এয়ার কন্ডিশনারের (এসি) মান বা সক্ষমতা ‘টন’–এ পরিমাপ করা হয়। কিন্তু টনের মাধ্যমে এয়ার কন্ডিশনের ওজন বোঝায় না বরং এর সক্ষমতা বোঝায়। তাই এই পরিমাপ ব্যবহার করা কিছুটা অযৌক্তিক বলে মনে হতে পারে। কারণ ইলেকট্রনিক পণ্যের ক্ষমতা বোঝাতে সাধারণত ওয়াট ব্যবহার করা হয়।
এয়ার কন্ডিশনের ক্ষমতা পরিমাপ করতে টনের ব্যবহার কোনো ইচ্ছাকৃত সিদ্ধান্ত নয়। এই পরিমাপ প্রচলনের একটা ঐতিহাসিক পটভূমি রয়েছে।
বৈদ্যুতিক এয়ার কন্ডিশনার উদ্ভাবনের আগে বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ঠান্ডা রাখতে বরফের বড় ব্লক ব্যবহার করা হতো। বরফ তাপ শোষণ করে ও গরম বাতাসে ধীরে ধীরে গলে যায়। মূলত এই সময় থেকেই ঘর শীতল করার ক্ষমতা পরিমাপ করার একক হিসেবে টনের ব্যবহার প্রচলিত হয়। এই পরিমাপের মাধ্যমে এক টন বরফ সম্পূর্ণরূপে গলতে যে পরিমাণ তাপ লাগে তা বোঝানো হতো। এই পরিমাণ বরফ গলাতে ২ লাখ ৮৬ হাজার বিটিইউ (ব্রিটিশ তাপীয় ইউনিট) প্রয়োজন।
এই বরফের চাঁই কত দ্রুত গলবে তা নির্ভর করে সময়ের সঙ্গে এটি কতো তাপ শোষণ করছে সেটির ওপর। এই হিসাবের সঙ্গে সামঞ্জস্য রাখার জন্য এয়ার কন্ডিশনারগুলোর জন্য আদর্শ সময় নির্ধারণ করা হয় ২৪ ঘণ্টা। আদর্শ অবস্থায় ২৪ ঘণ্টায় এক টন বরফ গলতে প্রতি ঘণ্টায় ১১ হাজার ৯১৭ বিটিইউ তাপ প্রয়োজন। অর্থাৎ এক টন বরফ ২৪ ঘণ্টায় এই পরিমাণ তাপ শোষণ করে তরলে পরিণত হয়।
এয়ার কন্ডিশনারগুলো অনেকটা বরফের ব্লকের মতোই কাজ করে। এসি শীতল বাতাস তৈরি করে না বরং ঘরের ভেতর থেকে তাপ বের করে দেয়। এয়ার কন্ডিশনারের ক্ষমতা বলতে বোঝায়, এটি কী পরিমাণ তাপ ঘর থেকে অপসারণ করতে পারে। ১১ হাজার ৯১৭ বিটিইউ/ঘণ্টাকে পূর্ণ ১২ হাজার বিটিইউ/ঘণ্টা ধরা হয়, অর্থাৎ এক টন এয়ার কন্ডিশনের ক্ষমতা এটি।
এয়ার কন্ডিশনার বা এসি কেনার আগে এর সক্ষমতা বোঝা জরুরি। এসি সিস্টেমের শক্তি ও কার্যক্ষমতা সঠিক মাপ, টুল নির্বাচন এবং ইনস্টলেশনের মতো বিভিন্ন বিষয়ের ওপর নির্ভর করে। বেশি টন মানে এসির কার্যক্ষমতাও বেশি। পূর্ণ কার্যক্ষমতা পেতে ঘরের মাপ অনুযায়ী এসি নির্বাচন করতে হবে।

প্রায় ৫ হাজার ৩০০ বছর আগে মারা যাওয়া বিশ্বের অন্যতম প্রাচীন ও সবচেয়ে ভালোভাবে সংরক্ষিত মানব মমি ওৎজি দ্য আইসম্যানের দেহে আজও কিছু অণুজীব সক্রিয় থাকতে পারে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। গবেষকদের মতে, তাঁর শরীরে পাওয়া কিছু জীবাণু সম্ভবত মমিটির মতোই প্রাচীন। আবার কিছু জীবাণু বর্তমান সংরক্ষণাগারের
১ দিন আগে
যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের আকাশে গত শনিবার একটি উল্কা বিস্ফোরিত হয়। এর ফলে সৃষ্ট বিকট শব্দ পুরো অঞ্চলে প্রতিধ্বনিত হয়। বিস্ফোরণটির শক্তি ছিল প্রায় ৩০০ টন টিএনটির সমতুল্য। এই বিস্ফোরণের ফলে, ঘটনাস্থলের নিচে থাকা বাড়িঘর ব্যাপকভাবে কেঁপে উঠে। বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।
২ দিন আগে
মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ প্রতিস্থাপনের মাধ্যমে অমরত্ব অর্জন করা সম্ভব—গত বছরের সেপ্টেম্বর মাসে বেইজিংয়ে এক সামরিক কুচকাওয়াজ চলাকালে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এমন একটি ঘরোয়া আলাপচারিতা ফাঁস হয়ে যায়।
৬ দিন আগে
১৮৭২ সালের ৫ ডিসেম্বর উত্তর আটলান্টিক মহাসাগরে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছিল ব্রিটিশ বাণিজ্যিক জাহাজ ‘মেরি সেলেস্ট’। জাহাজটিতে তখন কোনো মানুষ ছিল না। অথচ খাবার, মালপত্র ও নাবিকদের ব্যক্তিগত জিনিসপত্র প্রায় অক্ষত অবস্থায় পড়ে ছিল।
১৭ দিন আগে