Ajker Patrika

শেখ মুজিবের আইনেই হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই: রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শেখ মুজিবের আইনেই হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই: রিজভী
ফাইল ছবি

আইনের আওতায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সব দণ্ডই ভোগ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘শেখ মুজিবুর রহমানের প্রণীত ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনের আওতায় তাঁর (শেখ হাসিনা) দেশে ফেরার কিংবা পাসপোর্ট পাওয়ার কোনো সুযোগ নেই। মানবতাবিরোধী অপরাধ এবং ছাত্র-শ্রমিকসহ সাধারণ মানুষ হত্যার দায়ে তাঁর যে দণ্ড হয়েছে ও যেসব মামলা বিচারাধীন রয়েছে, তার প্রতিটিই তাকে ভোগ করতে হবে।’

আজ শনিবার ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নিয়ে এ কথা বলেন রিজভী। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীতে এই কর্মসূচির আয়োজন করা হয়। মিছিলটি জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়।

‎আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সমালোচনা করে রিজভী অভিযোগ বলেন, ‘দলটির নেতারা কলকাতা, ব্যাংকক ও সিঙ্গাপুরে বিলাসবহুল জীবন যাপন করলেও দেশে তৃণমূল কর্মীদের হাতে বোমা তুলে দিয়ে আতঙ্ক ছড়াচ্ছেন।’

রিজভী হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘গুম-খুন ও নির্যাতনের মুখেও জাতীয়তাবাদী যুবদল ও বিএনপির নেতা–কর্মীরা কখনো মাথা নত করেননি এবং ভবিষ্যতেও করবেন না।’

ফ্যাসিবাদের যে কোনো অপচেষ্টা রুখে দিতে সারা দেশের গণতান্ত্রিক ও জাতীয়তাবাদী শক্তি রাজপথে প্রতিরোধ গড়ে তুলবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বিএনপির এই শীর্ষ নেতা।

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে অনুষ্ঠিত এই বিক্ষোভ কর্মসূচিতে ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত