মঙ্গলগ্রহে এককালে পানির অস্তিত্ব ছিল—এর স্বপক্ষে একাধিক প্রমাণ হাজির করেছেন বিজ্ঞানীরা। এবার আস্ত এক সমুদ্রের প্রমাণ দিলেন পেনসিলভানিয়া স্টেট বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।
গবেষকেরা সম্প্রতি মঙ্গল গ্রহের পৃষ্ঠের কিছু মানচিত্র প্রকাশ করেছে। দীর্ঘদিন ধরে হওয়া মঙ্গল গবেষণায় এ আবিষ্কার নতুন মাত্রা যোগ করেছে।
মানচিত্রগুলোতে বহু বছর আগে মঙ্গলের বুকে সমুদ্রের অস্তিত্ব থাকার প্রমাণ রয়েছে। তাই এখন এটি বলা যেতেই পারে যে, মঙ্গলে একসময় ছিল স্থির সমুদ্রপৃষ্ঠ; জলবায়ু ছিল উষ্ণ এবং আর্দ্র। যা এখনকার জলবায়ুর থেকে পুরোপুরি ভিন্ন। মঙ্গলের জলবায়ু এখন বেশ রুক্ষ এবং প্রচণ্ড ঠান্ডা। মঙ্গলের তাপমাত্রা আনুমানিক মাইনাস ৬৫ ডিগ্রি সেলসিয়াস।
সাম্প্রতিক গবেষণার প্রধান লেখক পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটির জিওসায়েন্সের সহকারী অধ্যাপক বেঞ্জামিন কার্ডেনাস বলেন, ‘একসময় সমুদ্রের অস্তিত্ব থাকার প্রমাণ মঙ্গলে একসময় প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনা নিয়েও বিজ্ঞানীদের ভাবতে বাধ্য করছে। সেই সঙ্গে এই গ্রহের প্রাচীন জলবায়ু এবং এর বিবর্তন সম্বন্ধেও আমাদের অনেকটুকু ধারণা দেয়। এসব ফলাফল দিয়ে বোঝা যায়, একসময় মঙ্গলের আবহাওয়া ছিল যথেষ্ট উষ্ণ এবং বিস্তৃত যা পানির অস্তিত্বকে অনুকূলে রাখত।
মঙ্গলের উত্তর গোলার্ধের নিচু অংশে সমুদ্র ছিল কি না তা নিয়ে বিজ্ঞানীদের মাঝে রয়েছে পক্ষ বিপক্ষে নানা মত। তবে গবেষক দলটি মঙ্গলের টপোগ্রাফির উপাত্তের মাধ্যমে প্রায় ৩৫০ কোটি বছর পুরোনো উপকূলরেখা এবং উল্লেখযোগ্য পরিমাণে পলি দেখাতে সক্ষম হয়েছে। পুরোটি প্রায় ৯০০ মিটার পুরু এবং হাজার হাজার বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত।
নাসা এবং মঙ্গলকে প্রদক্ষিণ করা নাসার যন্ত্র লেজার অল্টিমিটারের উপাত্ত বিশ্লেষণ করেছেন গবেষকেরা। এ ছাড়া গবেষক দলটি মানচিত্রগুলো তৈরি করেছে ‘ইউনাইটেড জিওলজিক্যাল সার্ভে’–এর বানানো সফটওয়্যার দিয়ে।

২০২২ সালের ১২ ডিসেম্বর মঙ্গল গ্রহের দক্ষিণাঞ্চলের উঁচু ভূমির ওপর দিয়ে ২৫১ কিলোমিটার উচ্চতায় উড়ছিল একটি অরবিটার। সেখান থেকে মঙ্গল গ্রহের একটি পাহাড়ের ছবি তোলে সেটি। ছবিটি সাধারণই হওয়ার কথা ছিল। ২০০৬ সাল থেকে নাসার মার্স রিকনেসান্স অরবিটারের হাইরাইজ (HiRISE) ক্যামেরা মঙ্গলের পৃষ্ঠের হাজার...
২ দিন আগে
বাংলাদেশের আধুনিক শিল্পের জনক শিল্পাচার্য জয়নুল আবেদিন। চিত্রশিল্পে তাঁর অসামান্য অবদানের কথা বিশ্বজুড়ে স্বীকৃত। তবে পৃথিবীর গণ্ডি ছাড়িয়ে মহাকাশেও যে তাঁর নাম খোদাই করা রয়েছে, তা হয়তো অনেকেরই অজানা।
২ দিন আগে
নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল এবং হাজার হাজার এআই বট কয়েক দশক ধরে অমীমাংসিত থাকা এক জটিল গাণিতিক সমস্যার সমাধান খুঁজে পেয়েছে। তাও আবার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই এ সমাধান খুঁজে পাওয়ার দাবি করেছে চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এই তথ্য
৬ দিন আগে
আপনি কত বছর বয়স পর্যন্ত বাঁচবেন বলে মনে করেন? এই প্রশ্নের উত্তর আপনার সম্পর্কে এমন কিছু তথ্য প্রকাশ করতে পারে, যা আপনি হয়তো ভাবতেও পারেননি। জাপানে বয়স্ক মানুষদের নিয়ে ২৮ বছর ধরে চালানো এক গবেষণায় দেখা গেছে, মানুষ নিজের আয়ু সম্পর্কে আশ্চর্যজনকভাবে সঠিক ধারণা রাখে।
১৩ দিন আগে