
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহামের মূল দলে অভিষেকের পর থেকেই বাংলাদেশি বংশোদ্ভূত ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদকে নিয়ে দেশের ফুটবলে আলোচনা তুঙ্গে। জাতীয় দলে তাঁকে দেখা যাবে কি না, সেই প্রশ্নও ঘুরছে সমর্থকদের মুখে মুখে। বাংলাদেশ দলের কোচ টমাস ডুলি আগ্রহের কথা জানালেও এখনই কোনো প্রতিশ্রুতি দিতে রাজি নন।
সম্প্রতি জাতীয় দল পরিচালনা কমিটির বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডুলি বলেন, জাতীয় দলে খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে বয়স নয়, পারফরম্যান্সই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
বাফুফে চেষ্টা চালাচ্ছে, সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে ফারহানকে বাংলাদেশের জার্সিতে খেলানোর। ডুলি বলেন, ‘আমি এখনো তার সঙ্গে কথা বলিনি। কথা বলতে হবে। টুর্নামেন্ট আসতে এখনো দুই মাস বাকি। সে যদি লিগে ফুলহ্যামের হয়ে আরো ২-৩টি ম্যাচ খেলে ইনজুরিতে পড়ে যায়, তবে তো খেলতেই পারবে না। সে কি ভালো খেলোয়াড়? হ্যাঁ, সে খুবই ভালো এবং প্রতিশ্রুতিশীল খেলোয়াড়, তার দারুণ ভবিষ্যৎ রয়েছে। সে আমাদের কতটা সাহায্য করতে পারবে তা দেখতে হবে। সে যদি এখানে আসে, তবে আমি এখনই কোনো প্রতিশ্রুতি দিতে পারছি না, কারণ ৩ মাস পর কী হবে তা বলা কঠিন।’
ফারহানের বয়স কেবল ১৯। তবে তা মোটেও মাথাব্যথার কারণ নয় ডুলির কাছে, ‘১৯ বছরের একজন তরুণ যদি ফুলহ্যামে খেলে, তবে তাকে পর্যবেক্ষণ করা উচিত। আমরা তাকে দলে নিয়ে আসার চেষ্টা করব, দেখব এবং সম্ভবত সে আমাদের সাহায্য করতে পারবে। যে কেউ জাতীয় দলকে সাহায্য করতে পারবে, সে-ই আমাদের ভাবনায় থাকবে।’
গত ২৫ জুলাই প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে নরউইচ সিটির বিপক্ষে ফুলহামের মূল দলে অভিষেক হয় ফারহানের। মটস্পার্ক পার্কে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি হিসেবে নেমে ৪৫ মিনিট খেলেন ১৮ বছর বয়সী এই উইঙ্গার। দূরপাল্লার একটি বাঁকানো শটে গোলের কাছাকাছিও পৌঁছে গিয়েছিলেন তিনি। যদিও ম্যাচটি ২–০ গোলে হারে ফুলহাম, নতুন কোচ আলভারো আরবেলোয়ার অধীনে মূল দলে অভিষেক ফারহানের জন্য বড় এক মাইলফলক।

২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত উত্তর আমেরিকার মাটিতে সবশেষ বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করেছেন মেসি। তাই অবসর নিয়ে আলোচনা না করে দশ নম্বর জার্সিধারীকে খেলা উপভোগ করতে দেওয়ার পরামর্শ দিলেন তাপিয়া।
৪৩ মিনিট আগে
শুরুতে উইকেট হারানোর পরও ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) একাদশ স্কোরবোর্ডে তুলেছে ৩৫৫ রান। বাংলাদেশের বোলারদের হতাশাজনক পারফরম্যান্সের দিনে উজ্জ্বল কেবল হাসান মাহমুদ। স্বাগতিকদের ১০ উইকেটের চারটিই নিয়েছেন ২৬ বছর বয়সী এই পেসার।
১ ঘণ্টা আগে
ডারউইনে গতকাল শুরু হওয়া ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনটা ছিল বাংলাদেশেরই। কিন্তু আজ দ্বিতীয় দিনে চিত্রটা উল্টো। বাংলাদেশের ওপর যেমন ছড়িয়ে ঘুরিয়েছে অস্ট্রেলিয়া। একই সঙ্গে দুশ্চিন্তাও বেড়েছে ফিল সিমন্সের দলের।
২ ঘণ্টা আগে
ফিফার বিতর্কিত প্রকল্প বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আর্জেন্টিনা। একই সঙ্গে পরিকল্পনা প্রণয়নের সময় হওয়া ভুল স্বীকার করে ২১১টি সদস্য সংস্থার কাছে ইনফান্তিনোর ক্ষমা চাওয়াকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে তারা।
৩ ঘণ্টা আগে