ঠে ‘মেসি’ ‘মেসি’ চিৎকার। তাঁদের গর্জনে প্রকম্পিত স্টেডিয়াম।
২ ঘণ্টা আগে