
মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা চাঁদের চারপাশ পর্যবেক্ষণে ১০ দিনের মিশনে চারজন মহাকাশচারীকে পাঠিয়েছেন। এই মিশনে তাঁরা ১০ দিনের মতো সময় মহাকাশে কাটাবেন। এই দীর্ঘ সময়ে তাঁরা কোন ধরনের খাবার খাবেন তারই একটি তালিকা প্রকাশ করেছে নাসা।
আর্টেমিস–২ মিশনে নভোচারীদের জন্য বরাদ্দকৃত খাবারগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যা চাঁদের চারপাশে এই দীর্ঘ যাত্রায় তাঁদের স্বাস্থ্য ও কর্মক্ষমতা অটুট রাখবে। যেহেতু এই মিশনে নতুন করে খাবার পাঠানোর সুযোগ নেই এবং মহাকাশযান ওরিয়ন স্পেসক্রাফটে কোনো রেফ্রিজারেটর নেই, তাই প্রতিটি খাবার অত্যন্ত সতর্কতার সাথে নির্বাচন করা হয়েছে।
আর্টেমিস–২ মিশনের জন্য খাবার নির্বাচনের ক্ষেত্রে এর স্থায়িত্ব, নিরাপত্তা, পুষ্টিগুণ, নভোচারীদের পছন্দ এবং ওরিয়ন স্পেসক্রাফটের ওজন ও ধারণক্ষমতার সামঞ্জস্য বিবেচনা করা হয়েছে। খাবারগুলো এমন হতে হবে যা ওজনহীন পরিবেশে সহজে প্রস্তুত ও খাওয়া যায়, কোনো গুঁড়ো বা কণা তৈরি করে না এবং নষ্ট না হয়।
উৎক্ষেপণ এবং পৃথিবীতে পুনরায় প্রবেশের দিনগুলো বাদে, সাধারণ দিনগুলোতে নভোচারীদের সকালের নাস্তা, দুপুরের খাবার এবং রাতের খাবারের জন্য নির্দিষ্ট সময় ও খাবার বরাদ্দ থাকে। প্রত্যেক নভোচারী প্রতিদিন দুটি ফ্লেভারড পানীয় (যেমন কফি) পান করার সুযোগ পান। তবে স্পেসক্রাফটের ওজন সীমাবদ্ধতার কারণে পানীয়র বিকল্পগুলো বেশ সীমিত।
ওরিয়নের খাবারগুলো মূলত চার ধরনের—১. সরাসরি খাওয়ার উপযোগী, ২. রিহাইড্রেটেড বা পানি মিশিয়ে তৈরিযোগ্য, ৩. উচ্চতাপে জীবাণুমুক্ত করা এবং ৪. রেডিয়েশনের মাধ্যমে সংরক্ষিত। খাবার গরম করার জন্য ক্রুরা একটি ছোট ব্রিফকেস সদৃশ ‘ফুড ওয়ার্মার’ ব্যবহার করেন এবং পানীয়র জন্য ওরিয়নের ওয়াটার ডিসপেনসার ব্যবহার করা হয়।
নাসার দেওয়া তালিকা অনুসারে, এই মিশনে নভোচারীদের জন্য মোট ১৮৯ ধরনের পৃথক খাবার পাঠানো হয়েছে। এর মধ্যে ১০ ধরনের পানীয় দেওয়া হয়েছে। এর মধ্যে আছে—কফি, গ্রিন টি, ম্যাঙ্গো–পিচ স্মুদি, চকোলেট ব্রেকফাস্ট ড্রিংক, ভ্যানিলা ব্রেকফাস্ট ড্রিংক, লেমোনেড, অ্যাপল সিডার, পাইনাপল ড্রিংক, কোকোয়া এবং স্ট্রবেরি ব্রেকফাস্ট ড্রিংক।
সাধারণ খাবারগুলোর মধ্যে আছে—টর্টিলাস বা একধরনের পাতলা গোল রুটি, গমের রুটি, ভেজিটেবল কীশ—ডিম, দুধ, দই ও চীজ দিয়ে তৈরি এক ধরনের পিৎজাসদৃশ খাবার, ব্রেকফাস্ট সসেজ, কুসকুস উইথ নাটস—উত্তর আফ্রিকার সুজি থেকে তৈরি একটি স্বাস্থ্যকর খাবার। এটি গরম পানি বা সবজির ঝোলে ভিজিয়ে (ভাপিয়ে) তৈরি করা হয় এবং এর সাথে ভাজা কাঠবাদাম, কাজুবাদাম, কিশমিশ এবং পছন্দমতো সবজি মিশিয়ে পরিবেশন করা হয়, ম্যাঙ্গো সালাড, গ্র্যানুলা উইথ ব্লুবেরিজ, কাঠবাদাম, কাজু বাদাম, গরুর মাংসের তৈরি এক ধরনের বার্বিকিউ, ব্রকলি, ঝাল সবুজ মটরদানা, ম্যাকারনি ও চীজ, ট্রপিক্যাল ফ্রুট সালাড, বাটারনাট স্কোয়াশ ও ফুলকপি।

সোমবার (৬ এপ্রিল) ব্রিটিশ গ্রীষ্মকালীন সময় (বিএসপি) রাত ১১টা ৪৭ মিনিটে তাঁদের ওরিয়ন মহাকাশযানটি যখন চাঁদের অন্ধকার অংশে বা ‘দূরবর্তী অংশে’ প্রবেশ করবে, তখন পৃথিবীর সঙ্গে তাঁদের সমস্ত রেডিও, ভিডিও এবং লেজার যোগাযোগ ব্যবস্থা চাঁদের বিশাল পাহাড় ও গহ্বরের আড়ালে পড়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে।
৮ ঘণ্টা আগে
মহাকাশ থেকে পৃথিবীর হাই-রেজল্যুশন ছবি পাঠিয়েছেন চাঁদের উদ্দেশে যাত্রা করা আর্টেমিস-২ মিশনের নভোচারীরা। মিশনের কমান্ডার রিড ওয়াইজম্যান এই নয়নাভিরাম ছবিগুলো তুলেছেন বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
২ দিন আগে
১৯৭২ সালে অ্যাপোলো ১৭ মিশনের সমাপ্তির পর দীর্ঘ অর্ধশতাব্দীর বিরতি ভেঙে আবারও চাঁদের দেশে পাড়ি জমাল মানুষ। গতকাল বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে নাসার ৩২২ ফুট উচ্চতার দানবীয় ‘স্পেস লঞ্চ সিস্টেম’ (এসএলএস) রকেটটি সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে।
৩ দিন আগে
ইউরোপের দেশগুলোতে অভিবাসন এবং স্থানীয় সমাজের সঙ্গে সংহতি স্থাপনের ক্ষেত্রে এক গভীর ও জটিল সংকটের চিত্র উঠে এসেছে সাম্প্রতিক কিছু গবেষণা ও পরিসংখ্যানে। বিশেষ করে জার্মানি এবং সুইডেনের মতো দেশগুলোতে স্থানীয় শ্বেতাঙ্গ নারী এবং শরণার্থী পুরুষদের মধ্যকার প্রেম, বিয়ে এবং নিরাপত্তা নিয়ে বিতর্ক নতুন মাত্রা
৪ দিন আগে