অবশেষে পূর্বঘোষণা অনুযায়ী সবার আগে মহাশূন্য ঘুরে এলেন বিলিয়নিয়ার উদ্যোক্তা স্যার রিচার্ড ব্র্যানসন। ভার্জিন গ্যালাকটিক রকেটে করে মহাকাশে সর্বোচ্চ উচ্চতায় উড়ে ক্রুদের সঙ্গে নিয়ে নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন তিনি। যুক্তরাজ্যের এই উদ্যোক্তা দীর্ঘ ১৭ বছর ধরে এই রকেটের উন্নয়ন ঘটানোর কাজ করছেন।
যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো থেকে রকেটচালিত বিমানটি উড্ডয়নের পর মহাকাশ ঘুরে আবার উড্ডয়নস্থলে ফিরে এসেছে। ফিরে এসে ব্র্যানসন বলেছেন, ভ্রমণটি ছিল ‘আজীবনের জন্য এক অভিজ্ঞতা’।
এই সফল ভ্রমণের মধ্য দিয়ে মহাকাশ পর্যটনের উদ্যোগে স্পেসএক্সের ইলোন মাস্ক এবং অ্যামাজনের (ব্লু অরিজিন) জেফ বেজোসকে পেছনে ফেললেন ব্র্যানসন।
অবশ্য ব্র্যানসন ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় উড়েছিলেন, সেটির আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। তার পরও ভার্জিন গ্যালাকটিকের হিসাবমতে, ৮৫ কিলোমিটার বলে ধরে নেওয়া যায়।
এই মিশনে ব্র্যানসনের সঙ্গে ছিলেন ইউনিটির দুই পাইলট ডেভ ম্যাকে ও মাইকেল মাসুসি এবং গ্যালাকটিকের তিন কর্মী—বেথ মোজেস, কলিন বেনেট ও সিরিশা বান্দলা।
আগামী বছর থেকে মহাকাশ পর্যটনের টিকিট বিক্রি শুরু করতে পারবেন বলে আশা করছেন রিচার্ড ব্র্যানসন। এরই মধ্যে প্রায় ৬০০ ব্যক্তি টিকিটের জন্য টাকা দিয়ে ফেলেছেন। একটি টিকিটের মূল্য আড়াই লাখ ডলার।
এই পর্যটনে রকেট উৎক্ষেপণের পর আরোহী দেখবেন, ক্রমেই এক নিকশ কালো অন্ধকারের দিকে ধাবিত হচ্ছেন, আর চোখের সামনে মার্বেলের মতো ছোট হয়ে আসছে পৃথিবী। রকেটে প্রায় পাঁচ মিনিট ওজনহীনতার অভিজ্ঞতাও পাবেন আরোহী।
এই দিনটির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন রিচার্ড ব্র্যানসন। মহাকাশ পর্যটনের ব্যবসা শুরুর আশা নিয়ে ২০০৪ সালে প্রথম একটি মহাকাশযান তৈরির ঘোষণা দিয়েছিলেন তিনি। ২০০৭ সালেই বাণিজ্যিকভাবে মহাকাশ পর্যটন শুরু করতে পারবেন বলে আশা করেছিলেন ব্র্যানসন। তবে ২০১৪ সালে একটি ফ্লাইট চলাকালীন মারাত্মক দুর্ঘটনাসহ প্রযুক্তিগত সমস্যার কারণে প্রকল্পটি বড় ধরনের ধাক্কা খায়। ব্র্যানসনের ক্যারিয়ারে সবচেয়ে চ্যালেঞ্জিং সময় গেছে তখন।
রোববার রকেট উৎক্ষেপণের ব্র্যানসন বিবিসিকে বলেন, ‘আমার ছোটবেলা থেকেই মহাকাশে যাওয়ার ইচ্ছা। আশা করি, আগামী একশ বছরে কয়েক হাজার মানুষ মহাকাশে যাওয়ার অভিজ্ঞতা নিতে পারবেন।’

নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল এবং হাজার হাজার এআই বট কয়েক দশক ধরে অমীমাংসিত থাকা এক জটিল গাণিতিক সমস্যার সমাধান খুঁজে পেয়েছে। তাও আবার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই এ সমাধান খুঁজে পাওয়ার দাবি করেছে চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এই তথ্য
১ দিন আগে
আপনি কত বছর বয়স পর্যন্ত বাঁচবেন বলে মনে করেন? এই প্রশ্নের উত্তর আপনার সম্পর্কে এমন কিছু তথ্য প্রকাশ করতে পারে, যা আপনি হয়তো ভাবতেও পারেননি। জাপানে বয়স্ক মানুষদের নিয়ে ২৮ বছর ধরে চালানো এক গবেষণায় দেখা গেছে, মানুষ নিজের আয়ু সম্পর্কে আশ্চর্যজনকভাবে সঠিক ধারণা রাখে।
৮ দিন আগে
প্লাস্টিকের বোতল ও কৃষিজ বর্জ্য ব্যবহার করে ভবিষ্যতে খাওয়ার উপযোগী, ভ্যানিলা-স্বাদের কুকি তৈরি করা সম্ভব হতে পারে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের একদল গবেষক। জিনগতভাবে পরিবর্তিত ইস্ট বা খামির ব্যবহার করে এই কুকি তৈরির প্রক্রিয়া উদ্ভাবন করা হয়েছে।
১৬ দিন আগে
প্রায় দুই দশক ধরে আমরা জানি, চাঁদে কোনো না কোনো ফর্মে অর্থাৎ কোনো না কোনো রূপে পানি রয়েছে। কিন্তু এখনো আমরা ঠিক জানি না, চাঁদের যেসব গর্তে সব সময় ছায়া থাকে, সেখানে কতটা ব্যবহারযোগ্য বরফ জমে আছে বা সেই বরফ কতটা গভীরে চাপা পড়ে আছে কিংবা ঠিক কী অবস্থায় রয়েছে।
১৮ দিন আগে