
সাইক্লোন, ঝড়, সুনামি—গত রাতে ফিন অ্যালেনের ব্যাটিংকে বিশ্লেষণ করতে এই শব্দগুলোও যেন কম হয়ে যায়। ভিডিও গেমসের মতো একের পর এক বাউন্ডারি মারছিলেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা গড়ে ফেললেন সেমিফাইনালেই। দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডের অধিনায়ক তো বটেই, কলকাতার ইডেন গার্ডেনসে তাঁর ব্যাটিং তাণ্ডবে মুগ্ধ ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারও।
কলকাতায় গত রাতে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ১৭০ রানের লক্ষ্য তাড়া করে ৪৩ বল হাতে রেখে ৯ উইকেটে জিতেছে নিউজিল্যান্ড। যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে আগের পাঁচ ম্যাচের পাঁচটিতে হেরেছিল কিউইরা, গত রাতে নিউজিল্যান্ড পেল অধরা জয়। ১৩তম ওভারের পঞ্চম বলে মিড অফ দিয়ে চার মেরে একসঙ্গে দুই কাজ সারলেন অ্যালেন। ৩৩ বলে রেকর্ড সেঞ্চুরির পাশাপাশি কিউইদের নিয়ে গেলেন ফাইনালে। নকআউট পর্বের চাপ সামলে কিউই ব্যাটার যে তাণ্ডব চালিয়েছেন, তাতে প্রশংসা না করে থাকতে পারেননি শচীন। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে ভারতীয় ব্যাটিং কিংবদন্তি বলেন, ‘সেমিফাইনাল ম্যাচ ঘিরে দর্শকদের একটু রোমাঞ্চ থাকেই। তবে আজ ফিন অ্যালেন আমাদের ম্যাচ দেখতে বসার আগেই শেষ করে দিল। কী দারুণ এক ম্যাচ।’
টস হেরে আগে ব্যাটিং পাওয়া দক্ষিণ আফ্রিকার স্কোর ১০.২ ওভারে ৫ উইকেটে ৭৭ রানে পরিণত হয়। তখন তাদের স্কোরবোর্ডে ১৫০ রানও অনেক দূরের পথ মনে হচ্ছিল। পরবর্তীতে ষষ্ঠ উইকেটে মার্কো ইয়ানসেন ও ত্রিস্তান স্টাবসের ৪৮ বলে ৭৩ রানের জুটিতে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬৯ রান করেছে প্রোটিয়ারা। সাত নম্বরে নামা ইয়ানসেন ৩০ বলে ২ চার ও ৫ ছক্কায় ৫৫ রান করে অপরাজিত থাকেন।
বর্তমান টি-টোয়েন্টিতে ১৭০ রানের লক্ষ্য আহামরি কঠিন না হলেও নকআউট পর্বের একটা চাপ তো থাকেই। কিন্তু পাওয়ার প্লেতে (৬ ওভার) বিনা উইকেটে ৮৪ রান নিউজিল্যান্ড করে ফেললে গল্পটা সেখানেই অর্ধেক শেষ হয়ে যায়। ফিন অ্যালেন ও টিম সাইফার্টর ঝড়ে এলোমেলো হয়ে যায় প্রোটিয়ারা। এমনকি এজ হওয়া বলও অনেকবার বাউন্ডারি হয়ে গিয়েছে। পরবর্তীতে অ্যালেনই তো নিউজিল্যান্ডকে এনে দিলেন আয়েশি জয়। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিউজিল্যান্ড অধিনায়ক স্যান্টনার বলেন, ‘১৭০ রান নিয়ে অনেক খুশি ছিলাম। কিন্তু টি-টোয়েন্টিতে কখন কী হয়, বলা যায় না। ফিনি তার মতোই খেলেছে। ৩৩ বলে ১০০ তো খারাপ না।’
অ্যালেন ও টিম সাইফার্ট ৫৫ বলে ১১৭ রানের জুটি গড়লে ম্যাচ অর্ধেক সেখানেই শেষ হয়ে যায়। এরপর রাচীন রবীন্দ্রকে দর্শক বানিয়ে সেঞ্চুরি তুলে নেওয়ার পাশাপাশি নিউজিল্যান্ডকে ফাইনালেও তুললেন অ্যালেন। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক মার্করামের মতে নিউজিল্যান্ডের বিধ্বংসী উদ্বোধনী জুটির কাছেই হেরে গেছেন তাঁরা। প্রোটিয়া অধিনায়ক বলেন, ‘মাঝ পর্যায়ে আমাদের সত্যিই মনে হয়েছিল জয়ের সুযোগ রয়েছে। কিন্তু তারা যেভাবে এগোতে থাকে, তাতে ম্যাচে ফেরা আমাদের জন্য খুবই কঠিন হয়ে পড়ে। তাই ফিন অ্যালেনের ইনিংস আর টিম সাইফার্টের ইনিংসটা ম্যাচটা দ্রুত শেষ করে দিয়েছে। তাদের অবশ্যই বড় কৃতিত্ব দিতে হবে।’
বিশ্বকাপের আগের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ছিল ক্রিস গেইলের। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে ৪৭ বলে সেঞ্চুরি করেছিলেন গেইল। ১০ বছর অক্ষত থাকার পর গত রাতে অ্যালেন ৩৩ বলে সেঞ্চুরি করে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড নিজের করে নিয়েছেন।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায়ঘণ্টা বেজে গিয়েছে আগেই। কিন্তু যে হতাশাজক পারফরম্যান্স করেছে, তাতে তো আর এত সহজে আলোচনা বন্ধ হবার নয়। এবার কেঁচো খুড়তে কেউটে বেরিয়ে আসার মতো অবস্থা। টুর্নামেন্টে নারী হোটেলকর্মীর সঙ্গে অসদাচরণের কারণে এক পাকিস্তানি ক্রিকেটারের শাস্তির খবর শোনা গেছে।
১ ঘণ্টা আগে
নিজেকে আলোচনায় রাখতেই বেশি পছন্দ মোহাম্মদ আমিরের। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে খোঁচা দিয়ে একের পর এক মন্তব্য করেছেন আমির। পাল্টা জবাবও পেয়েছেন পাকিস্তানের সাবেক বাঁহাতি পেসার। এবার তিনি ধুয়ে দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)। বাংলাদেশ সিরিজের দল ওয়ানডে বিশ্বকাপের কথা চিন্তা করে ঘোষণা করা
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটেই শেষ ওয়েস্ট ইন্ডিজের পথচলা। কিন্তু টুর্নামেন্ট শেষ হলেও দেশে যে ফিরতে পারছে না ক্যারিবীয়রা। চার দিন ধরে ভারতে রয়েছেন শাই হোপ, শিমরন হেটমায়াররা। আটকে পড়া অবস্থায় দেশের জন্য মন কাঁদছে উইন্ডিজ কোচ ড্যারেন স্যামির।
৩ ঘণ্টা আগে
এই নিয়ে টানা তিনবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে খেলতে নামছে ইংল্যান্ড। ২০২২ সালে অ্যাডিলেডে ১০ উইকেটে জেতে ইংল্যান্ড। এরপর গায়ানায় ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিতে ৬৮ রানে জিতে ইংল্যান্ডকে হারায় ভারত। আজ ইংলিশদের প্রতিশোধের পালা। বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে
৪ ঘণ্টা আগে