
ইতালির প্রধান কোচের পদটা খালি ছিল তিন মাস ধরে। যেখানে এ বছরের এপ্রিলে পদত্যাগ করেছিলেন জেনারো গাত্তুসো। এবার সেই পদ পূরণ করলেন রবের্তো মানচিনি।
এই নিয়ে দ্বিতীয়বারের মতো মানচিনি ইতালির কোচ হয়েছেন। এর আগে ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত আজ্জুরিদের কোচের দায়িত্বে ছিলেন। আজ ইতালি ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) প্রেসিডেন্ট জিওভান্নি মালাগো বলেন, ‘আজ আমরা নতুন কোচ ও নতুন টেকনিক্যাল ডিরেক্টর পেলাম।’ টেকনিকাল ডিরেক্টর হয়েছেন ক্লদিও রানিয়েরি।
ইতালির কোচের পদে কে বসছেন, তা নিয়ে গত কয়েক দিন ধরেই চলছিল। পেপ গার্দিওলা, কার্লো আনচেলত্তিরও হওয়ার সম্ভাবনা ছিল। এমনকি এই তালিকায় ছিলেন ইতালির বিশ্বজয়ী কিংবদন্তি আন্দ্রে পিরলো। কিন্তু একটি নিষিদ্ধ রুশ জুয়া প্রতিষ্ঠানের সঙ্গে গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডরের চুক্তি হওয়াতে পিরলোর কোচ হওয়ার সম্ভাবনা ভেস্তে যায়। গতকাল রাতে পদত্যাগ করেন পাওলো মালদিনি ও লিওনার্দো। মালদিনি ছিলেন টেকনিক্যাল ডিরেক্টর এবং লিওনার্দো ছিলেন তাঁর উপদেষ্টা।
মানচিনির প্রথম দফায় তাঁর অধীনে ইতালি ৬১ ম্যাচ খেলে জিতেছেন ৩৯ ম্যাচ। ড্র করেছিল ১৩ ম্যাচ। হেরেছিল ৯ ম্যাচ। তাঁর অধীনেই টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছিল ইতালি। কদিন আগে সেই রেকর্ডটা ভেঙে দেয় স্পেন। নিউজার্সিতে ১৯ জুলাই আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে টানা ৩৮ ম্যাচ অপরাজিত থাকার কীর্তি গড়ে স্প্যানিশরা।
২০১৪ ফুটবল বিশ্বকাপের পর টানা তিন বিশ্বকাপে মূলপর্বের টিকিটই কাটতে পারেনি ইতালি। এপ্রিলে এই নিয়ে সমালোচনা যখন তুঙ্গে, তখন প্রধান কোচের চাকরি ছেড়েছিলেন গাত্তুসো। তিন মাস ধরে শূন্য হয়ে থাকা চেয়ার আজ পূরণ করলেন মানচিনি।
২০২৮ থেকে ২০২৩ পর্যন্ত ইতালির প্রধান কোচের দায়িত্বে থাকার পর মানচিনি সৌদি আরবের কোচ হয়েছিলেন। সৌদিতে অবশ্য ছিলেন এক বছর (২০২৩-২০২৪)। এরপর কাতারের আল সাদে এক বছর (২০২৫ থেকে ২০২৬) থাকার পর ফের ইতালির কোচ হলেন তিনি। মানচিনির প্রথম দফাতেই ২০২১ সালে ইউরো জিতেছিল ইতালিয়ানরা। ব্যর্থতার চক্রে ঘুরপাক খেতে থাকা ইতালির ফুটবলে হারানো গৌরব ফিরিয়ে আনতে পারেন কি না, সেটাই দেখার।
২০০৬ সালে ফুটবল বিশ্বকাপ জয়ের পর ২০১০ ও ২০১৪ সালে ইতালি বিদায় নেয় গ্রুপপর্ব থেকেই। পরের তিন বিশ্বকাপে তো অংশগ্রহণই করতে পারেনি চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত উত্তর আমেরিকার মাটিতে সবশেষ বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করেছেন মেসি। তাই অবসর নিয়ে আলোচনা না করে দশ নম্বর জার্সিধারীকে খেলা উপভোগ করতে দেওয়ার পরামর্শ দিলেন তাপিয়া।
৪৪ মিনিট আগে
শুরুতে উইকেট হারানোর পরও ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) একাদশ স্কোরবোর্ডে তুলেছে ৩৫৫ রান। বাংলাদেশের বোলারদের হতাশাজনক পারফরম্যান্সের দিনে উজ্জ্বল কেবল হাসান মাহমুদ। স্বাগতিকদের ১০ উইকেটের চারটিই নিয়েছেন ২৬ বছর বয়সী এই পেসার।
১ ঘণ্টা আগে
ডারউইনে গতকাল শুরু হওয়া ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনটা ছিল বাংলাদেশেরই। কিন্তু আজ দ্বিতীয় দিনে চিত্রটা উল্টো। বাংলাদেশের ওপর যেমন ছড়িয়ে ঘুরিয়েছে অস্ট্রেলিয়া। একই সঙ্গে দুশ্চিন্তাও বেড়েছে ফিল সিমন্সের দলের।
২ ঘণ্টা আগে
ফিফার বিতর্কিত প্রকল্প বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আর্জেন্টিনা। একই সঙ্গে পরিকল্পনা প্রণয়নের সময় হওয়া ভুল স্বীকার করে ২১১টি সদস্য সংস্থার কাছে ইনফান্তিনোর ক্ষমা চাওয়াকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে তারা।
৩ ঘণ্টা আগে