
স্পেনকে চাপে রেখে ম্যাচ শুরু করার পরিকল্পনা ছিল ফ্রান্সের। কিন্তু ডালাসে বিশ্বকাপের সেমিফাইনালে হয়েছে ঠিক উল্টোটা। বলের দখল, মাঝমাঠের নিয়ন্ত্রণ আর ম্যাচের গতি—সবই ছিল স্পেনের হাতে। তাই ২–০ গোলে হেরে টানা তৃতীয়বার ফাইনালে ওঠার স্বপ্নও শেষ হয়েছে ফ্রান্সের।
ব্যর্থতার কারণ খুঁজতে গিয়ে রেফারি বা ভাগ্যের কথা বলেননি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। তাঁর মতে, পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি দল।সব দিক থেকেই ফ্রান্স ছিল পিছিয়ে।
ম্যাচ শেষে এমবাপ্পে বলেন, ‘আমরা যে ম্যাচটা খেলতে চেয়েছিলাম, সেটা খেলতে পারিনি। কৌশলগতভাবে, কারিগরি দিক থেকে কিংবা আমরা সামগ্রিকভাবে যে মান দেখিয়েছি, কোনো দিক থেকেই সেটা হয়নি। বিশ্বকাপের সেমিফাইনালে যা করার কথা, তা করতে না পারলে আপনি জিতবেন না।’
স্পেনের সাফল্যের পেছনে তাদের পরিকল্পনা বাস্তবায়নকেই বড় কারণ মনে করেন ফ্রান্স অধিনায়ক। তাঁর মতে, প্রতিপক্ষ নিজেদের শক্তির জায়গায় খেলেছে, কিন্তু ফ্রান্স তাদের সেই ছন্দ ভাঙতে পারেনি। তিনি বলেন, ‘স্পেন তাদের খেলার পরিকল্পনাতেই অটল ছিল।
তারা বলের দখল রাখতে এবং ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে পছন্দ করে। আমাদের পরিকল্পনা ছিল মাঠের ওপরে গিয়ে তাদের ওপর চাপ সৃষ্টি করা, যাতে তারা স্বাচ্ছন্দ্যে নিজেদের ছন্দে খেলতে না পারে। কিন্তু আমরা সেটা করতে পারিনি। টেকনিক্যাল ভুল ছিল খুব বেশি। যখন ওদের আঘাত করার প্রয়োজন ছিল, তখন আমরা জানতাম না কীভাবে সেটা করতে হয়।’
মাঝমাঠের লড়াইটাও স্পেনের পক্ষেই গেছে বলে মনে করেন এমবাপ্পে। বিশেষ করে রদ্রি ও ফাবিয়ান রুইসকে খেলার জন্য অতিরিক্ত সময় দেওয়াকে বড় ভুল হিসেবে দেখছেন তিনি, ‘আমরাই ওদের ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে দিয়েছি। শক্তির ভারসাম্য বদলে দেওয়ার দায়িত্ব ছিল আমাদের, আর সেখানেই আমরা ব্যর্থ হয়েছি। শুরু থেকেই আমাদের প্রেসিংয়ে যোগাযোগের ঘাটতি ছিল। মাঝমাঠে আমরা বারবার তিনের বিপক্ষে দুইয়ে পড়ে গেছি। ফাবিয়ান ও রদ্রি খেলার জন্য অনেক সময় পেয়েছে।’
এই হারের হতাশা লুকাননি এবারের বিশ্বকাপে ৮ গোল করা এমবাপ্পে, ‘সবার মতোই, অনেক হতাশ আমি। ফাইনালে ওঠা ছিল আমাদের স্বপ্ন। আমাদের দেশের মানুষকে স্বপ্ন দেখানোর, ইতিহাস গড়ার সুযোগ দেওয়াও ছিল আমাদের লক্ষ্য। এখন মাথা উঁচু করেই এই বাস্তবতার মুখোমুখি হতে হবে। হতাশা অনেক বেশি, আমি ঠিক ভাষায় সেটা প্রকাশ করতে পারছি না। আমাদের আবার ঘুরে দাঁড়াতে হবে, ছুটিতে যেতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে।’

ফ্রান্সকে হারিয়ে প্রথম দল হিসেবে এবারের বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। শিরোপার লড়াইয়ে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনাকে পেতে চান দলটির প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। এর পেছনে রয়েছে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক।
৩৩ মিনিট আগে
বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে মানসিক লড়াইয়ে এগিয়ে থাকতে চাইছে ইংল্যান্ড। দলটির ডিফেন্ডার মার্ক গেহির বিশ্বাস, শেষ চারের লড়াইয়ে চাপটা ইংল্যান্ডের নয়, বরং বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার ওপরেই থাকবে।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের সেমিফাইনালে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে নামার আগে আত্মবিশ্বাসী আর্জেন্টিনা। তবে এই ম্যাচকে আগেরগুলোর সঙ্গে মিলিয়ে দেখতে রাজি নন প্রধান কোচ লিওনেল স্কালোনি। তাঁর বিশ্বাস, সেমিফাইনালের লড়াই হবে ভিন্ন মাত্রার এবং নিজেদের সেরাটা খেলতে পারলেই কেবল ফাইনালের টিকিট কাটা সম্ভব।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি বাংলাদেশের মানুষের আবেগ নতুন কিছু নয়। বিশেষ করে বিশ্বকাপ এলেই দুই দেশের ভৌগোলিক দূরত্ব যেন মিলিয়ে যায় ফুটবলের ভালোবাসায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আর্জেন্টিনার প্রধান
২ ঘণ্টা আগে