লোহাও হজম করতে পারে মানুষ—এটা কিন্তু শুধু কথার কথা নয়! সত্যিই মানুষের পাকস্থলী এমন। আস্ত ধারালো ব্লেড গিলে ফেললেও অনায়াসে হজম করে ফেলতে সক্ষম মানুষ। পাকস্থলীতে প্রবেশের একটি নির্দিষ্ট সময় পরই ব্লেডটি দ্রবীভূত হয়ে যাবে। কিন্তু কীভাবে?
তরল পদার্থে অ্যাসিড ও ক্ষার পরিমাপের একক হলো ‘পিএইচ’। এর মান শূন্য থেকে ১৪ পর্যন্ত। মান যদি ৭ হয় তাহলে এর অর্থ দাঁড়ায়—তরল পদার্থটি নিরপেক্ষ বা সাধারণ পানি। পিএইচ মান ৭-এর যত নিচে হবে, তরলটি ততই শক্তিশালী অ্যাসিড। তবে মান যদি ৮ থেকে ১৪ পর্যন্ত হয়, তাহলে তরল পদার্থটি ক্ষারীয়।
মানুষের পাকস্থলীতে খাদ্য পরিপাকের সময় প্রচুর পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিডও নিংসৃত হয়। পাকস্থলীতে খাদ্য আসার পর প্রাচীরের গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে এই অ্যাসিড নিঃসৃত হয় যা জীবাণু ধ্বংস করে এবং নিষ্ক্রিয় পেপসিনোজেন এনজাইমকে সক্রিয় পেপসিনে পরিণত করে। এই অ্যাসিডের পিএইচ মান সাধারণত ১ থেকে ২ এর মধ্যে থাকে। অর্থাৎ, অত্যন্ত শক্তিশালী অ্যাসিড।
চিকিৎসাবিষয়ক সাময়িকী গ্যাস্ট্রোইনটেস্টাইনাল এন্ডোস্কোপিতে প্রকাশিত একটি গবেষণাপত্রে বিজ্ঞানীরা জানান, একটি ধারালো ব্লেড পাকস্থলীর অ্যাসিডে নিমজ্জিত হওয়ার দুই ঘণ্টা পরে সম্পূর্ণ দ্রবীভূত হয়ে যায়।

পুষ্টিগুণ ও ভেষজ গুণের জন্য বহুদিন ধরেই সমাদৃত শজনেগাছ। তবে সাম্প্রতিক গবেষণায় এর আরেকটি গুরুত্বপূর্ণ দিক সামনে এসেছে। বলা হচ্ছে, এটি পানির ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক দূর করতেও অত্যন্ত কার্যকর!
১ দিন আগে
পারমাণবিক শক্তি বর্তমান বিশ্বের অন্যতম প্রধান কার্বন-মুক্ত শক্তির উৎস। যখন বিশ্ব জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব মোকাবিলায় হিমশিম খাচ্ছে, তখন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) পারমাণবিক শক্তিকে একটি অনন্য ও টেকসই সমাধান হিসেবে চিহ্নিত করেছে। এখানে পারমাণবিক শক্তির পেছনের বিজ্ঞান, এর উৎপাদনের
২ দিন আগে
সমুদ্রের বিশালকায় প্রাণী তিমির শরীরে থাকা প্রোটিন মানুষের আয়ু বাড়িয়ে দিতে পারে, এমনটি বলছেন বিজ্ঞানীরা। বিশেষ করে ‘বোহেড’ প্রজাতির তিমি দীর্ঘায়ুর জন্য পরিচিত। রোগব্যাধির বিরুদ্ধে অস্বাভাবিক প্রতিরোধক্ষমতা নিয়ে এই তিমি প্রায় ২০০ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। বার্ধক্য নিয়ে গবেষণারত বিজ্ঞানীদের...
৪ দিন আগে
যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় বৈজ্ঞানিক গবেষণাগার এবং অত্যন্ত সংবেদনশীল প্রতিরক্ষা প্রকল্পের সঙ্গে যুক্ত অন্তত ১০ জন ব্যক্তির মৃত্যু বা রহস্যজনক নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে বিশ্বজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। অনলাইন ‘স্লুথ’ বা শখের গোয়েন্দারা এই ঘটনাগুলোর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র বা বিশেষ রহস্য দেখলেও, নিহতদের
৬ দিন আগে