
পূর্বের ধারণার চেয়ে অনেক অনেক আগেই হয়তো মহাবিশ্বের মৃত্যু ঘটবে। এমনটাই জানিয়েছেন নেদারল্যান্ডসের র্যাডবাউড ইউনিভার্সিটির একদল বিজ্ঞানী। জার্নাল অব কসমোলজি অ্যান্ড অ্যাস্ট্রোপারটিকাল ফিজিক্সে প্রকাশের অপেক্ষায় থাকা একটি গবেষণাপত্রে এই চমকপ্রদ তথ্য উঠে এসেছে।
বিজ্ঞানীদের ভাষ্য, মহাবিশ্বের বিভিন্ন বস্তু ধীরে ধীরে হকিং রেডিয়েশনের মাধ্যমে বিলীন হয়ে যাচ্ছে। হকিং রেডিয়েশন হলো একটি কোয়ান্টাম বিকিরণ, যেখানে কৃষ্ণগহ্বর (ব্ল্যাক হোল) থেকে কিছু কণা বিকিরিত হয়ে ইভেন্ট হরাইজনের (ঘটনা দিগন্ত) বাইরে চলে যায়। ১৯৭০-এর দশকে পদার্থবিদ স্টিফেন হকিং এই তত্ত্ব প্রস্তাব করেন।
নতুন গবেষণায় উঠে এসেছে, শুধু কৃষ্ণগহ্বরই নয়, নিউট্রন তারকার মতো অন্যান্য মহাজাগতিক বস্তু থেকেও হকিং রেডিয়েশনের মাধ্যমে শক্তির বিকিরণ ঘটছে। এর ফলে আগে ধারণা করা হতো যে, মহাবিশ্বের মৃত্যু ঘটবে 10¹¹⁰⁰ (অর্থাৎ ১-এর পরে ১১০০টি শূন্য) বছর পর। তবে এখন বলা হচ্ছে, এই সময় কমে দাঁড়াতে পারে 10⁷⁸ (অর্থাৎ ১-এর পরে ৭৮টি শূন্য) বছরে।
র্যাডবাউড ইউনিভার্সিটির অধ্যাপক এবং গবেষণাপত্রটির প্রধান লেখক হেইনো ফাল্কে বলেন, ‘মহাবিশ্বের চূড়ান্ত অবসান পূর্বের ধারণার চেয়ে অনেক আগেই হতে পারে, তবে সেটি এখনো দীর্ঘ সময়ের ব্যাপার।’
গবেষণায় দেখা গেছে, সবচেয়ে বেশি সময় টিকে থাকা বস্তু যেমন শ্বেত-বামন, সেগুলোও একসময় হকিং রেডিয়েশনের মাধ্যমে সম্পূর্ণ বিলীন হবে।
গবেষণাটি মহাবিশ্বের শেষ পরিণতি নিয়ে আমাদের ধারণায় বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলেই মনে করছেন বিজ্ঞানীরা।
১৯৭০-এর দশকের মাঝামাঝিতে পদার্থবিদ স্টিফেন হকিং একটি যুগান্তকারী তত্ত্ব উপস্থাপন করেন। তিনি বলেন, কৃষ্ণগহ্বর (ব্ল্যাক হোল) থেকেও বিকিরণ (রেডিয়েশন) বাইরে বেরিয়ে আসতে পারে, যা আলবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্বের সঙ্গে সাংঘর্ষিক। হকিংয়ের ব্যাখ্যায়, কৃষ্ণগহ্বরের প্রান্তে জোড়ায় জোড়ায় কণার সৃষ্টি হতে পারে, এরপর তাৎক্ষণিকভাবে একটি শোষিত হয়, অন্যটি মহাশূন্যে হারিয়ে যায়।
তবে এখন বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে, শুধু কৃষ্ণগহ্বরই নয়, হকিং রেডিয়েশনের প্রভাব পড়তে পারে অন্যান্য মহাজাগতিক বস্তুর ওপরও। গবেষণায় দেখা গেছে, নিউট্রন তারকার মহাকর্ষ বল তুলনামূলকভাবে দুর্বল হলেও হকিং রেডিয়েশনের কারণে একই সময়ে (10⁷⁸ বছর) ক্ষয় হতে পারে। তাত্ত্বিকভাবে দুর্বল মহাকর্ষ বল এই বিকিরণ প্রক্রিয়াকে ধীর করে দেওয়ার কথা, তবে গবেষণায় ভিন্ন ফল মিলেছে।
সহ-গবেষক মাইকেল ওয়ানড্রাক জানান, কৃষ্ণগহ্বরের কোনো পৃষ্ঠতল নেই, ফলে এরা নিজেদের বিকিরণের কিছু অংশ শোষণ করে ফেলে, যা বিকিরণ প্রক্রিয়াকে ধীর করে।
এই বিশাল মহাজাগতিক বস্তুগুলোর পাশাপাশি, আমাদের চাঁদ এবং একটি মানুষের মতো তুলনামূলক ছোট বস্তুও হকিং রেডিয়েশনের মাধ্যমে পুরোপুরি ক্ষয় হতে কত সময় লাগতে পারে, গবেষক দল সেটিও হিসাব করেছে।
অর্থাৎ যদি কোনো বস্তু যেমন—মানুষের দেহ বা চাঁদ—চিরকাল মহাবিশ্বে থাকে এবং তাকে অন্য কিছু নষ্ট না করে, তাহলে শুধু হকিং রেডিয়েশনের কারণে সেটি পুরোপুরি উবে বা অদৃশ্য হতে কত সময় লাগবে, বিজ্ঞানীরা সেটির ধারণা দেওয়ার চেষ্টা করেছেন।
তাঁদের হিসাব অনুযায়ী, একটি মানুষ বা চাঁদের মতো বস্তু হকিং রেডিয়েশনের মাধ্যমে সম্পূর্ণ ক্ষয় হতে প্রায় 10⁹⁰ (১ এর পর ৯০টি শূন্য) বছর লাগবে। তবে গবেষকেরা সতর্ক করে বলেছেন, এই হিসাবে অন্যান্য জ্যোতির্বৈজ্ঞানিক বিবর্তন, ক্ষয় প্রক্রিয়া এবং ভরের ঘনত্বে প্রভাবিত পরিবর্তনকে বিবেচনায় নেওয়া হয়নি।
তথ্যসূত্র: ফিউচারিজম

শহরের পাখিরা পুরুষদের তুলনায় নারীদের বেশি ভয় পায় এবং নারীদের কাছ থেকে তুলনামূলক বেশি দূরত্ব বজায় রাখে—সম্প্রতি এক আন্তর্জাতিক গবেষণায় এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। বিজ্ঞান সাময়িকী ‘পিপল অ্যান্ড নেচার’-এ প্রকাশিত এই গবেষণাপত্রটি বিজ্ঞানীদের যেমন চমকে দিয়েছে, তেমনি তৈরি করেছে নতুন রহস্য।
২ দিন আগে
মহাকাশে ধীরে ধীরে নিচে নেমে আসা নাসার গুরুত্বপূর্ণ ‘সুইফট’ মহাকাশ দূরবীক্ষণ যন্ত্রকে রক্ষায় এক নজিরবিহীন উদ্ধার অভিযান শুরু হয়েছে। শুক্রবার (৩ জুলাই) নাসার অর্থায়নে তৈরি ‘লিংক’ নামের একটি রোবোটিক মহাকাশযান উৎক্ষেপণ করা হয়েছে, যার লক্ষ্য তিনটি যান্ত্রিক বাহুর সাহায্যে সুইফটকে ধরে আবার নিরাপদ কক্ষপথে
৩ দিন আগে
দীর্ঘদিন ধরেই বিজ্ঞানীদের মধ্যে একটি বিতর্ক রয়েছে—এক গ্রহ থেকে অন্য গ্রহে প্রাণের বীজ বা জীবাণু কি মহাকাশের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে? ‘প্যানস্পারমিয়া’ নামে পরিচিত এই তত্ত্ব অনুযায়ী, কোনো গ্রহে প্রাণের মৌলিক উপাদান তৈরি হলে বৃহৎ উল্কাপাত বা মহাজাগতিক সংঘর্ষের ফলে সেই গ্রহের পৃষ্ঠের কিছু অংশ...
৬ দিন আগে
আধুনিক কোয়ান্টাম বলবিদ্যার অন্যতম পথিকৃৎ এবং ১৯১৮ সালে পদার্থবিজ্ঞানে নোবেলজয়ী জার্মান বিজ্ঞানী ম্যাক্স প্লাংকের ১৯৪০-এর দশকে লেখা দুটি ঐতিহাসিক গবেষণা প্রবন্ধ প্রত্যাহার করেছে বিখ্যাত বৈজ্ঞানিক প্রকাশনা সংস্থা ‘স্প্রিংগার নেচার’ (Springer Nature)।
১০ দিন আগে