
মূল সময়ের অতিরিক্ত সময়ের খেলা চলছে। নিউজার্সিতে ফাইনালের চূড়ান্ত মুহূর্তে আর্জেন্টিনা পরিণত হয় ১০ জনের দলে। তাতে করে দীর্ঘ ৩৬ বছর পর ঘটল এমন লজ্জাজনক ঘটনা।
৯০ মিনিটের পর অতিরিক্ত ৩ মিনিটে বলের নিয়ন্ত্রণ নিতে গিয়ে এনসো ফার্নান্দেসের সঙ্গে লেগে যায় স্পেনের ডিফেন্ডার পাউ কুবারসির। রেফারি স্লাভকো ভিনচিচ দ্বিতীয় হলুদ কার্ড দেখান এনসোকে; যা আপনাআপনি লাল কার্ডে পরিণত হয়। ফলে ষষ্ঠ ফুটবলার হিসেবে বিশ্বকাপ ফাইনালে লাল কার্ড দেখেন ফার্নান্দেস। আর্জেন্টাইনদের মধ্যে তা তৃতীয়। এর আগে ১৯৯০ ফুটবল বিশ্বকাপে দুই আর্জেন্টাইন পেদ্রো মনসন এবং গুস্তাভো দেজত্তি দেখেছিলেন লাল কার্ড।
এনসো লাল কার্ড দেখায় আর্জেন্টিনার ফুটবলার হিসেবে বিশ্বকাপ ফাইনালে সর্বোচ্চ লাল কার্ডের ঘটনা ঘটল। শিরোপা নির্ধারণী ফাইনালে ফ্রান্সের মার্সেল দেসাইয়ি ও জিনেদিন জিদানকে মাঠ থেকে বের করার ঘটনা ঘটেছিল। ২০১০ বিশ্বকাপে জন হেইটিঙ্গা লাল কার্ড দেখেছিলেন স্পেনের বিপক্ষে। ১৬ বছর সেই স্প্যানিশদের বিপক্ষেই লাল কার্ড দেখলেন এনসো।
নিউজার্সিতে আজ ৮২ মিনিটে রদ্রিকে ফাউল করে প্রথম হলুদ কার্ড দেখেন এনসো। দ্বিতীয়বার আর্জেন্টাইন মিডফিল্ডারকে হলুদ কার্ড দেখানো হয় কুবারসিকে ফাউল করায়। ভিনচিচের সিদ্ধান্ত এনসো মানতে পারেননি।
আর্জেন্টিনার রক্ষণদুর্গে আজ বারবার হানা দিচ্ছে স্পেন। তবে সেই আক্রমণগুলো প্রতিহত করছেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। ৯০ মিনিট শেষ হয় গোলশূন্য ড্রয়ে। অতিরিক্ত সময়ে নিকো উইলিয়ামস গোল করলেও তা বাতিল হয়ে যায়। কারণ, গোলের বিল্ডআপে আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি ফাউলের শিকার হয়েছেন।
বিশ্বকাপ ফাইনালে লাল কার্ড দেখেছেন যাঁরা
পেদ্রো মনসন (আর্জেন্টিনা) — ১৯৯০
গুস্তাভো দেজোত্তি (আর্জেন্টিনা) — ১৯৯০
মার্সেল দেসাইয়ি (ফ্রান্স) — ১৯৯৮
জিনেদিন জিদান (ফ্রান্স) — ২০০৬
জন হেইটিঙ্গা (নেদারল্যান্ডস) — ২০১০

২০২৬ ফুটবল বিশ্বকাপ শেষে গতকালই দেশে ফিরেছে চ্যাম্পিয়ন স্পেন। বিমানবন্দরে নেমেই স্পেন দলের কোচ-ফুটবলাররা ছবি তুলেছেন। এবার দেশে ফিরেছে রানার্সআপ আর্জেন্টিনা দল। শিরোপা না জিতলেও রাজকীয় বরণ করা হয়েছে লিওনেল স্কালোনির দলকে।
১৬ মিনিট আগে
টানা দুবার শিরোপা জয়ের কাছাকাছি গিয়েও ফিরে আসতে হলো লিওনেল মেসিকে। নিউজার্সিতে পরশু রাতে ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে স্বপ্নভঙ্গের বেদনায় পোড়ে আর্জেন্টিনা। তীরে এসে তরি ডোবার আক্ষেপ নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি। সামাজিক যোগাযোগমাধ্যমে দিলেন এক আবেগঘন বার্তা।
১ ঘণ্টা আগে
আগস্টে বাংলাদেশকে আতিথেয়তা দেবে অস্ট্রেলিয়া। তাসমান পাড়ের দেশে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। সেই সিরিজ দিয়েই অধিনায়ক হয়ে ফিরছেন প্যাট ক্যামিন্স। সঙ্গে ফিরেছেন জশ হ্যাজলউড ও নাথান লায়নও। তিন তারকা ফেরায় অ্যাশেজ থেকে কয়েক জন ক্রিকেটার বাদ পড়েছেন।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেইন, আর্লিং হালান্ডদের সবাই চেনে। রোনালদোকে বাদ দিলে মাত্রই শেষ হওয়া বিশ্বকাপে প্রত্যাশামতো আলোও ছড়িয়েছেন তাঁরা। কিন্তু প্রাক্-টুর্নামেন্টে আলোচনায় না থাকা বেশ কয়েকজন তারকাও আলো ছড়িয়েছেন এবারের বিশ্বকাপে।
১০ ঘণ্টা আগে