
পাকিস্তান তো এমনই! যখন খাদের কিনারায় পড়বে, তখনই ফিরে আসবে সেরা রূপে। সুপার এইটে শ্রীলঙ্কার বিপক্ষে হলোও তাই। ভয়ডরহীন মানসিকতায় দুই ওপেনার করলেন চোখজুড়ানো ব্যাটিং। তবে কাজ এখনো শেষ হয়নি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বাগতিক হয়েও শ্রীলঙ্কা তাদের বিদায় ঘণ্টা বাজিয়েছে আগেই। দুই নম্বর গ্রুপ থেকে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করে ইংল্যান্ড। নিউজিল্যান্ড ঝুলে আছে। তাদের বাড়ি ফেরার টিকিট কাটাতে পাকিস্তানের শুধু জিতলেই হবে না, জিততে হবে অন্তত ৬৫ রানের ব্যবধানে। শ্রীলঙ্কাকে ১৪৭ রানের মধ্যে আটকাতে পারলেই সালমান আলী আগার দল নাম লেখাবে সেমিফাইনালে।
পাল্লেকেলেতে আজ টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২১২ রান করেছে পাকিস্তান। একাদশে তিন পরিবর্তনে দলের চিত্রটাই যেন বদলে ফেলে। ওপেনিংয়ে সাহিবজাদা ফারহানের সঙ্গে আসেন ফখর জামান। তাঁদের আক্রমণাত্মক ব্যাটিংয়ে পাওয়ার প্লেতেই আসে ৬৪ রান। ফারহানের একার সেখানে অবদান ৪০ রান।
সেই ধারা চলতে থাকে ১৬তম ওভার পর্যন্ত। ফখর জামানের আউট হওয়ার মাধ্যমে ভাঙে ১৭৬ রানের উদ্বোধনী জুটি। টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে যে যেকোনো উইকেটে সর্বোচ্চ। ৪২ বলে ৯ চার ও ৪ ছক্কায় ৮৪ রানে শেষ হয় ফখরের বিস্ফোরক ব্যাটিং। পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন সর্বোচ্চ ছক্কার মালিক তিনি। ৯৯ ছক্কায় টপকে গেছেন মোহাম্মদ রিজওয়ানকে (৯৫)।
ফখর না পারলেও ফারহান ঠিকই ৫৯ বলে তুলে নিয়েছেন সেঞ্চুরি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাঁর দুই সেঞ্চুরির দুটিই এসেছে এবারের বিশ্বকাপে। বিশ্বকাপের এক আসরে দুই সেঞ্চুরি করা প্রথম ব্যাটার তিনি। শুধু তা–ই নয়, বিশ্বকাপের এক আসরে সর্বেোচ্চ রান সংগ্রাহকের তকমাটা এখন তাঁর দখলে। ২০১৪ বিশ্বকাপে ৩১৯ রান করেছিলেন বিরাট কোহলি। ভারতের সাবেক এই ব্যাটারকে পেছনে ফেলে ফারহান তুলেছেন ৩৮৩ রান। সেঞ্চুরির পরের বলেই অবশ্য থামে তাঁর ৯ চার ও ৫ ছক্কায় ১০০ রানের ইনিংস।
এমন দারুণ শুরুর পরও শেষে গিয়ে একেবারে লেজেগোবরে অবস্থা পাকিস্তানের। শেষ ৪ ওভারে ৩৫ রানের বেশি তুলতে পারেনি তারা। উল্টো হারিয়েছে ৭ উইকেট। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন দিলশান মাদুশঙ্কা।

দরজায় কড়া নাড়ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্ট আকর্ষণীয় করতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিশাল পরিকল্পনা ছিল। কিন্তু শেষ মুহূর্তে এসে সবকিছু ওলটপালট হয়ে গেল। ভেন্যুর সংখ্যা তো কমে গেছেই। এবার বিদেশি ক্রিকেটারদের খেলা শঙ্কার মধ্যে পড়ে গেছে।
১ ঘণ্টা আগে
পাকিস্তান ক্রিকেটে ‘হস্তক্ষেপ’ বিতর্ক নতুন করে সামনে এসেছে সাবেক প্রধান কোচ গ্যারি কারস্টেনের মন্তব্যের পর। তবে এ বিষয়ে সরাসরি অবস্থান না নিয়ে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভি।
১ ঘণ্টা আগে
২০০৯ সালে স্পেনের রিয়াল সোসিয়েদাদের হয়ে আঁতোয়া গ্রিজমানের ক্লাব ক্যারিয়ার শুরু। স্পেনের দুই ক্লাব বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদেও খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। দীর্ঘ ১৭ বছরের ইউরোপ পর্ব ছেড়ে এবার তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমাচ্ছেন বলে শোনা যাচ্ছে।
২ ঘণ্টা আগে
সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের পথচলা থেমে যায় সুপার এইটেই। তবে ব্যাটারদের ব্যর্থতার সেই টুর্নামেন্টে রানের ফোয়ারা ছুটিয়েছেন সাহিবজাদা ফারহান। ভেঙে দিয়েছেন বিরাট কোহলির এক টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড। সেই ফারহানই হয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) মাসসেরা
৩ ঘণ্টা আগে