সমাজে ‘আত্মপ্রেম’ বা ‘নার্সিসিজমে’ নিমগ্ন মানুষের সংখ্যা কম নয়। এ ধরনের মানুষেরা নিজের চিন্তা, রুচি এবং কাজকে সবার চেয়ে সেরা বলে মনে করেন। নিজের চেহারা কিংবা শক্তিমত্তা নিয়েও অনেকের গর্বের সীমা নেই। কিন্তু নতুন একটি গবেষণা বলছে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এমন ব্যক্তিত্বের মানুষদের আত্মপ্রেম কমতে থাকে। ধীরে ধীরে তাঁরা অন্যের প্রতি সহানুভূতিশীল এবং উদার হতে শুরু করেন।
শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ৩৭ হাজারেরও বেশি মানুষের ওপর গবেষণা করে আত্মপ্রেমের বিষয়ে মতামত দিয়েছেন গবেষকেরা। তাঁরা এটাও বলেছেন, বয়সের সঙ্গে আত্মপ্রেম দুর্বল হতে থাকলেও তা একেবারে নিঃশেষ কখনোই হয় না। এমনকি শিশুরাও আত্মপ্রেমী হয় এবং তাদের ক্ষেত্রেও বড়দের প্রবণতা দেখা যায়।
গবেষণা থেকে পাওয়া ৫১টি তথ্য বিশ্লেষণ করে অন্তত তিন ধরনের আত্মপ্রেমের বৈশিষ্ট্য চিহ্নিত করেছেন গবেষকেরা। সম্প্রতি তাঁদের সমীক্ষাটি ‘সাইকোলজিক্যাল বুলেটিন’ জার্নালে প্রকাশিত হয়। ৮ বছরের শিশু থেকে শুরু করে ৭৭ বছরের বৃদ্ধরাও তাঁদের সমীক্ষায় অংশ নিয়েছিলেন।
গবেষকদের চিহ্নিত করা তিন ধরনের আত্মপ্রেমের একটি হলো—এজেন্টিক নার্সিসিস্ট। এ ধরনের মানুষেরা সাধারণত অন্যের কাছ থেকে নিজের প্রশংসা শুনতে চায়। দ্বিতীয় ধরনটি হলো—অ্যান্টাগোনিস্টিক নার্সিসিস্ট বা শত্রুভাবাপন্ন আত্মপ্রেমী। এ ধরনের মানুষেরা অন্যদের প্রতি কিছুটা শত্রুভাবাপন্ন হন এবং তাঁরা অন্যকে শোষণ করতে চান। তাঁদের মধ্যে সহানুভূতি খুব কম থাকে।
আত্মপ্রেমের তৃতীয় ধরনটি হলো—নিউরোটিক নার্সিসিস্ট। এ ধরনের মানুষেরা সাধারণত সমালোচনার প্রতি সংবেদনশীল হন। কেউ তাঁর সমালোচনা করলে বিষয়টিকে তিনি কখনো কখনো নেতিবাচকভাবে গ্রহণ করেন।
এ বিষয়ে বার্ন ইউনিভার্সিটির প্রধান গবেষক ড. উলরিচ মত দিয়েছেন, তিন ধরনের ব্যক্তিত্বের ক্ষেত্রেই সময়ের সঙ্গে সঙ্গে উল্লেখযোগ্য পরিবর্তন অনুভূত হতে পারে। তবে বৈশিষ্ট্যগুলো সম্পূর্ণভাবে বদলে যাবে এমনটি কখনোই সম্ভব নয়।
উলরিচ মনে করেন, আত্মপ্রেমের বৈশিষ্ট্যগুলোর জন্য কখনো কখনো সুবিধা পাওয়া গেলেও এটি আসলে স্বল্প সময়ের জন্য হয়। আত্মপ্রেম সমাজে উচ্চ অবস্থান কিংবা কর্মজীবনে সুবিধা আদায়ে কিছু ক্ষেত্রে কার্যকর হলেও এটি প্রায় সময়ই নেতিবাচক পরিণতির দিকে নিয়ে যায়।

জীবন ধারণের জন্য এখন পর্যন্ত আমাদের জানা একমাত্র স্থান পৃথিবী। তবে বিজ্ঞানীরা ধারণা করছেন, মহাবিশ্বে এমন কিছু গ্রহ থাকতে পারে যেখানে প্রাণের বেঁচে থাকা ও বিকাশের জন্য পৃথিবীর চেয়েও অনুকূল পরিবেশ রয়েছে।
১ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষতিকর ব্যবহার কিংবা পারমাণবিক সংঘাতের কারণে ২১০০ সালের মধ্যে মানবজাতি বিলুপ্ত হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে নতুন এক বৈশ্বিক ঝুঁকি মূল্যায়নে। আগামী ৭৫ বছরে মানবস্বাস্থ্যের জন্য বড় ধরনের ১৭টি হুমকির তালিকায় শীর্ষে রয়েছে এ দুটি ঝুঁকি। তালিকায় আরও রয়েছে ধনী
৪ দিন আগে
মঙ্গল গ্রহের পৃষ্ঠে ভোরের সূর্যালোকের এক অসাধারণ দৃশ্য ধারণ করেছে নাসার কিউরিওসিটি রোভার। সম্প্রতি প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, মঙ্গলের কয়েক শ কোটি বছর আগে গঠিত খাঁজকাটা পাথুরে শৃঙ্গগুলোয় ভোরের আলো ছড়িয়ে পড়েছে।
৮ দিন আগে
অ্যাসিমেট্রিক অর্গানিক সিন্থেসিসে যুগান্তকারী উদ্ভাবনের স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালের রসায়নে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন প্রখ্যাত রসায়নবিদ অঁরি বি কাগান ও কেনসো সোয়াই।
৮ দিন আগে