
প্লাস্টিক বর্জ্যকে নতুনভাবে ব্যবহার করার এক বিস্ময়কর উপায় সম্প্রতি আলোচনায় এসেছে। বিজ্ঞানীরা ‘ইশেরিশিয়া কোলাই’ বা ‘ই. কোলি’ নামে একধরনের সাধারণ ব্যাকটেরিয়াকে জিনগত পরিবর্তন করে এমনভাবে তৈরি করেছেন, যাতে এটি প্লাস্টিকজাত অণু খেয়ে তা হজম করে ব্যথানাশক ওষুধ প্যারাসিটামল উৎপাদন করতে পারে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিবিসি জানিয়েছে, এই গবেষণাটির নেতৃত্বে আছেন স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল বায়োটেকনোলজির অধ্যাপক স্টিফেন ওয়ালেস। তিনি জানান, ই. কোলি জীববিজ্ঞানের পরীক্ষাগারে বহুল ব্যবহৃত একটি জীবাণু। যদিও এর কিছু প্রজাতি রোগ সৃষ্টি করতে পারে, তবে পরীক্ষাগারে ব্যবহৃত নিরীহ জাতগুলো দীর্ঘদিন ধরেই নানা জৈবপ্রযুক্তি গবেষণায় ‘কর্মযন্ত্র’ হিসেবে কাজ করছে।
এর আগে ওয়ালেসের দল এই ব্যাকটেরিয়াকে ব্যবহার করে প্লাস্টিক বর্জ্য থেকে ভ্যানিলা স্বাদ এবং নর্দমার ‘ফ্যাটবার্গ’ থেকে সুগন্ধি উৎপাদন করেছিলেন। তাঁর ভাষায়, ‘জীববিজ্ঞানে কিছু প্রমাণ করতে চাইলে ই. কোলি সবচেয়ে স্বাভাবিক প্রথম ধাপ।’
প্রকৃতপক্ষে, শিল্পক্ষেত্রেও ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে এই জীবাণু। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তৈরি ই. কোলি ব্যাচগুলো এখন যেন জীবন্ত কারখানা—যা থেকে তৈরি হচ্ছে ইনসুলিনের মতো জীবন রক্ষাকারী ওষুধ এবং বিভিন্ন রাসায়নিক, জ্বালানি ও দ্রাবক।
ই. কোলি কেন এত কার্যকর? এই প্রশ্নের জবাবে বিজ্ঞানীরা জানান, এটি দ্রুত বৃদ্ধি পায়, সহজে জিনগত পরিবর্তন করা যায়, বিদেশি ডিএনএ ধারণে সক্ষম, এমনকি জমিয়ে রেখে আবার সচল করাও সম্ভব। এ কারণেই ১৯৭৮ সালে বিশ্বের প্রথম কৃত্রিম মানব ইনসুলিন উৎপাদনে ব্যবহৃত হয়েছিল এই জীবাণু। পরে ১৯৯৭ সালে এটি ছিল প্রথম জীবগুলোর একটি, যার পুরো জিনোম সিকোয়েন্স করা হয়।
তবে বিজ্ঞানীদের একাংশের মতে, ই. কোলির ওপর অতিরিক্ত নির্ভরশীলতা সম্ভাবনাময় অন্য জীবাণুগুলোকে আড়াল করে রাখছে। মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষক পল জেনসেন বলেন, প্রকৃতিতে আরও অনেক ব্যাকটেরিয়া রয়েছে, যেগুলো স্বাভাবিকভাবে প্লাস্টিক বা অন্যান্য বর্জ্য খেয়ে তা ভিন্ন কাজে রূপান্তর করতে পারে। এগুলো কাজে লাগালে হয়তো নতুন শিল্পবিপ্লব ঘটানো সম্ভব।
এই পরিপ্রেক্ষিতে নতুন প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে আসছে ‘ভাইব্রিও ন্যাট্রিজেনস’ নামের এক ব্যাকটেরিয়া। ১৯৬০-এর দশকে যুক্তরাষ্ট্রের উপকূলীয় জলাভূমি থেকে সংগৃহীত এই জীবাণু ই. কোলির চেয়েও দ্বিগুণ দ্রুত হারে বৃদ্ধি পায় এবং জিন গ্রহণে আরও কার্যকর। গবেষকেরা মনে করেন, ভবিষ্যতে টেকসই জ্বালানি উৎপাদন, কার্বন ডাই-অক্সাইড থেকে জেট ফুয়েল বানানো কিংবা দুর্লভ ধাতু আহরণের মতো বড় চ্যালেঞ্জে এই জীবাণু কার্যকর ভূমিকা রাখতে পারে। তবে এখনো পর্যন্ত জেনেটিক সরঞ্জাম ও শিল্পমান প্রমাণের দিক থেকে ই. কোলিকেই অপ্রতিদ্বন্দ্বী মানছেন বিজ্ঞানীরা।

২০২২ সালের ১২ ডিসেম্বর মঙ্গল গ্রহের দক্ষিণাঞ্চলের উঁচু ভূমির ওপর দিয়ে ২৫১ কিলোমিটার উচ্চতায় উড়ছিল একটি অরবিটার। সেখান থেকে মঙ্গল গ্রহের একটি পাহাড়ের ছবি তোলে সেটি। ছবিটি সাধারণই হওয়ার কথা ছিল। ২০০৬ সাল থেকে নাসার মার্স রিকনেসান্স অরবিটারের হাইরাইজ (HiRISE) ক্যামেরা মঙ্গলের পৃষ্ঠের হাজার...
২ দিন আগে
বাংলাদেশের আধুনিক শিল্পের জনক শিল্পাচার্য জয়নুল আবেদিন। চিত্রশিল্পে তাঁর অসামান্য অবদানের কথা বিশ্বজুড়ে স্বীকৃত। তবে পৃথিবীর গণ্ডি ছাড়িয়ে মহাকাশেও যে তাঁর নাম খোদাই করা রয়েছে, তা হয়তো অনেকেরই অজানা।
২ দিন আগে
নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল এবং হাজার হাজার এআই বট কয়েক দশক ধরে অমীমাংসিত থাকা এক জটিল গাণিতিক সমস্যার সমাধান খুঁজে পেয়েছে। তাও আবার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই এ সমাধান খুঁজে পাওয়ার দাবি করেছে চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এই তথ্য
৬ দিন আগে
আপনি কত বছর বয়স পর্যন্ত বাঁচবেন বলে মনে করেন? এই প্রশ্নের উত্তর আপনার সম্পর্কে এমন কিছু তথ্য প্রকাশ করতে পারে, যা আপনি হয়তো ভাবতেও পারেননি। জাপানে বয়স্ক মানুষদের নিয়ে ২৮ বছর ধরে চালানো এক গবেষণায় দেখা গেছে, মানুষ নিজের আয়ু সম্পর্কে আশ্চর্যজনকভাবে সঠিক ধারণা রাখে।
১৩ দিন আগে