
মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা চাঁদের চারপাশ পর্যবেক্ষণে ১০ দিনের মিশনে চারজন মহাকাশচারীকে পাঠিয়েছেন। এই মিশনে তাঁরা ১০ দিনের মতো সময় মহাকাশে কাটাবেন। এই দীর্ঘ সময়ে তাঁরা কোন ধরনের খাবার খাবেন, তারই একটি তালিকা প্রকাশ করেছে নাসা।
আর্টেমিস-২ মিশনে নভোচারীদের জন্য বরাদ্দ করা খাবারগুলো এমনভাবে তৈরি করা হয়েছে, যা চাঁদের চারপাশে এই দীর্ঘ যাত্রায় তাঁদের স্বাস্থ্য ও কর্মক্ষমতা অটুট রাখবে। যেহেতু এই মিশনে নতুন করে খাবার পাঠানোর সুযোগ নেই এবং মহাকাশযান ওরিয়ন স্পেসক্রাফটে কোনো রেফ্রিজারেটর নেই, তাই প্রতিটি খাবার অত্যন্ত সতর্কতার সঙ্গে নির্বাচন করা হয়েছে।
আর্টেমিস-২ মিশনের জন্য খাবার নির্বাচনের ক্ষেত্রে এর স্থায়িত্ব, নিরাপত্তা, পুষ্টিগুণ, নভোচারীদের পছন্দ এবং ওরিয়ন স্পেসক্রাফটের ওজন ও ধারণক্ষমতার সামঞ্জস্য বিবেচনা করা হয়েছে। খাবারগুলো এমন হতে হবে, যা ওজনহীন পরিবেশে সহজে প্রস্তুত করা ও খাওয়া যায়, কোনো গুঁড়া বা কণা তৈরি করে না এবং নষ্ট না হয়।
উৎক্ষেপণ এবং পৃথিবীতে পুনরায় প্রবেশের দিনগুলো বাদে, সাধারণ দিনগুলোতে নভোচারীদের সকালের নাশতা, দুপুরের খাবার এবং রাতের খাবারের জন্য নির্দিষ্ট সময় ও খাবার বরাদ্দ থাকে। প্রত্যেক নভোচারী প্রতিদিন দুটি ফ্লেভারড পানীয় (যেমন কফি) পান করার সুযোগ পান। তবে স্পেসক্রাফটের ওজন সীমাবদ্ধতার কারণে পানীয়র বিকল্পগুলো বেশ সীমিত।
ওরিয়নের খাবারগুলো মূলত চার ধরনের: ১. সরাসরি খাওয়ার উপযোগী, ২. রিহাইড্রেটেড বা পানি মিশিয়ে তৈরির উপযোগী, ৩. উচ্চতাপে জীবাণুমুক্ত করা এবং ৪. রেডিয়েশনের মাধ্যমে সংরক্ষিত। খাবার গরম করার জন্য ক্রুরা একটি ছোট ব্রিফকেস-সদৃশ ‘ফুড ওয়ার্মার’ ব্যবহার করেন এবং পানীয়র জন্য ওরিয়নের ওয়াটার ডিসপেনসার ব্যবহার করা হয়।
নাসার দেওয়া তালিকা অনুসারে, এই মিশনে নভোচারীদের জন্য মোট ১৮৯ ধরনের পৃথক খাবার পাঠানো হয়েছে। এগুলোর মধ্যে ১০ ধরনের পানীয় দেওয়া হয়েছে। এর মধ্যে আছে—কফি, গ্রিন টি, ম্যাঙ্গো–পিচ স্মুদি, চকলেট ব্রেকফাস্ট ড্রিংকস, ভ্যানিলা ব্রেকফাস্ট ড্রিংকস, লেমোনেড, অ্যাপল সিডার, পাইন অ্যাপল ড্রিংকস, কোকোয়া এবং স্ট্রবেরি ব্রেকফাস্ট ড্রিংকস।
সাধারণ খাবারগুলোর মধ্যে আছে—টর্টিলাস বা একধরনের পাতলা গোল রুটি, গমের রুটি, ভেজিটেবল কিশ—ডিম, দুধ, দই ও চিজ দিয়ে তৈরি একধরনের পিৎজাসদৃশ খাবার, ব্রেকফাস্ট সসেজ, কুসকুস উইথ নাটস—উত্তর আফ্রিকার সুজি থেকে তৈরি একটি স্বাস্থ্যকর খাবার। এটি গরম পানি বা সবজির ঝোলে ভিজিয়ে (ভাপিয়ে) তৈরি করা হয় এবং এর সঙ্গে ভাজা কাঠবাদাম, কাজুবাদাম, কিশমিশ এবং পছন্দমতো সবজি মিশিয়ে পরিবেশন করা হয়, ম্যাঙ্গো সালাড, গ্র্যানুলা উইথ ব্লুবেরিজ, কাঠবাদাম, কাজুবাদাম, গরুর মাংসের তৈরি একধরনের বারবিকিউ, ব্রকলি, ঝাল সবুজ মটরদানা, ম্যাকারনি ও চিজ, ট্রপিক্যাল ফ্রুট সালাড, বাটারনাট স্কোয়াশ ও ফুলকপি।

প্লাস্টিকের বোতল ও কৃষিজ বর্জ্য ব্যবহার করে ভবিষ্যতে খাওয়ার উপযোগী, ভ্যানিলা-স্বাদের কুকি তৈরি করা সম্ভব হতে পারে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের একদল গবেষক। জিনগতভাবে পরিবর্তিত ইস্ট বা খামির ব্যবহার করে এই কুকি তৈরির প্রক্রিয়া উদ্ভাবন করা হয়েছে।
৫ দিন আগে
প্রায় দুই দশক ধরে আমরা জানি, চাঁদে কোনো না কোনো ফর্মে অর্থাৎ কোনো না কোনো রূপে পানি রয়েছে। কিন্তু এখনো আমরা ঠিক জানি না, চাঁদের যেসব গর্তে সব সময় ছায়া থাকে, সেখানে কতটা ব্যবহারযোগ্য বরফ জমে আছে বা সেই বরফ কতটা গভীরে চাপা পড়ে আছে কিংবা ঠিক কী অবস্থায় রয়েছে।
৭ দিন আগে
যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় এবং ইতালির পলিটেকনিকো দ্য তুরিনের এক যৌথ গবেষণায় দেখা গেছে, প্রতি কেজি পেলোড (মালামাল) মহাকাশে পাঠাতে বিশ্বের প্রধান মহাকাশ গবেষণা সংস্থাগুলোর মধ্যে ভারতের খরচ সবচেয়ে বেশি।
৭ দিন আগে
একই পুরুষ ইঁদুরের জিনগত উপাদান ব্যবহার করে পূর্ণাঙ্গ পুরুষ ও স্ত্রী ইঁদুরের জন্ম দিয়েছেন জাপানের একদল বিজ্ঞানী। জিন সম্পাদনা বা ‘জিন এডিটিং’ প্রযুক্তির সাহায্যে পুরুষ ভ্রূণ থেকে ওয়াই (Y) ক্রোমোজোম সম্পূর্ণ অপসারণ করে এই রূপান্তর ঘটানো হয়েছে।
৯ দিন আগে