
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ইসলাম ও আলেম সমাজের কল্যাণে যা করেছেন, অন্য কোনো সরকার তা করেনি।’
আজ মঙ্গলবার ঢাকায় ‘সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আলেম ওলামাদের ভূমিকা’ শীর্ষক এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী এ কথা বলেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘কওমি মাদ্রাসার স্বীকৃতিদান, জেলা-উপজেলায় মনোরম মসজিদ, শিক্ষকসহ মক্তব, আলেমদের সম্মান প্রতিষ্ঠা ও কল্যাণে সরকার আন্তরিকভাবে কাজ করেছে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সত্যিকারের পরহেজগার মানুষ হিসেবে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দেশকে মদ-জুয়ার অপসংস্কৃতি থেকে রক্ষা করেছেন।
সাবেক দুই রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও এইচএম এরশাদ এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘সবাই কওমি মাদ্রাসার স্বীকৃতির আশ্বাসের নামে মুলা ঝুলিয়েছেন, একমাত্র বঙ্গবন্ধুকন্যাই তা বাস্তবায়ন করেছেন।’
ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের বাসভবনে তাঁর সভাপতিত্বে এই অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব রুহুল আমিন ও সাবেক এমপি মো. সিরাজুল ইসলাম বক্তব্য দেন। সঞ্চালনা করেন ইউনাইটেড ইসলামী পার্টির সভাপতি মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসাইন।

নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সারা দেশ থেকে আগত তিন শতাধিক কাউন্সিলরের গোপন ভোটে নির্বাচিত হবেন কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক।
৬ ঘণ্টা আগে
‘অপসংস্কৃতি আমাদের ঘাড়ে চেপে বসেছে’ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ শুক্রবার জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ‘দেশীয় সাংস্কৃতিক সংসদ’ আয়োজিত নাতে রাসূল (সা.) প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
১৯ ঘণ্টা আগে
আইনি নোটিশে দুদকের জনসংযোগ কর্মকর্তাকে গণমাধ্যমে প্রকাশিত তাঁর বক্তব্য ১৫ দিনের মধ্যে নিঃশর্তভাবে প্রত্যাহার এবং ভবিষ্যতে যাচাই করা ও প্রমাণসমর্থিত তথ্য ছাড়া বক্তব্য প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
১ দিন আগে
সরকারি চাকরির ১১তম থেকে ২০তম গ্রেডের মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধির উদ্যোগের প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এটিকে ‘নির্লজ্জ দলীয়করণের অশুভ ইঙ্গিত’ বলে মন্তব্য করেছেন।
২ দিন আগে