
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ২৭৪ রানে অলআউট হয় পাকিস্তান। রান তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটা হয়েছে খুবই বাজে। দলীয় ১৫ রানে ৩ ব্যাটারকে হারায় স্বাগতিকেরা। পাকিস্তানের বোলারদের দাপটের পর মিরপুরে রাজত্ব করছে বৃষ্টি। ক্রিকেটের চিরশত্রুর কারণে আপাতত খেলা বন্ধ আছে।
বৃষ্টি নামার সঙ্গে সঙ্গেই কাভার দিয়ে উইকেট ঢেকে দেওয়া হয়; তড়িঘড়ি করে দুই দলের খেলোয়াড়েরা মাঠ ত্যাগ করেন। খেলা বন্ধ হওয়ার আগে ৬.৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ২৭ রান। লিটন দাস ১৩ রানে অপরাজিত আছেন। তাঁর সঙ্গী তাওহীদ হৃদয় ৩ বল খেললেও এখনো রানের খাতা খুলতে পারেননি। এই রিপোর্ট খেলার সময় মিরপুরে বৃষ্টির আরও বেড়েছে। সঙ্গে শিলও পড়ছে। কখন খেলা শুরু হয় সেই অপেক্ষায় দুই দল। বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকলে ১০টা ৫৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করবেন আম্পায়াররা। এই সময়ের মধ্যে খেলা শুরু না হলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হবে। প্রথম ওয়ানডে জিতে সিরিজে ১-০ তে এগিয়ে বাংলাদেশ।
এর আগে মাঝারি মানের লক্ষ্য তাড়া করতে দলীয় ১৩ রানে তানজিদ হাসান তামিমের উইকেট হারায় বাংলাদেশ। শাহিন শাহ আফ্রিদির একটি ডেলিভারি সজোরে হাঁকালেও বাউন্ডারি লাইনে ধরা পড়েন এই ওপেনার। প্রথম ওয়ানডেতে ৪২ বলে ৬৭ রানের ঝোড়ো ইনিংস খেলা এই ব্যাটার আজ ফেরেন মাত্র ১ রান করেই।
তামিমের দেখানো পথে হেঁটে সাজঘরে ফেরেন সাইফ হাসান এবং নাজমুল হোসেন শান্ত। মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের বলে আবদুল সামাদের হাতে ধরা পড়ার আগে ১২ বলে সমান রান করেন সাইফ। রানের খাতা খুলতে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের টেস্ট দলপতি। ২ বল খেলা এই টপঅর্ডার শাহিনের দ্বিতীয় শিকারে পরিণত হয়ে বিদায় নেন।

বৃষ্টি বাধায় পড়েছিল বাংলাদেশ এবং পাকিস্তানের দ্বিতীয় ওয়ানডে। প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর ফের শুরু হচ্ছে দুই দলের ব্যাট বলের লড়াই। বৃষ্টির পর নতুন লক্ষ্য দেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজের দলকে।
৩ মিনিট আগে
বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাউন্ডারি বাঁচাতে গিয়ে গুরুতর চোট পেয়েছেন পাকিস্তানের অলরাউন্ডার হুসেইন তালাত। বাঁ কাঁধে আঘাত পাওয়ার পর তাকে স্ট্রেচারে করে মাঠ থেকে সরিয়ে হাসপাতালে নেওয়া হয়েছে।
৩৬ মিনিট আগে
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ সালমান আলী আগাকে রান আউট করে ফিরিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ক্রিকেটের আইন অনুযায়ী এটা আউট হলেও আলোচনার খোরাক জোগাচ্ছে এই ঘটনা। প্রেক্ষাপট ভিন্ন হলেও অ্যাঞ্জেলো ম্যাথুসকে করা সাকিবের একটি আউট নিয়েও কম আলোচনা হয়নি।
২ ঘণ্টা আগে
ছেলেদের টুর্নামেন্টের নিশ্চয়তা না দিলেও ধারাবাহিকভাবে মেয়েদের টুর্নামেন্ট আয়োজন করে যাচ্ছে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। পরপর দুবার নেপালের কাঠমান্ডুতে হওয়ার পর এ বছর মেয়েদের সাফ হবে ভারতের গোয়ায়। ২৫ মে থেকে ৭ জুন পর্যন্ত চলবে টুর্নামেন্ট। এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
২ ঘণ্টা আগে