ক্যানসার আক্রান্ত এমন অনেকে রয়েছেন, যাঁদের শরীরে কোনো ধরনের চিকিৎসাপদ্ধতি কাজ করে না। এমন রোগীদের জন্য এবার সুখবর নিয়ে এসেছেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তাঁরা এমন এক চিকিৎসাপদ্ধতি বের করেছেন, যার মাধ্যমে রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা ক্যানসার কোষকে আক্রমণ করে ধ্বংস করে দিতে পারবে।
বিবিসি বলছে, এ চিকিৎসায় পরীক্ষামূলকভাবে বেছে নেওয়া হয়েছে ১৬ জন রোগীকে। এ পদ্ধতিতে রোগ প্রতিরোধ ক্ষমতার টি-সেলকে বেছে নেওয়া হয়।
ক্যানসারের কোষ শনাক্ত করার ক্ষমতা বাড়ানো হয় টি-সেলের। এ ছাড়া দেহে এ ধরনের টি-সেল বৃদ্ধি করা হয়।
জিন যুক্ত করার প্রযুক্তি ক্রিসপার ব্যবহার করে এটি সম্ভব হয়েছে। ট্রায়ালে যাঁদের বেছে নেওয়া হয়েছে, তাঁরা কোলন, স্তন ও ফুসফুসের ক্যানসারে আক্রান্ত।
এ ধরনের চিকিৎসাপদ্ধতি কতটা কার্যকর তা এখনই বলা যাচ্ছে না। তবে গবেষকেরা বলছেন, এ পদ্ধতি বেশ ব্যয়বহুল।

২০২২ সালের ১২ ডিসেম্বর মঙ্গল গ্রহের দক্ষিণাঞ্চলের উঁচু ভূমির ওপর দিয়ে ২৫১ কিলোমিটার উচ্চতায় উড়ছিল একটি অরবিটার। সেখান থেকে মঙ্গল গ্রহের একটি পাহাড়ের ছবি তোলে সেটি। ছবিটি সাধারণই হওয়ার কথা ছিল। ২০০৬ সাল থেকে নাসার মার্স রিকনেসান্স অরবিটারের হাইরাইজ (HiRISE) ক্যামেরা মঙ্গলের পৃষ্ঠের হাজার...
২ দিন আগে
বাংলাদেশের আধুনিক শিল্পের জনক শিল্পাচার্য জয়নুল আবেদিন। চিত্রশিল্পে তাঁর অসামান্য অবদানের কথা বিশ্বজুড়ে স্বীকৃত। তবে পৃথিবীর গণ্ডি ছাড়িয়ে মহাকাশেও যে তাঁর নাম খোদাই করা রয়েছে, তা হয়তো অনেকেরই অজানা।
২ দিন আগে
নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল এবং হাজার হাজার এআই বট কয়েক দশক ধরে অমীমাংসিত থাকা এক জটিল গাণিতিক সমস্যার সমাধান খুঁজে পেয়েছে। তাও আবার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই এ সমাধান খুঁজে পাওয়ার দাবি করেছে চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এই তথ্য
৬ দিন আগে
আপনি কত বছর বয়স পর্যন্ত বাঁচবেন বলে মনে করেন? এই প্রশ্নের উত্তর আপনার সম্পর্কে এমন কিছু তথ্য প্রকাশ করতে পারে, যা আপনি হয়তো ভাবতেও পারেননি। জাপানে বয়স্ক মানুষদের নিয়ে ২৮ বছর ধরে চালানো এক গবেষণায় দেখা গেছে, মানুষ নিজের আয়ু সম্পর্কে আশ্চর্যজনকভাবে সঠিক ধারণা রাখে।
১৩ দিন আগে