
মঙ্গল গ্রহে মানুষ পাঠানো বিলিয়নিয়ার ইলন মাস্কের অন্যতম ইচ্ছে। আর এই স্বপ্ন পূরণে সাহায্য করবে তাঁর কোম্পানি স্পেসএক্সের তৈরি স্টারশিপ। আর ২০২৯ সালেই মঙ্গলে স্টারশিপ পাঠানোর পরিকল্পনা করছেন তিনি।
সম্প্রতি এক্সে স্টারশিপের একটি চমকপ্রদ ছবি শেয়ার করেন মাস্ক। সেই সঙ্গে জানান, স্টারশিপ বাস্তব। এর ডিজাইনে কোনো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করা হয়নি। এরপর মাস্কের কাছে এক্সে ব্যবহারকারী মঙ্গলযাত্রার টাইমলাইন সম্পর্কে জানতে চান। এর জবাবে মাস্ক লেখেন, আগামী বছরের নভেম্বর বা ডিসেম্বরে স্টারশিপে করে অপটিমাস (Optimus) রোবটের একটি মহাকাশচারী দল নিয়ে মঙ্গলের উদ্দেশে রওনা দেবে। তবে এর জন্য অনেক কিছু সঠিক হতে হবে। মনুষ্যবিহীন প্রথম ফ্লাইট এর প্রায় সাড়ে তিন বছর পর (২০২৯ সালে) হতে পারে। আর মানুষ নিয়ে দ্বিতীয় ফ্লাইট হবে এর প্রায় সাড়ে পাঁচ বছর পর। মঙ্গল গ্রহে একটি স্বয়ংসম্পূর্ণ শহর তৈরি হতে ২০–৩০ বছর লাগবে।’
এদিকে জনপ্রিয় মহাকাশ ফটোগ্রাফার জন ক্রাউসের তোলা ছবিটি প্রকাশের পর দ্রুত ভাইরাল হয়। এর ফিউচারিস্টিক বা বৈজ্ঞানিক কল্পকাহিনির মতো ডিজাইন নিয়ে অনেকেই বিস্ময় প্রকাশ করেন। তবে মাস্ক জোর দিয়ে বলেছেন, এটি কোনো কনসেপ্ট আর্ট নয়, বাস্তব একটি যান। এটি মানুষকে একদিন মঙ্গল গ্রহে নিয়ে যাবে।
ইলন মাস্ক জানিয়েছেন, স্টারশিপের ডিজাইন ও উন্নয়নের পেছনে এআই নয়, রয়েছে মানবমেধা, দ্রুত নমুনা মডেল তৈরি ও ধারাবাহিক পরীক্ষার ওপর নির্ভরশীল প্রকৌশল।
এ ছাড়া স্পেসএক্স জানিয়েছে, স্টারশিপের ৯০ শতাংশ যন্ত্রাংশ এখন থ্রিডি প্রিন্টেড। এর ফলে রকেটটির নির্মাণ খরচ অর্ধেকে নেমে গেছে। মাস্ক এই সাফল্যকে উদাহরণ হিসেবে তুলে ধরে বলেন, উন্নত প্রকৌশল চর্চা এআই ছাড়াও সম্ভব।
গত ২৪ সেপ্টেম্বর স্পেসএক্স জানিয়েছে, স্টারশিপের ডিজাইন ও উৎপাদন এগিয়ে চলেছে ধারাবাহিকভাবে। ইলন মাস্কের দীর্ঘমেয়াদি পরিকল্পনার মূল লক্ষ্য হলো মানবজাতিকে পৃথিবীর বাইরে অন্য গ্রহেও বসবাসের সুযোগ তৈরি করে দেওয়া।
বর্তমানে প্রকল্পটি বিভিন্ন কারিগরি সমস্যার মুখোমুখি। এর মধ্যে রয়েছে—
তবে ইলন মাস্ক ও তাঁর দল আশাবাদী, এসব চ্যালেঞ্জ অতিক্রম করেই এক দিন মানুষ মঙ্গলে পৌঁছাবে এবং সেই যাত্রার কেন্দ্রবিন্দুতে থাকবে স্টারশিপ।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

ফেব্রুয়ারি শেষ হতে আর দুদিন। এ মাসে মহাজাগতিক কিছু ঘটনা ঘটে গেছে। তবে সেসব ঘটনা যদি কেউ প্রত্যক্ষ না করে থাকেন, তাতেও কোনো সমস্যা নেই। মহাকাশ, গ্রহ-নক্ষত্র নিয়ে যাদের আগ্রহ আছে, তাদের জন্য কিছু চমকপ্রদ মহাজাগতিক ঘটনার সাক্ষী হওয়ার সুযোগ নিয়ে আসছে আগামী মার্চ মাস।
৪ দিন আগে
শুষ্ক বাতাস থেকেও পানি সংগ্রহ করতে সক্ষম—এমন নতুন এক প্রযুক্তি উদ্ভাবন করেছেন নোবেলজয়ী রসায়নবিদ অধ্যাপক ওমর ইয়াগি। হারিকেন বা খরায় যখন পানি সরবরাহব্যবস্থা ভেঙে পড়ে, তখন এই প্রযুক্তি ঝুঁকিপূর্ণ দ্বীপাঞ্চলের মানুষের জন্য জীবনরক্ষাকারী হতে পারে বলে জানিয়েছেন তিনি।
৭ দিন আগে
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের নথিপত্র থেকে এবার সামনে এলো ডিএনএ-র গঠনের সহ-আবিষ্কারক নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসনের নাম। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ-এর এক প্রতিবেদনে প্রকাশিত কিছু ছবিতে দেখা গেছে, এপস্টেইনের নিউইয়র্ক ম্যানশনে তিন তরুণীর সঙ্গে হাস্যোজ্জ্বল অবস্থায় রয়েছেন এই বিজ্ঞ
১২ দিন আগে
বাংলাদেশে ভাইরাসবাহিত রহস্যজনক এক রোগের সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। শুরুতে নিপাহ ভাইরাস সংক্রমণের প্রাদুর্ভাব বলে মনে করা হলেও, এটি আসলে আরেকটি নতুন ও সম্ভাব্য প্রাণঘাতী বাদুড়বাহিত ভাইরাসের কারণে হয়েছে। নতুন এক গবেষণায় এমন সতর্কবার্তাই দিয়েছেন বিজ্ঞানীরা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের....
০৪ ফেব্রুয়ারি ২০২৬