
সিরিজের একমাত্র টেস্টে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতেছেন বাংলাদেশ দলপতি নাজমুল হোসেন শান্ত। আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
সাম্প্রতিক সময়ে টেস্টে ভালো সময় কাটছে বাংলাদেশের। গত আগস্টে অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের হারিয়েছে শান্তরা। ডারউইনে পাওয়া সে জয়ে ১-১ সমতায় সিরিজ শেষ করে বাংলাদেশ। সবশেষ সিরিজটা তাই আত্মবিশ্বাস হিসেবে কাজ করবে তাদের জন্য।
সবশেষ ৫ টেস্টের তিনটাতেই জিতেছে বাংলাদেশ। বাকি দুই ম্যাচ হেরেছে। বিপরীতে সবশেষ ৫ টেস্টে আফগানিস্তানের জয় মাত্র একটি। হেরেছে দুই ম্যাচ।
টেস্ট পরিসংখ্যানের বিচারে অবশ্য বাংলাদেশ-আফগানিস্তান সমানে সমান। মুখোমুখি দুই ম্যাচে একটি করে জয় পেয়েছে তারা। এবার সে পরিসংখ্যান বদলে দেওয়ার সুযোগ উভয় দলের সামনে।
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের এই টেস্ট ১৬২তম। এই প্রথমবার কোনো নিরপেক্ষ ভেন্যুতে খেলতে নেমেছে তারা। এই ম্যাচে বাংলাদেশের প্রধান চ্যালেঞ্জ দুবাইয়ের তীব্র গরম। প্রতিপক্ষের পাশাপাশি তাই গরমের সঙ্গেও লড়াই করতে হবে শান্তদের।
দুই দলের একাদশ:
বাংলাদেশ: সাদমান ইসলাম, তানজিদ হাসান, মুমিনুল হক, নাজমুল হোসেন (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও ইবাদত হোসেন।
আফগানিস্তান: আবদুল মালিক, সেদিকউল্লাহ আতাল, রহমত শাহ (অধিনায়ক), হাশমতউল্লাহ শহীদি, ইকরাম আলিখিল (উইকেটকিপার), জিয়া-উর-রহমান , শহিদুল্লাহ কামাল, ইয়ামিন আহমদজাই, কাইস আহমেদ, মোহাম্মদ সেলিম সাফি ও ইসমত আলম।

আবুধাবিতে একমাত্র টেস্টের শুরুটা আজ বাংলাদেশ দারুণ করেছিল। যেভাবে বাংলাদেশ এগোতে থাকে, সেক্ষেত্রে ন্যুনতম ৪০০ রান করতেই পারত তারা। কিন্তু হঠাৎ ধসে এখন ৩৫০ রান স্কোরবোর্ডে তুলতে পারে কি না, তা নিয়েই কাজ করছে সংশয়। সাদমান ইসলাম আফগানিস্তানের বোলারদের কৃতিত্ব দিয়েছেন।
৩৭ মিনিট আগে
ফিফা উইন্ডোতে খেলতে যাওয়াটাই যেন কাল হয়ে দাঁড়াল রাফিনিয়ার। এবার তাঁকে নিয়ে ভুগতে হবে বার্সেলোনাকে। ব্রাজিলের তারকা ফরোয়ার্ডকে দুই ম্যাচে পাচ্ছে না বার্সা।
১ ঘণ্টা আগে
প্রথমার্ধে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন ব্রাদার্স ইউনিয়নের গোলকিপার মোহাম্মদ রাজিব। ফর্টিস এফসির একের পর এক আক্রমণ অসাধারণ দক্ষতায় রুখে দেন তিনি। কিন্তু বিরতির পর আর সেই বাঁধ ধরে রাখা যায়নি। দ্বিতীয়ার্ধে খড়কুটোর মতো ভেঙে পড়ল ব্রাদার্সের রক্ষণ। একের পর এক জালে বল পাঠিয়ে ম্যাচটিকে একপেশে প্রদর্শনীতে রূপ দ
২ ঘণ্টা আগে
তানজিদ হাসান তামিম ব্যাটিং করেছেন ওয়ানডে মেজাজে। ১০০-এর বেশি স্ট্রাইকরেটে রান করেছেন। আবুধাবিতে প্রথম টেস্টের শুরুটা বাংলাদেশ করেছিল অসাধারণ। কিন্তু লাঞ্চ বিরতির পরই ঘুরে দাঁড়ায় আফগানিস্তান। নিয়মিত বিরতিতে উইকেট তুলে আফগানরা চাপে ফেলে বাংলাদেশকে।
২ ঘণ্টা আগে