
ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ধর্ম অবমাননার মামলায় বাউলশিল্পী আবুল সরকারের জামিন দিয়েছেন হাইকোর্ট। শুনানি শেষে গতকাল রোববার বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের বেঞ্চ এই জামিন দেন।
আবুল সরকারের জামিন আবেদনের পক্ষে ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি।
গত বছরের নভেম্বরে মানিকগঞ্জে পালাগানের আসরে বাউলশিল্পী আবুল সরকার আল্লাহকে নিয়ে কটূক্তি করেন বলে অভিযোগ ওঠে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনা শুরু হয়।
এরপর গত বছরের ১৯ নভেম্বর রাতে মাদারীপুরে একটি গানের আসর থেকে আবুল সরকারকে আটক করে মানিকগঞ্জ ডিবি পুলিশের একটি দল। পরদিন সকালে তাঁকে মানিকগঞ্জ জেলা ডিবির কার্যালয়ে আনা হয়। পরে ওই দিন দুপুরে ঘিওর উপজেলার মুফতি মো. আবদুল্লাহ নামের এক ব্যক্তি বাদী হয়ে আবুল সরকারকে আসামি করে ঘিওর থানায় মামলা করেন। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে দলীয় মনোনয়ন না পাওয়ায় দেশের মানুষের ভালোবাসা আরও গভীরভাবে উপলব্ধি করতে পেরেছেন বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। এ জন্য তিনি বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন।
৪৩ মিনিট আগে
গণভোটের রায় বাস্তবায়নে বিএনপির প্রতি গড়িমসির অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, জুলাই সনদে স্বাক্ষরকারী দল হিসেবে বিএনপির উচিত ছিল জনরায় মেনে নেওয়া। কিন্তু তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে এবং বৈঠক এড়িয়ে গিয়ে দেশে একটি কৃত্রিম সংকট তৈরি..
৩ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য।
৫ ঘণ্টা আগে
ভোলায় ‘সাওদা সুমি’ নামে এক নারীকে গ্রেপ্তারের ঘটনায় সংসদে ক্ষোভ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। জ্বালানিসংকট নিয়ে ফেসবুকে মন্তব্য করায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জামায়াত অভিযোগ করেছে।
৬ ঘণ্টা আগে